ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সংকট সমাধানে সংস্কারে ঐকমত্য জরুরি: শফিকুল ইসলাম


সংকট সমাধানে সংস্কারে ঐকমত্য জরুরি: শফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার চা খাওয়াকে রাজনৈতিক ঐক্যের ইতিবাচক সূচনা হিসেবে মূল্যায়ন করছেন। তবে তিনি মনে করেন, গণভোট, জুলাই সনদ, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার এবং মৌলিক সংস্কারে ঐকমত্য না হলে আলোচনায় সংকটের সমাধান হবে না।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর মডেল কলেজে ছাত্রশিবিরের সাবেক সদস্যদের নিয়ে আয়োজিত শিক্ষা শিবির শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. শফিকুল ইসলাম এসব মন্তব্য করেন।

এমপি মাসুদ বলেন, মত ও চিন্তার পার্থক্য থাকা সত্ত্বেও দেশ ও জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার চা খাওয়ার মাধ্যমে সেই আলোচনার সূচনা হয়েছে। তবে জাতীয় ঐকমত্যের জন্য গণভোট, জুলাই সনদ, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের বিষয়গুলোতে সমাধান জরুরি। পাশাপাশি গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী মৌলিক সংস্কার কার্যক্রম শুরু করতে হবে। এসব বিষয়ে সমাধান না হলে শুধু চা নয়, বিরিয়ানি খেলেও সংকটের সমাধান হবে না।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমপি মাসুদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার ঘাটতি রয়েছে।

একটি জেলায় দুটি থানা নিষ্ক্রিয় করে পুলিশ চলে আসার ঘটনা উদ্বেগজনক উল্লেখ করে তিনি এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃশ্যমান উদ্যোগের অভাবের কথাও তুলে ধরেন।

এদিকে স্থানীয় নির্বাচনে এনসিপির একক প্রার্থী দেয়ার ঘোষণায় ১১ দলীয় ঐক্যে কোনো প্রভাব পড়বে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় নির্বাচন প্রতিটি দলের নিজস্ব সক্ষমতা ও জনপ্রতিনিধিত্ব প্রতিষ্ঠার সুযোগ। এ ক্ষেত্রে জোটের কর্মসূচি জোটের জায়গা থেকে চলবে, আর স্থানীয় নির্বাচনে দলগুলো নিজ নিজ অবস্থান থেকে প্রার্থী দেবে। জনগণ যাকে গ্রহণ করবে, তিনিই নির্বাচিত হবেন এতে জামায়াতের কোনো আপত্তি নেই।

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

ভারতের প্রস্তাবিত জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন বা ‘হাম দো হামারে দো’ পাস না হলে, গোশামহলের বিধায়ক টি রাজা সিং দেশের প্রতিটি হিন্দু পরিবারে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রাখার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, সম্প্রদায়ের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষার জন্য বন্দুক রাখা এখন অপরিহার্য হয়ে পড়েছে।

শনিবার (২১ নভেম্বর, ২০২৬) সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত একটি ভিডিওতে, রাজা সিংকে একটি বন্দুক হাতে নিয়ে একদল মানুষের সাথে বসে থাকতে দেখা যায়। সেখানে তিনি জনসংখ্যা বৃদ্ধি এবং হিন্দুদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে ঘরে ঘরে আগ্নেয়াস্ত্র রাখার দাবি জানান।

রাজা সিং বলেন, “‘হাম দো হামারে দো’ আইন পাস না হলে প্রতিটি হিন্দুর বাড়িতে একটি করে লাইসেন্সধারী বন্দুক রাখা জরুরি হয়ে পড়েছে।” তিনি দাবি করেন যে, আগ্নেয়াস্ত্র ছাড়া হিন্দু পরিবারগুলো তাদের সম্পত্তি বা নারীদের রক্ষা করতে পারবে না। তিনি আরও বলেন, “হিন্দুরা যদি বন্দুক না রাখে, তবে সম্পত্তি কিংবা মা-বোন-মেয়েরা কেউই নিরাপদ থাকবে না।”

বন্দুক রাখার দাবির পক্ষে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির যুক্তি তুলে ধরেন রাজা সিং। তিনি একটি সংবাদপত্রের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন, আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে ভারতে মুসলিম জনসংখ্যা তিনগুণ বৃদ্ধি পাবে। তাঁর যুক্তি হলো, জনসংখ্যার এই বৃদ্ধি হিন্দুদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পাকিস্তানে হিন্দুদের ওপর যেভাবে জোরপূর্বক ধর্মান্তর, হত্যা ও ধর্ষণের মতো নির্যাতন চলছে, ভারতেও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে।

তবে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জনমিতিক পূর্বাভাস ভিন্ন চিত্র উপস্থাপন করেছে। ২০২৬ সালের ১৮ নভেম্বর প্রকাশিত সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, ২০২০ সালে ভারতের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ ছিল মুসলিম, যা ২০৭০ সাল নাগাদ প্রায় ২০ শতাংশে পৌঁছাতে পারে। ৫০ বছরের দীর্ঘমেয়াদি এই পূর্বাভাসটি আগামী ১৫ থেকে ২০ বছরে মুসলিম জনসংখ্যা তিনগুণ হয়ে যাওয়ার বিষয়ে রাজা সিংয়ের দাবিকে সমর্থন করে না।

রাজা সিং উত্তর প্রদেশের তথাকথিত ‘বন্দুক সংস্কৃতির’ প্রশংসা করেন এবং বলেন যে, রাজ্যটির প্রতিটি বাড়িতেই লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি উল্লেখ করেন, “উত্তর প্রদেশের বন্দুক সংস্কৃতি আমার খুব পছন্দ। সেখানে প্রতিটি বাড়িতে একটি করে লাইসেন্সধারী বন্দুক আছে। একইভাবে ভারতের প্রতিটি হিন্দু বাড়িতেও একটি করে লাইসেন্সধারী বন্দুক থাকা উচিত।”

এদিকে, ভারতের ১৯৫৯ সালের অস্ত্র আইনের ৩ নম্বর ধারা অনুযায়ী, দেশে আগ্নেয়াস্ত্র রাখতে হলে প্রচলিত আইনি কাঠামোর অধীনে বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এ সংক্রান্ত লাইসেন্স প্রদানের বিষয়টি উক্ত আইন এবং ২০১৬ সালের অস্ত্র বিধিমালা দ্বারা পরিচালিত হয়।

বক্তব্যের শেষে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে রাজা সিং বলেন, সারা দেশের হিন্দুদের আশীর্বাদেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। মোদির নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি জানান, মোদি ক্ষমতায় থাকলে সবকিছুই সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। উল্লেখ্য, টি রাজা সিং তেলেঙ্গানার গোশামহল আসনের নির্বাচিত বিধায়ক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি হাটের উদ্বোধন, প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি হাটের উদ্বোধন, প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ

প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের উদ্দেশ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি হাটের উদ্বোধন সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় দামুড়হুদা অডিটোরিয়াম হলে আনুষ্ঠানিকভাবে এই হাটের উদ্বোধন করা হয়। এর ফলে এলাকার প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের আশা বাস্তবায়িত হলো।

দামুড়হুদা বাজার বণিক সমিতি এবং দামুড়হুদা ভুষিমাল ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম।

দামুড়হুদা বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলা শাখার সেক্রেটারী আবেদ-উদদৌলা-টিটন, জালাল উদ্দিন ও আমজাদ হোসেন, চুয়াডাঙ্গার দায়িত্ব প্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম।

এ সময় কৃষি হাট পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান স্বপন, প্রচার সম্পাদক শহিদুল ইসলামসহ বণিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় কৃষক এবং বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, এই কৃষি হাটের মাধ্যমে ধান, ভুট্টা, ডাল, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য কেনাবেচার জন্য একটি সুসংগঠিত এবং নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি হবে। এতে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। ক্রেতা-বিক্রেতাদের সরাসরি যোগাযোগের সুযোগ বাড়ানোর ফলে স্থানীয় অর্থনীতির উন্নতি হবে।

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা বিশ্বাস করেন, দামুড়হুদা কৃষি হাট এলাকার কৃষি বাজারব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার জন্য সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেছেন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর ভূমিকা নিশ্চিত করার জন্য গভর্নরের প্রাতিষ্ঠানিক স্বাধীনতার পাশাপাশি তার কার্যক্রমের জন্য একটি জবাবদিহির কাঠামোও থাকতে হবে।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে ‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। পলিসি থিংক অ্যান্ড রিসার্চ (পিটিআর) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ যৌথভাবে এই আলোচনা আয়োজন করে।

আহসান এইচ মনসুর বলেন, একটি কার্যকর কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। গভর্নরকে এমন একটি পরিবেশ প্রদান করতে হবে, যাতে তিনি রাজনৈতিক কিংবা অন্য কোনো অযাচিত চাপ ছাড়াই নীতিগত সিদ্ধান্ত নিতে সক্ষম হন। তবে স্বাধীনতার অর্থ হলো জবাবদিহির বাইরে থাকা নয়। দায়িত্ব পালনের স্বাধীনতার পাশাপাশি কার্যকর জবাবদিহি নিশ্চিত করতে হবে।

গভর্নর নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় কিংবা পদমর্যাদার পরিবর্তে পেশাগত দক্ষতা, দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার ওপর তিনি জোর দিয়েছেন। একইভাবে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নীতিনির্ধারণী কাঠামোতেও পেশাদারিত্ব নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ব্যাংকিং খাতের বিদ্যমান সংকট মোকাবিলায় স্বতন্ত্র অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে সাবেক গভর্নর বলেন, এই ধরনের প্রতিষ্ঠান ব্যাংকগুলোর সমস্যাগ্রস্ত সম্পদ ও খেলাপি ঋণ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যথাযথ মূল্যায়নের মাধ্যমে অকার্যকর ও সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনার আওতায় আনা গেলে ব্যাংকের ব্যালান্স শিটের ওপর চাপ কমবে। এতে আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে।

তবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ব্যাংকিং খাতের সংস্কারে বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত রোডম্যাপের প্রয়োজনীয়তা তুলে ধরে আহসান এইচ মনসুর বলেন, কার্যকর আইন, স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক, স্বচ্ছ পরিচালনা ব্যবস্থা এবং জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক কাঠামোর সমন্বয়েই এ খাতের কাঠামোগত দুর্বলতা দূর করা সম্ভব।

অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ২০০৪ সালে দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকটির ঋণস্থিতি ও খেলাপি ঋণের পরিস্থিতি প্রতিকূল ছিল। ২০১০ সালে দায়িত্ব ছাড়ার সময় ঋণস্থিতি প্রায় ৩০ হাজার কোটি টাকা এবং খেলাপি ঋণের হার প্রায় ১০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। তবে ২০২৪ সালে পুনরায় দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটির ঋণস্থিতি প্রায় ২৫ হাজার কোটি টাকা এবং খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি দেখতে পান।

তিনি বলেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়া ঋণ বিতরণ, রাজনৈতিক প্রভাব এবং পরিচালনা পর্ষদের চাপ ব্যাংকটির এই পরিস্থিতির অন্যতম কারণ। একবার খেলাপি ঋণের পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছালে তা থেকে দ্রুত উত্তরণ সম্ভব নয়। তাই ঋণ বিতরণের শুরুতেই অনিয়ম প্রতিরোধ, ঋণগ্রহীতার সক্ষমতা যাচাই এবং ব্যবস্থাপনার জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, ব্যাংকের অর্থ মূলত জনগণের আমানত। এ অর্থ ব্যবহারের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ইচ্ছেমতো ঋণ নিয়ে খেলাপি হওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। বিশেষ করে ব্যবসায়িক অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতা যাচাই না করে রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের ভিত্তিতে ঋণ বিতরণের প্রবণতা বন্ধ করতে হবে। ঋণ মওকুফের ফলে সরকারের রাজস্ব আয়ের ওপর যে প্রভাব পড়ে, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

শিল্প খাতের বাস্তবতা তুলে ধরে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার আগে বাজারের চাহিদা, উৎপাদন সক্ষমতা, শ্রমিকদের দক্ষতা এবং প্রতিষ্ঠানের কার্যকারিতা যাচাই করা জরুরি। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে কার্যকর শিল্পনীতি, দক্ষতা উন্নয়ন ও নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।

দক্ষিণ কোরিয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটিতে ব্যাংক একীভূতকরণ এবং শাখার সংখ্যা কমিয়ে পরিচালন ব্যয় হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশেও সম্মিলিত ব্যাংকগুলোর ক্ষেত্রে একই ভবনে একাধিক ব্যাংকের শাখা পরিচালনার পরিবর্তে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে সেবার মান ও কার্যকারিতা বাড়বে।

গোলটেবিল আলোচনায় প্রধান আলোচক (কীনোট স্পিকার) হিসেবে উপস্থিত ছিলেন আইন ও অর্থনীতি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী। এ ছাড়া উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও ব্যাংকিং খাত বিশেষজ্ঞ অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরী এবং অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপদে নেতাকর্মীদের ফেলে পালানোরা আর ফেরে না: পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


বিপদে নেতাকর্মীদের ফেলে পালানোরা আর ফেরে না: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মন্তব্য করেছেন, "যারা বিপদের মুহূর্তে নিজের নেতাকর্মীদের বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যায়, তারা আর কখনও ফিরে আসে না।" তিনি উল্লেখ করেন, বিএনপি গত ১৭টি বছর পালিয়ে যায়নি। চরম অত্যাচার, নির্যাতন, গুম ও খুন উপেক্ষা করে আমাদের প্রতিটি সহযোদ্ধা রাজপথে থেকেছে, আন্দোলন-সংগ্রাম করেছে এবং নিজ নিজ জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করেছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মোংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%