১১:৪০ এম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন শহরগুলোতে ন্যাশনাল গার্ডের সদস্য পাঠানোর হুমকি দিয়েছেন।
তিনি মঙ্গলবার (৩ নভেম্বর) ‘ড্যান বনজিনো শো’তে টেলিফোনে যুক্ত হয়ে নির্বাচনী পরিস্থিতি এবং সম্ভাব্য ফলাফল সম্পর্কে আলোচনা করেন।
ডেমোক্র্যাটদের পরিচালিত শহরগুলোর মেয়ররা সহযোগিতা করতে অস্বীকৃতি জানালেও, সেখানে ন্যাশনাল গার্ড পাঠানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “প্রয়োজন হলে এমন একটি পরিস্থিতি আসবে, যখন আমি তা করব।”
আরও পড়ুন: আমি ব্যালটে থাকলে বিপুলে ভোটে জিতে যেতাম: ট্রাম্প
তবে, মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন যে, এ ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের গভর্নর অথবা মেয়রের আহ্বান প্রয়োজন। এ সময় তিনি মেমফিস ও নিউ অরলিন্সে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রসঙ্গ তুলে ধরেন এবং বলেন, ওই শহরগুলোতে গভর্নরের অনুরোধ পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
অনুষ্ঠানের সঞ্চালক নির্বাচনে সমাজতান্ত্রিক ডেমোক্র্যাটদের জয় এবং পুলিশের অর্থায়ন বন্ধের নীতির প্রসঙ্গ তুলে দাবি করেন যে, এর ফলে ডেমোক্র্যাটশাসিত শহরগুলোতে সহিংস পরিস্থিতি ফিরে আসতে পারে।
এছাড়া, ২০২৫ সালে অপরাধ দমন ও অভিবাসন সংকট মোকাবিলার যুক্তি দেখিয়ে মেমফিস ও নিউ অরলিন্সসহ বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ডের সদস্য এবং কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করেছিলেন ট্রাম্প। এবার মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে একই ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথা জানালেন তিনি।
আরও পড়ুন: ৯৪ বছর পর কানসাসে সিনেট আসন পেলেন ডেমোক্র্যাট অ্যাডাম হ্যামিল্টন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন