১১:৩৭ এম
কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর আদনান নামের এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) সকালে কলেজের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার হয়। তিনি ওই কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহত আদনান ভারতের জম্মু-কাশ্মীরের অধিবাসী।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রী লিউ হাইশিংয়ের সাক্ষাৎ
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, বুধবার সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। কলেজ কর্তৃপক্ষ ও নিহতের মা মরদেহটি আদনানের বলে শনাক্ত করেন।
ওসি জানিয়েছেন, গত ৩১ অক্টোবর আদনান তার মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। পড়াশোনায় কিছুটা অমনোযোগী থাকায় পরিবারের সদস্যরা তাকে অনেকটা জোর করেই বাংলাদেশে নিয়ে আসেন। ২ নভেম্বর রাতে কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।
এ ঘটনার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ ও আদনানের মা গতকাল বুড়িচং থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। এরপর পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে খুঁজে বের করার চেষ্টা করে।
এর মধ্যেই বুধবার সকালে কলেজসংলগ্ন পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বেতন সমন্বয়ের জন্য মজুরি বোর্ডের প্রথম সভা চলছে
আদনানের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন