ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডিসেম্বরের জন্য সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার


ডিসেম্বরের জন্য সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজিবি সীমান্তে নজরদারি জোরদার করেছে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের জন্য। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও টহল ও চেকপোস্টের কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে।

গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে যে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসা-যাওয়া করছেন, যা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

ডিসেম্বরে এই ধরনের তৎপরতার বৃদ্ধি ঘটার আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, থারমাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার এবং সার্চলাইট ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় ভুয়া এজেন্সির মালিকের ১৫ দিনের কারাদণ্ড

বিজিবি জানাচ্ছে, তারা সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নজরদারির কাজে সম্পৃক্ত করেছে।

বিজিবি সদর দফতরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, "আমাদের সতর্কতা, টহল এবং প্রযুক্তির ব্যবহার অনেকাংশে বাড়িয়েছি। যেকোনো ভালনারেবল পয়েন্টে, যেগুলো আমরা বিশেষভাবে নজরদারি করছি, সেসব জায়গায় আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া আছে, যাতে আমরা যে কোনো অবৈধ অনুপ্রবেশ নিয়ম মোতাবেক সরকারি আদেশ অনুযায়ী প্রতিহত করতে পারি।"

তিনি আরও যোগ করেন, "সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা চলছে। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে।"

আরও পড়ুন: অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে প্রতি বছর সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালবাগে রেস্তোরাঁয় গ্যাসের লাইন মেরামতের সময় বিস্ফোরণ, ৬ দগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ এম


লালবাগে রেস্তোরাঁয় গ্যাসের লাইন মেরামতের সময় বিস্ফোরণ, ৬ দগ্ধ

রাজধানীর লালবাগের একটি রেস্তোরাঁর গ্যাসের পাইপলাইন মেরামতের সময় একটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় পাঁচজন কর্মচারী এবং একজন মিস্ত্রি দগ্ধ হয়েছেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ‘কাচ্চি খানাস’ নামক রেস্তোরাঁয় এই দুর্ঘটনাটি ঘটে।

দগ্ধদের চিকিৎসা সম্পর্কে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন ছয়জনের মধ্যে রয়েছেন- পলাশ, নয়ন শিকদার, রবিন, নয়ন, নিরব ও জনি। উল্লেখ্য, পলাশ হলেন একজন মিস্ত্রি।

নয়ন শিকদার বলেন, তাদের রেস্তোরাঁয় গ্যাস পাইপলাইন মেরামতের কাজ চলছিল, যেখানে পলাশ গ্যাস লাইনের চাবিটি খোলা রেখেছিলেন। এর ফলে পুরো ঘরে গ্যাস জমে যায়। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি লাইন পরীক্ষার জন্য আগুন জ্বালালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং চারপাশে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, অন্যান্য সহকর্মীরা রাত সোয়া ৯টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনের দুবলার চরে শুরু হলো তিন দিনব্যাপী রাস উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ এম


সুন্দরবনের দুবলার চরে শুরু হলো তিন দিনব্যাপী রাস উৎসব

বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব।

রোববার (২২ নভেম্বর) ভোর ৫টা থেকে বনবিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের চাঁদপাই ও ঢাংমারী স্টেশন হয়ে পূর্ণার্থীদের দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু হয়। পরে দুপুরের পর দুবলার চরের আলোরকোলে অস্থায়ী মন্দিরে রাস পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে বঙ্গোপসাগরের লোনা পানিতে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ ধর্মীয় উৎসব।

তবে এবারের রাস উৎসবের সঙ্গে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হচ্ছে না। নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার স্বার্থে সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মের মানুষ এবং পর্যটকদের দুবলার চরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পূজা ও পূণ্যস্নান শেষে পূর্ণার্থীদের নির্ধারিত পথেই ফিরে আসতে হবে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, নির্ধারিত রাজস্ব জমা, জাতীয় পরিচয়পত্র প্রদান এবং বনবিভাগের অনুমতিপত্র বা পাস সংগ্রহের মাধ্যমে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী পূর্ণার্থীদের যাত্রার অনুমতি দেওয়া হয়েছে। বনবিভাগের তত্ত্বাবধানে নির্ধারিত পাঁচটি নৌপথ ব্যবহার করে তাদের দুবলার চরে নেওয়া হচ্ছে এবং একই পথে ফিরিয়ে আনা হবে।

তিনি আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার প্রতিরোধ এবং প্লাস্টিক বর্জ্যের দূষণ নিয়ন্ত্রণে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

উৎসবকে কেন্দ্র করে বনবিভাগের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

বনবিভাগের অনুমোদিত পাঁচটি নৌপথের মধ্যে রয়েছে বুড়িগোয়ালিনী ও কোবাদক হয়ে হংসরাজ নদী, কয়রা ও কাশিয়াবাদ হয়ে শিবসা ও মরজাত নদী, নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী, চাঁদপাই ও ঢাংমারী স্টেশন হয়ে পশুর নদী এবং বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরের পথ।

ইতিহাস থেকে জানা যায়, ১৮ শতকের শেষভাগ কিংবা ১৯ শতকের শুরুর দিকে হরভজন দাস নামে এক হিন্দু সন্ন্যাসী দুবলার চরে রাস পূজার সূচনা করেন। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে দুবলার চরের আলোরকোলে রাস পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে এটি পালিত হয়ে আসছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও বিশ্বাসের মেলবন্ধনে প্রতিবছরই এই রাস উৎসব ঘিরে সুন্দরবনের দুবলার চর হয়ে ওঠে সনাতন ধর্মাবলম্বীদের এক বিশেষ তীর্থস্থান। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা হলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ এম


জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা হলো

৭ নভেম্বর ১৯৭৫ সাল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি পূর্ববর্তী ঘটনাবলীর সঙ্গে এক মেলবন্ধন হিসেবে কাজ করে। দুটি বিপরীত রাজনৈতিক সমীকরণের মধ্যে একটি ঐতিহাসিক মোহনা সৃষ্টি হয়। স্বাধীনতা অর্জনের তুলনায় স্বাধীনতা রক্ষা করা অধিক কঠিন; শুধু বাংলাদেশ নয়, বরং বিশ্ব ইতিহাসে এই কঠিন রাজনৈতিক পরীক্ষার একটি অবিস্মরণীয় মুহূর্ত হলো ১৯৭৫ সালের ৭ নভেম্বর।

পঁচাত্তরের ৭ নভেম্বর বাংলাদেশের নিপীড়িত, বঞ্চিত ও শোষিত জনগণের শৃঙ্খলমুক্তির একটি অধ্যায় ছিল; যা এতদিন পর্যন্ত বাকশালের নাগপাশে বন্দি ছিল।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে নজর দিলে দেখা যায় যে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করলেও ৭৫ সালের ৭ নভেম্বর পর্যন্ত দেশের জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। কারণ ৭২-৭৫ সালের মধ্যে জনগণ মৌলিক অধিকার, বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এমনকি রাজনৈতিক স্বাধীনতা থেকেও বঞ্চিত ছিল।

স্বাধীন দেশে আওয়ামী লীগ এমন এক দুঃশাসন কায়েম করেছিল, যার ফলে দুর্ভিক্ষ, চুরি, ডাকাতি, হত্যাকাণ্ড, নারী নির্যাতন, শিক্ষাঙ্গণে অরাজকতা, কালোবাজারি, মুনাফাখোরি, মজুতদারি, চোরাকারবারি এবং সবশেষে বাকশাল কায়েম করে মানুষের মৌলিক অধিকারকে হরণ করে নেয়।

সময়ের স্রোতে আওয়ামী লীগের চরম ব্যর্থতার সমাধির ওপর ৭ নভেম্বর দাঁড়িয়ে যায় জনগণের আকাঙ্ক্ষিত স্বপ্নের সোপান। সিপাহি-জনতা কাঁধে কাঁধ রেখে দেশের ও নিজেদের প্রয়োজনে জিয়াউর রহমানকে কারাগারের অন্ধকার জিঞ্জির ভেঙে বের করে নিয়ে আসে আলোয়।

আওয়ামী লীগ-বিএনপি সম্পর্ক বিশেষত জিয়াউর রহমানের প্রতি যে বিরূপ মনোভাব রয়েছে, তার প্রধান কারণ হলো শেখ মুজিবের পলায়নপর মনোবৃত্তি এবং নেতাদের ব্যর্থতার কারণে ১৯৭১ সালেই আওয়ামী লীগের হাত থেকে রাজনৈতিক ট্রফি জিয়াউর রহমানের হাতে চলে যায়।

৭ নভেম্বর কারাগারের বন্দিদশা থেকে মুক্ত হয়ে জিয়াউর রহমান হয়ে ওঠেন দেশের মুকুটহীন সম্রাট; যা তাকে পরবর্তীতে রাজনৈতিক ময়দানে অপ্রতিদ্বন্দ্বী এক মহান নেতায় পরিণত করে। অসীম সাহস, প্রগাঢ় দেশপ্রেম, দূরদৃষ্টি, ন্যায়বান ও সত্যনিষ্ঠায় জিয়াউর রহমান হয়ে ওঠেন সময়ের বরপুত্র।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সত্যিই সময়ের বরপুত্র হয়ে উঠেছিলেন, কিন্তু তিনি সময়কে কর্মের অধীন করে কালপ্রবাহকে ধাবিত করেছেন অনাধিকালের স্বার্থকতার এক যৌক্তিক মোহনায়।

স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে মানুষের কাঙ্ক্ষিত মুক্তির প্রয়োজনে জিয়াউর রহমান এমন একজন আলোচিত ব্যক্তি হয়ে উঠেন, যার মতো অন্য কোনো রাজনৈতিক নেতার মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর। তিনি তার দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতা ও দৃঢ়তা দিয়ে দেশকে নিশ্চিত ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উদ্ধার করেন।

আওয়ামী লীগ বিশেষ করে শেখ হাসিনা যখন জিয়াউর রহমানের নাম স্মরণ করেন, তখন তাদের হাজার ব্যর্থতার ঘটনাগুলি তাদের কাছে অসহনীয় হয়ে ওঠে এবং কোটি মানুষের ভালোবাসার সফল সারথি জিয়াউর রহমান তাদের কাছে হয়ে যান অগ্রহণযোগ্য। তাদের বক্তব্য হয়ে যায় অরাজনৈতিক, অসংলগ্ন, পরশ্রীকাতর ও হিংসাত্মক। হাসিনার জিদ যায় পারদের ব্যরোমিটারের শেষ অঙ্কে।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি হৃদয়ের সবটুকু ভালোবাসা সঞ্চিত করে স্যালুট ও অভিনন্দন জানাই স্বাধীনতার মহান ঘোষক লোকান্তরিত মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে; যিনি জীবন ঝুঁকি নিয়ে সশরীরে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে, স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশিদের একটি জাতিরাষ্ট্র উপহার দিয়েছেন। পরবর্তীতে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের গোড়াপত্তন ও স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্রের অভিযাত্রার সূচনা করেছেন। পৃথিবীর ইতিহাসে বিশ্বের গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী, স্বাধিকার রক্ষার আন্দোলনকারী ও প্রকৃত দেশপ্রেমের পূজারিদের কাছে আমার নেতা জিয়াউর রহমান আইকন হয়ে থাকবেন।

লেখক : সংসদ সদস্য; সাবেক সভাপতি- জাতীয়তাবাদী ছাত্রদল; সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল ও বিএনপির কেন্দ্রীয় নেতা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হযরত শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ এম


হযরত শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার (২৩ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে সুইডেন আসলাম দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান। এ সময় ইমিগ্রেশনে প্রবেশ করার পর তাকে গ্রেফতার করা হয়।

সূত্র জানাচ্ছে, আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%