ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাজেকে সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে গোলাগুলি, হতাহতের খবর নেই


সাজেকে সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে গোলাগুলি, হতাহতের খবর নেই

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনী এবং আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে সাড়ে বারোটা পর্যন্ত গোলাগুলির ঘটনা থেমে থেমে ঘটতে থাকে।

সাজেক থানার ওসি মো. তোফাজ্জল হোসেন জানান, মাচালংয়ের ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর টহল দল যখন অভিযান পরিচালনা করছিল, তখন জেএসএসের সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়, ফলে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। তবে, ঘণ্টাখানেক ধরে কোন গুলির শব্দ শোনা যায়নি। এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি, এমনটাই জানিয়েছেন ওসি তোফাজ্জল।

অন্যদিকে, বিভিন্ন দাবিতে গণকমিটির ডাকা অবরোধ এখনও চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জ হবে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


সিরাজগঞ্জ হবে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ঘোষণা করেছেন যে, আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি উল্লেখ করেন, ‘এ লক্ষ্যে জেলার ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে অন্তত ৫০ হাজার চোখের ছানি অপারেশন করা হবে।’

আজ শনিবার সিরাজগঞ্জে অনুষ্ঠিত এক বিশাল চক্ষু স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

ড. এম এ মুহিত আরও বলেন, ‘একটি জরিপে দেখা গেছে সিরাজগঞ্জে প্রায় ৩৩ হাজার মানুষ দৃষ্টিহীন। এর মধ্যে ২৬ হাজার মানুষের দৃষ্টিশক্তি ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্য পূরণে আগামী দুই বছর প্রতি মাসে ২ হাজারের বেশি অপারেশন সম্পন্ন করা হবে।’

তিনি জানান, এই কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চক্ষু শিবিরের মাধ্যমে ৫ থেকে ৬ লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে। একইসঙ্গে ৩ থেকে ৪ লাখ মানুষকে বিনামূল্যে প্রয়োজনীয় চশমা প্রদান করা হবে।

ড. মুহিত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে একটি ছানিমুক্ত সিরাজগঞ্জ জেলা উপহার দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মানুষের ঘরে-ঘরে চোখের লেন্স ও চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছি, আর ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে আক্রমণ করতে ও নিজেরাই নিজেদের ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর করতে যাচ্ছে। এটিই নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যকার মূল তফাৎ।’

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে এ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি ও জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করেছে।

সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ‘প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতাল’। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে। উদ্বোধনী দিনে ক্যাম্পে প্রায় দেড় হাজার মানুষের চক্ষু পরীক্ষা করা হয়।

প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটাল’র সাধারণ সম্পাদক মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মেহবুব উল কাদির, জেলার সিভিল সার্জন মো. নুরুল আমিন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, আন্তর্জাতিক চক্ষু স্বাস্থ্য ও উন্নয়ন সংস্থা দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের ক্লাস্টার ডিরেক্টর মোছাব্বির আলম প্রমুখ বক্তব্য রাখেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


ফরিদপুরে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন

ফরিদপুরে জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে, যা বিজিবির সাথে কাজ করছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার সময়, আনসার বাহিনীর সদস্যরা শহরের কেন্দ্রস্থল ইমামউদ্দিন চত্বরে একত্রিত হন। এরপর তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করতে চলে যান।

ফরিদপুরের জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ জানিয়েছেন, আনসার বাহিনীর মহাপরিচালকের নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন হয়েছেন। এই স্থানের মধ্যে রয়েছে ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ি রাস্তার মোড়, মুন্সি বাজার পয়েন্ট, তালমা পয়েন্ট, সদরপুর/চরভদ্রাসন পয়েন্ট, এবং শহরের বাস স্টেশন, হাসপাতাল, রেল স্টেশন, পাসপোর্ট অফিস, কোর্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো।

তিনি আরও উল্লেখ করেন, এসব এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধের জন্য সদস্যরা প্রস্তুত রয়েছে। এছাড়া সাদা পোশাকে সদস্যরা গোয়েন্দা নজরদারীও করছেন।

এর আগে, গত ১৯ নভেম্বর থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মানুষের জানমাল ও রাষ্ট্রিয় সম্পদ রক্ষার্থে কাজ করছেন। জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠে রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে নারী ও শিশুবিষয়ক বিচারিক সাড়াদান কর্মশালায় অংশ নেবেন ১৮ নারী বিচারক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


কক্সবাজারে নারী ও শিশুবিষয়ক বিচারিক সাড়াদান কর্মশালায় অংশ নেবেন ১৮ নারী বিচারক

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : রোহিঙ্গা বাস্তুচ্যুতির প্রেক্ষাপটে নারী ও শিশুদের সুরক্ষা ও অধিকার সংক্রান্ত বিচারিক সাড়াদান জোরদার করার উদ্দেশ্যে কক্সবাজারে দুই দিনব্যাপী একটি কর্মশালায় ১৮ জন নারী বিচারক অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ উইমেন জাজেস অ্যাসোসিয়েশন (বিডব্লিউজেএ) এর পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, আগামী ২ ও ৩ ডিসেম্বর কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টে এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং বিডব্লিউজেএ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করছে। ইউএনএইচসিআর কর্মশালায় মনোনীত বিচারকদের অংশগ্রহণসহ সকল ব্যয় বহন করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্যান্ডপেপারগেট বিতর্কে ধারাভাষ্য থেকে সরানো হলো ওয়ার্নার ও খাজারাকে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


স্যান্ডপেপারগেট বিতর্কে ধারাভাষ্য থেকে সরানো হলো ওয়ার্নার ও খাজারাকে

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কের উত্তাপ অব্যাহত থাকায় শনিবার টেলিভিশন ধারাভাষ্যের দায়িত্ব থেকে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারকে সরিয়ে দেওয়া হয়েছে। অবসর নেওয়া এই দুই ক্রিকেটার ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সম্পূর্ণ টি-টোয়েন্টি সিরিজেও ধারাভাষ্য দিতে পারবেন না।

দুই সপ্তাহেরও বেশি আগে প্রকাশিত আত্মজীবনীতে খাজা উল্লেখ করেন, ২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল বিকৃত করার পরিকল্পনার বিষয়ে পুরো দলের সদস্যরা অবগত ছিল। এরপর থেকেই খাজা ও ওয়ার্নার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, তাঁর সহ-অধিনায়ক ওয়ার্নার এবং স্যান্ডপেপার ব্যবহারকারী ক্যামেরন ব্যানক্রফটকে এ ঘটনার জন্য দায়ী করা হয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের প্রতি ‘সর্বসম্মত সমর্থন’ প্রদানের পরই সম্প্রচার প্রতিষ্ঠান ফক্স স্পোর্টস তাদের দুজনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

কামিন্স দাবি করেছেন, তিনি ঘটনার বিষয়ে কিছুই জানতেন না। খাজার অভিযোগের পর থেকে তিনি ব্যাপক চাপের মুখে রয়েছেন। প্রথমে ওয়ার্নার এবং পরে ব্যানক্রফটও খাজার দাবির প্রতি সমর্থন জানান।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ফক্স স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ ক্রাউলি বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে আগামী কয়েক সপ্তাহ উসমান ও ডেভি আমাদের সম্প্রচারের দায়িত্ব থেকে বিরত থাকবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা সব সময় আমাদের ধারাভাষ্য দলের সদস্যদের সমর্থন করি। ভিন্নমতের বৈচিত্র্যকে স্বাগত জানাই, যা আমাদের গ্রীষ্মকালীন ক্রিকেটের অন্যতম বৈশিষ্ট্য। তবে প্রতিটি নতুন মন্তব্যের জবাব দেওয়ার জন্য তাঁদের ওপর যে চাপ তৈরি হচ্ছে, সেটিও আমরা বুঝতে পারছি।’

ক্রাউলি বলেন, ‘পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে খেলার দিকে মনোযোগ দেওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই অবস্থায় দুই ধারাভাষ্যকারকে এমন পরিস্থিতিতে রাখা অন্যায্য বলে আমরা মনে করি।’

‘আমরা পরিস্থিতির ওপর নজর রাখব।’

তারা আবার কবে ধারাভাষ্যে ফিরবেন, তা স্পষ্ট নয়। তবে শনিবার মেলবোর্নে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া চারটি টেস্ট খেলবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%