ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

৩৮ বছর পর টেক্সাসে সিনেট আসনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়


৩৮ বছর পর টেক্সাসে সিনেট আসনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ঐতিহাসিক জয় অর্জন করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। ৩৮ বছর পর ডেমোক্র্যাটিক পার্টি অঙ্গরাজ্যটিতে সিনেটের আসন পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে টালারিকো পরাজিত করেছেন নানা কেলেঙ্কারিতে জর্জরিত রিপাবলিকান প্রার্থী ও অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে। চলতি মধ্যবর্তী নির্বাচনে এটি ছিল সবচেয়ে ব্যয়বহুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইগুলোর মধ্যে একটি।

টেক্সাস অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য টালারিকোর এই জয়কে মার্কিন রাজনীতিতে একটি বড় ধরনের চমক হিসেবে দেখা হচ্ছে। ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসে ডেমোক্র্যাটদের এই সাফল্য দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন।

আরও পড়ুন: আমি ব্যালটে থাকলে বিপুলে ভোটে জিতে যেতাম: ট্রাম্প

১৯৮৮ সালের পর প্রথমবারের মতো টেক্সাস থেকে কোনো ডেমোক্র্যাট প্রার্থী যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিনের রিপাবলিকান আধিপত্য ভেঙে টালারিকোর এই জয় অঙ্গরাজ্যটির রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল আদনান নামের ভারতীয় শিক্ষার্থীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


কুমিল্লায় নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল আদনান নামের ভারতীয় শিক্ষার্থীর মরদেহ

কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর আদনান নামের এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) সকালে কলেজের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার হয়। তিনি ওই কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত আদনান ভারতের জম্মু-কাশ্মীরের অধিবাসী।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, বুধবার সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। কলেজ কর্তৃপক্ষ ও নিহতের মা মরদেহটি আদনানের বলে শনাক্ত করেন।

ওসি জানিয়েছেন, গত ৩১ অক্টোবর আদনান তার মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। পড়াশোনায় কিছুটা অমনোযোগী থাকায় পরিবারের সদস্যরা তাকে অনেকটা জোর করেই বাংলাদেশে নিয়ে আসেন। ২ নভেম্বর রাতে কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।

এ ঘটনার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ ও আদনানের মা গতকাল বুড়িচং থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। এরপর পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে খুঁজে বের করার চেষ্টা করে।

এর মধ্যেই বুধবার সকালে কলেজসংলগ্ন পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আদনানের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তর প্রদেশে দীপাবলি ও হোলিতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার বিতরণের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


উত্তর প্রদেশে দীপাবলি ও হোলিতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার বিতরণের ঘোষণা

ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দীপাবলি ও হোলি উৎসবের প্রেক্ষাপটে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে, উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত যোগ্য পরিবারগুলোকে বিনামূল্যে একটি এলপিজি সিলিন্ডার দেওয়া হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজ্যে ১ কোটি ৮৯ লাখের বেশি উপকারভোগীর মধ্যে এলপিজি সিলিন্ডার রিফিলের ভর্তুকি বিতরণ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

উজ্জ্বলা যোজনার আওতায় যোগ্য পরিবারগুলোকে সিলিন্ডার রিফিলের ভর্তুকি দেওয়ার জন্য ১ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। অনুষ্ঠানে আদিত্যনাথ গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম এবং কেন্দ্রীয় সরকারের দেওয়া ভর্তুকির হিসাব তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, ‘একটি গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম ৯৮৩ দশমিক ৪৫ রুপি। এর মধ্যে ভারত সরকার ৩৩৫ রুপি ভর্তুকি দেয়। আপনাদের নিজেদের পকেট থেকে খরচ করতে হয় ৬৪৮ দশমিক ৫৫ রুপি।’

মুখ্যমন্ত্রী জানান, উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত দরিদ্র পরিবারগুলোকে দীপাবলি ও হোলি উপলক্ষে একটি করে সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

তিনি বলেন, ‘আপনারা যে অর্থ সাশ্রয় করবেন, তা দিয়ে দীপাবলির মিষ্টি ও প্রদীপ কিনতে পারবেন।’

বর্তমান সরকারের সময়ে এলপিজি সংযোগ পাওয়ার সুযোগের সঙ্গে কংগ্রেস সরকারের আমলের পরিস্থিতির তুলনা করেন আদিত্যনাথ।

তিনি মন্তব্য করেন, ‘কংগ্রেস সরকারের আমলে একটি গ্যাস সংযোগ পেতেও নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হতো। আমরা দরিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে গ্যাস সংযোগ দিয়েছি, আর এটাই সুশাসন।’

এদিকে, মঙ্গলবার আদিত্যনাথ আগামী ৭ নভেম্বর অযোধ্যায় অনুষ্ঠেয় দীপোৎসবকে সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তার মতে, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে একত্র করে এ উৎসব।

অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীর অযোধ্যা যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যোগী বলেন, অতীতে জাতপাতের বিভাজনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, ২০১৭ সালে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া দীপোৎসব অযোধ্যার সাংস্কৃতিক ঐতিহ্যকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পরিণত করেছে।

তিনি বলেন, ‘বিভিন্ন মানুষের হাতে প্রদীপ জ্বলে, কিন্তু তার আলো পুরো সমাজকে এক করে। দীপোৎসবের বার্তা এটাই।’

যোগী আরও বলেন, ‘জাতপাতের কঠোর বিভাজন সমাজকে ভাগ করে, আর অভিন্ন বিশ্বাস ও সংস্কৃতি সমাজকে এক সুতোয় গেঁথে রাখে। শ্রী অযোধ্যার দীপোৎসব এই সামাজিক ঐক্যের উজ্জ্বল উদাহরণ। ২০১৭ সালের আগে যেসব সরকার জাতপাতের বিভাজনকে রাজনীতির ভিত্তি করেছিল, তারা সমাজকে ঐক্যবদ্ধ করার এই সাংস্কৃতিক শক্তিকে পুরোপুরি উপেক্ষা করেছিল। ২০১৭ সালে দীপোৎসব শুরু করে ডাবল ইঞ্জিন সরকার সেই মানসিকতার পরিবর্তন ঘটিয়েছে এবং রামনগরীর সাংস্কৃতিক ঐতিহ্যকে সবার উৎসবে পরিণত করেছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাসে কখনো হয়নি, এমন ২ রেকর্ড পিএসজি ভাঙল ৬ গোল করে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


ইতিহাসে কখনো হয়নি, এমন ২ রেকর্ড পিএসজি ভাঙল ৬ গোল করে

চ্যাম্পিয়নস লিগে একাধিক রেকর্ড সৃষ্টি করে জয়লাভ করেছে পিএসজি। মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালকে তারা ৬-০ গোলে পরাজিত করেছে। এটি তাদের টানা চতুর্থ জয় এবং টানা তৃতীয় শিরোপার পথে এগিয়ে চলেছে।

ম্যাচের ১৭ মিনিটেই প্রায় শেষ হয়ে যায়। এই সময়ের মধ্যে স্পেনের স্বাগতিক দলের জালে পিএসজি চারবার বল জড়িয়ে দেয়। গোলের সূচনা করেন জোয়াও নেভেস। এরপর গোল করেন দেজিরে দুয়ে ও সেনি মায়ুলু। চতুর্থ গোলটি আসে ফাবিয়ান রুইজের কাছ থেকে, যার জোরালো শটে ব্যবধান দাঁড়ায় ৪-০। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এত কম সময়ে চার গোল আর কোনো দল করতে পারেনি। পূর্ববর্তী রেকর্ডটি ছিল রিয়াল মাদ্রিদের, যারা ২০১১ সালে দিনামো জাগ্রেবের বিপক্ষে ২০ মিনিটে চার গোল করেছিল।

পিএসজির চতুর্থ গোলের মাধ্যমে আরেকটি রেকর্ড সৃষ্টি হয়েছে। চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমের প্রথম চার ম্যাচে সর্বোচ্চ গোল এখন ১৮টি। স্লোভান ব্রাতিস্লাভার বিরুদ্ধে তারা ৬ গোল করেছে, এবং ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার বিপক্ষে ৪টি করে গোল করেছে। টানা চার ম্যাচে ৪ বা তার বেশি গোল করার ক্ষেত্রে পিএসজি প্রথম দল।

৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রুইজ। ৭৮ মিনিটে ষষ্ঠ গোলটি আসে ১৭ বছর বয়সী ডিফেন্ডার ডেভিড বোলির পা থেকে। চার মিনিট আগে বদলি হিসেবে মাঠে নেমে চ্যাম্পিয়নস লিগে অভিষেক ঘটে তার। অভিষেকেই গোল করে তিনি। এটি এ মৌসুমে শিরোপা ধরে রাখার লড়াইয়ে পিএসজির সবচেয়ে বড় জয়।

স্পেনে যাওয়ার আগে পিএসজির দলের গভীরতার পরীক্ষা হয়েছিল। তাদের চার সেরা খেলোয়াড় ছিলেন না। উসমান দেম্বেলে, মার্কিনিওস ও নুনো মেন্দেস পেশির চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। খিচা কভারাতসখেলিয়া দীর্ঘ মেয়াদে বাইরে আছেন, তার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। তবে পিএসজির জয় আটকাতে পারেনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা ১০ম জয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমোক্র্যাটশাসিত শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


ডেমোক্র্যাটশাসিত শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন শহরগুলোতে ন্যাশনাল গার্ডের সদস্য পাঠানোর হুমকি দিয়েছেন।

তিনি মঙ্গলবার (৩ নভেম্বর) ‘ড্যান বনজিনো শো’তে টেলিফোনে যুক্ত হয়ে নির্বাচনী পরিস্থিতি এবং সম্ভাব্য ফলাফল সম্পর্কে আলোচনা করেন।

ডেমোক্র্যাটদের পরিচালিত শহরগুলোর মেয়ররা সহযোগিতা করতে অস্বীকৃতি জানালেও, সেখানে ন্যাশনাল গার্ড পাঠানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “প্রয়োজন হলে এমন একটি পরিস্থিতি আসবে, যখন আমি তা করব।”

তবে, মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন যে, এ ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের গভর্নর অথবা মেয়রের আহ্বান প্রয়োজন। এ সময় তিনি মেমফিস ও নিউ অরলিন্সে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রসঙ্গ তুলে ধরেন এবং বলেন, ওই শহরগুলোতে গভর্নরের অনুরোধ পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

অনুষ্ঠানের সঞ্চালক নির্বাচনে সমাজতান্ত্রিক ডেমোক্র্যাটদের জয় এবং পুলিশের অর্থায়ন বন্ধের নীতির প্রসঙ্গ তুলে দাবি করেন যে, এর ফলে ডেমোক্র্যাটশাসিত শহরগুলোতে সহিংস পরিস্থিতি ফিরে আসতে পারে।

এছাড়া, ২০২৫ সালে অপরাধ দমন ও অভিবাসন সংকট মোকাবিলার যুক্তি দেখিয়ে মেমফিস ও নিউ অরলিন্সসহ বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ডের সদস্য এবং কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করেছিলেন ট্রাম্প। এবার মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে একই ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথা জানালেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%