প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর লালবাগের একটি রেস্তোরাঁর গ্যাসের পাইপলাইন মেরামতের সময় একটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় পাঁচজন কর্মচারী এবং একজন মিস্ত্রি দগ্ধ হয়েছেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ‘কাচ্চি খানাস’ নামক রেস্তোরাঁয় এই দুর্ঘটনাটি ঘটে।
দগ্ধদের চিকিৎসা সম্পর্কে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন ছয়জনের মধ্যে রয়েছেন- পলাশ, নয়ন শিকদার, রবিন, নয়ন, নিরব ও জনি। উল্লেখ্য, পলাশ হলেন একজন মিস্ত্রি।
নয়ন শিকদার বলেন, তাদের রেস্তোরাঁয় গ্যাস পাইপলাইন মেরামতের কাজ চলছিল, যেখানে পলাশ গ্যাস লাইনের চাবিটি খোলা রেখেছিলেন। এর ফলে পুরো ঘরে গ্যাস জমে যায়। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি লাইন পরীক্ষার জন্য আগুন জ্বালালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং চারপাশে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, অন্যান্য সহকর্মীরা রাত সোয়া ৯টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন