প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ঐতিহাসিক জয় অর্জন করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। ৩৮ বছর পর ডেমোক্র্যাটিক পার্টি অঙ্গরাজ্যটিতে সিনেটের আসন পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে টালারিকো পরাজিত করেছেন নানা কেলেঙ্কারিতে জর্জরিত রিপাবলিকান প্রার্থী ও অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে। চলতি মধ্যবর্তী নির্বাচনে এটি ছিল সবচেয়ে ব্যয়বহুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইগুলোর মধ্যে একটি।
টেক্সাস অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য টালারিকোর এই জয়কে মার্কিন রাজনীতিতে একটি বড় ধরনের চমক হিসেবে দেখা হচ্ছে। ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসে ডেমোক্র্যাটদের এই সাফল্য দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন।
১৯৮৮ সালের পর প্রথমবারের মতো টেক্সাস থেকে কোনো ডেমোক্র্যাট প্রার্থী যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিনের রিপাবলিকান আধিপত্য ভেঙে টালারিকোর এই জয় অঙ্গরাজ্যটির রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন