প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে বাদ পড়েছেন; সেরা ৩০-এর তালিকায় তার স্থান হয়নি।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোর মঞ্চে এই বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত আসর শুরু হয়েছে। এই জমকালো আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১১৬টি দেশ ও অঞ্চলের সুন্দরীরা অংশগ্রহণ করেছেন।
সেমিফাইনালিস্টের তালিকায় তার নাম না থাকায়, প্রত্যাশা পূরণ করতে না পারার দুঃখ এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন মাহি।
তিনি বলেছেন, "জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়। আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।"
বার্তার শেষাংশে দেশপ্রেম ও সমর্থকদের প্রতি ভালোবাসা প্রকাশ করে মাহি বলেন, "বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।"
এদিকে, পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগে পর্যন্ত শীর্ষে ছিলেন সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত তিনি সেই অবস্থান ধরে রাখতে পারেননি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।
দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে সেমিফাইনালের প্রতিযোগীদের বাছাই করা হয়েছে। দেখা যাক, কোন কোন দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা সেরা ৩০-এ জায়গা পেয়েছেন।
সেরা ৩০-এ স্থান পেয়েছেন যারা-
১. নিউজিল্যান্ড,
২. চিলি,
৩. ব্রাজিল,
৪. ভারত,
৫. নেদারল্যান্ডস,
৬. টার্কস, অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ,
৭. পেরু,
৮. কিউবা,
৯. সার্বিয়া,
১০. ডমিনিকান রিপাবলিক,
১১. কুরাসাও,
১২. যুক্তরাষ্ট্র,
১৩. ইসরাইল,
১৪. ইকুয়েডর (দর্শক ভোটে নির্বাচিত),
১৫. পুয়ের্তো রিকো,
১৬. তানজানিয়া,
১৭. মেক্সিকো,
১৮. গিনি,
১৯. কলম্বিয়া,
২০. ইউক্রেন,
২১. পানামা,
২২. কোস্টারিকা,
২৩. উগান্ডা,
২৪. ফিলিপাইন,
২৫. ফ্রান্স,
২৬. ইথিওপিয়া,
২৭. বেলজিয়াম,
২৮. ভেনেজুয়েলা,
২৯. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও
৩০. নিকারাগুয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন