ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

চীনা মন্ত্রীর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন


চীনা মন্ত্রীর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশে সফররত চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

তিনি বুধবার (৪ নভেম্বর) সকালে, সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সমাধিস্থলে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে চীনের আন্তর্জাতিক মন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রী লিউ হাইশিংয়ের সাক্ষাৎ

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং দলের যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন। ঢাকাস্থ চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমি ব্যালটে থাকলে বিপুলে ভোটে জিতে যেতাম: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ এম


আমি ব্যালটে থাকলে বিপুলে ভোটে জিতে যেতাম: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ গ্রহণ করতে চলেছে বিরোধী ডেমোক্র্যাটরা। ইতোমধ্যে, বিরোধীরা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির পরাজয়ের পর, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মন্তব্য করেছেন।

বুধবার (৪ নভেম্বর) ভোরে, তিনি নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমি ব্যালটে ছিলাম না, আর যদি থাকতাম, তাহলে আমরা বিপুল ভোটে জিতে যেতাম!’।

এছাড়া, ট্রাম্প নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তা মেনে নেবেন বলে জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে, সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত।’ তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব। তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। আশা করি, আমরা কোনো না কোনো সমঝোতায় পৌঁছাতে পারব।’

মার্কিন সংবাদমাধ্যমগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী, সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৫১টি আসন জয় নিশ্চিত করেছে বিরোধীরা। বর্তমানে, তারা দুইটি আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে, রিপাবলিকান পার্টি ৩৯টি আসনে জয় নিশ্চিত করেছে এবং ৬টি আসনে তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

সূত্র: বিবিসি, আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণফোন চালু করল বাংলা কিউআর, দেশের প্রথম অপারেটর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


গ্রামীণফোন চালু করল বাংলা কিউআর, দেশের প্রথম অপারেটর

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন, বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে তাদের ব্র্যান্ডেড রিটেইল স্টোরগুলোতে বাংলা কিউআর পেমেন্ট চালু করেছে। এর ফলে গ্রাহকরা ডিজিটাল পদ্ধতিতে অর্থ পরিশোধের সুবিধা পাবেন, যা তাদের জন্য আরও সহজ ও সুবিধাজনক হবে। সংশ্লিষ্ট ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের অ্যাপের মাধ্যমে গ্রাহকরা গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে থাকা বাংলা কিউআর কোড স্ক্যান করে সরাসরি তাদের অ্যাকাউন্ট থেকে মূল্য পরিশোধ করতে পারবেন।

এই ধরনের কিউআর স্ট্যান্ডার্ড ব্যবহারকারী সকল প্রতিষ্ঠানে একটি একক মার্চেন্ট কোডের মাধ্যমে গ্রাহকরা অর্থ পরিশোধ করতে পারবেন, যা নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে দেয় এবং অর্থ পরিশোধের ক্ষেত্রে তাদের পছন্দের পরিধি বাড়ায়। ‘এক দেশ, এক কিউআর’ ভিশনের আওতায় বাংলা কিউআর-এর মাধ্যমে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ ব্যাংকের নেয়া পদক্ষেপের ভিত্তিতে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

সেবাটি প্রাথমিকভাবে রাজধানীর গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা এবং চট্টগ্রামের জিইসি মোড়ের গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে উপলব্ধ থাকবে। আজ (০৪ নভেম্বর, বুধবার) গুলশান গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান। এ সময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক এবং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ শাফকাত হোসেন এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান বলেন, “অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তির অন্যতম চালিকাশক্তি হচ্ছে সংযোগ ও প্রযুক্তিগত উদ্ভাবন। দেশে আরও সমন্বিত ও দক্ষ ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে গ্রামীণফোনের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং এ উপলক্ষ্যে এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আর্থিক সেবাকে আরও সহজলভ্য করতে, তরুণদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করতে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও ক্রমবর্ধমান ক্যাশলেস অর্থনীতিকে এগিয়ে নিতে শিল্প-সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলোও এই উদ্যোগে যুক্ত হবে বলে আমার প্রত্যাশা।”

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনে গ্রাহক-কেন্দ্রিকতা আমাদের গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতাগুলোকে আরও সহজ ও সুবিধাজনক করতে আমাদের প্রেরণা জোগায়। আমরা বিশ্বাস করি, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা উদ্ভাবনকে আরও বেগবান করে। আর এমটিবির সঙ্গে আমাদের অংশীদারত্ব বাংলা কিউআরের মাধ্যমে এই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিচ্ছে। গ্রাহকরা এখন নগদ টাকার এবং ভাঙতি টাকার জন্য অপেক্ষার বিষয়টি ছাড়াই ফোনের মাধ্যমে সহজে স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারবেন। এটি ডিজিটাল পেমেন্টকে বাস্তবসম্মত দৈনন্দিন অভ্যাসে পরিণত করবে, যা আর্থিক অন্তর্ভুক্তিকে বিস্তৃত করতে এবং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে আরও বেশি মানুষকে যুক্ত হতে সহায়ক ভূমিকা রাখবে। এ ধরনের প্রচেষ্টার মাধ্যমে আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য আরও নিরাপদ ও স্মার্ট আগামী গড়ে তোলা; পাশাপাশি দেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির ভিশনে অবদান রাখা।”

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “আরও বেশি গ্রাহকের কাছে স্ক্যান-টু-পেমেন্টের মতো সহজ সুবিধা পৌঁছে দিতে গ্রামীণফোনের সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। পেমেন্ট সম্পর্কে আমাদের বিশেষ অভিজ্ঞতার সাথে গ্রামীণফোনের বিস্তৃত রিটেইলের সমন্বয়ে আমরা দৈনন্দিন লেনদেনকে আরও সুবিধাজনক করে তুলেছি এবং দেশজুড়ে ডিজিটাল পেমেন্টের ব্যাপক প্রসার ও ব্যবহারে অবদান রাখছি।”

দৈনিক এক কোটি লেনদেনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, গ্রাহকের দৈনন্দিন কেনাকাটায় এ সেবাটি চালু করে সেই জাতীয় লক্ষ্যকেই বেগবান করছে গ্রামীণফোন। বিপুল সংখ্যক গ্রাহকের কাছে সেবাটি পৌঁছে দিয়ে গ্রামীণফোনের উদ্দেশ্য হচ্ছে ব্যাপকভাবে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে তাদের উদ্বুদ্ধ করা এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরুখের প্রস্তাবে বলিউডে গান গাইলেন এড শিরান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


শাহরুখের প্রস্তাবে বলিউডে গান গাইলেন এড শিরান

প্রথমবারের মতো বলিউডে গান গাইলেন জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। তবে এই ঘটনার পেছনে কোনো দীর্ঘ পরিকল্পনা বা আনুষ্ঠানিক প্রস্তাব ছিল না। শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্ব এবং তাঁর বাড়ি মান্নাতে একটি সাক্ষাৎ থেকেই এই সুযোগটি তৈরি হয়েছে।

এড শিরান শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’-তে কণ্ঠ দিয়েছেন। গানটিতে তাঁর সঙ্গে রয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির রেকর্ডিংয়ের একটি ভিডিও প্রকাশ করে এ সহযোগিতার পেছনের গল্প তুলে ধরেন এড।

এড জানিয়েছেন, শাহরুখের সঙ্গে প্রথম পরিচয়ের সময়েই তিনি অভিনেতাকে নিজের পরবর্তী সিনেমায় গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। শাহরুখ এমনকি এডের বলিউডে প্রথম গান হতে পারে সেটি, এমন ইচ্ছার কথাও জানিয়েছিলেন।

পরবর্তীতে ২০২৫ সালে অরিজিৎ সিংয়ের সঙ্গে ‘স্যাফায়ার’ গান প্রকাশের পর ভারতে যান এড। গানটির ভিডিওতে শাহরুখকে বিশেষভাবে যুক্ত করার অনুরোধ নিয়ে তিনি মান্নাতে হাজির হন। সেখানে শাহরুখের মাধ্যমে সংগীত পরিচালক শচীন-জিগরের সঙ্গে পরিচয় ঘটে তাঁর। মজার বিষয় হলো, পরিচয়ের দিন রাতেই ‘তু মিল যায়ে’ গানের জন্য নিজের অংশ লিখে কণ্ঠ ধারণ করেন এড।

গানটিতে অরিজিৎ সিংকে সহশিল্পী হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ব্রিটিশ গায়ক। অন্যদিকে, এডের প্রকাশ করা ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে বন্ধুকে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। বিশেষ করে গানটির হিন্দি অংশ গাওয়ার জন্য এডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে ২ নভেম্বর প্রকাশিত হয় ‘তু মিল যায়ে’। মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় বিভিন্ন মাধ্যমে গানটির দর্শকসংখ্যা ৬ কোটি ছাড়িয়ে যায়। শুধু ইউটিউবেই গানটি দেখা হয়েছে ৩ কোটি ৬৩ লাখবার। এর মধ্য দিয়ে ভারতীয় সিনেমার গানের ক্ষেত্রে প্রথম ২৪ ঘণ্টায় সর্বোচ্চ দর্শকসংখ্যার রেকর্ড গড়েছে এটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ!’ আসিফ মাহমুদের পোস্টে ৯০ হাজার রিয়্যাকশন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ!’ আসিফ মাহমুদের পোস্টে ৯০ হাজার রিয়্যাকশন

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফিরে আসার গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টা নাগাদ নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে আসিফ মাহমুদ উল্লেখ করেছেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

পোস্টের সঙ্গে বিমানের ভেতরে অবস্থানরত একটি ছবি যুক্ত করেছেন তিনি। ছবিতে আসিফের সঙ্গে রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তবে তারা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কোনো তথ্য পোস্টে উল্লেখ করা হয়নি।

এদিকে, প্রতিবেদনটি লেখার সময় সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত ওই পোস্টে ৯০ হাজার রিয়্যাকশন এসেছে। সাড়ে ৪ হাজার নেটিজেন বিভিন্ন মন্তব্য করেছেন এবং দুই শতাধিক ব্যক্তি পোস্টটি শেয়ার করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%