ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ডিসেম্বরে চট্টগ্রামে তিনটি মেগা প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


ডিসেম্বরে চট্টগ্রামে তিনটি মেগা প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম নগরীতে তিনটি মেগা প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছেন। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বঙ্গোপসাগর উপকূলে নির্মিত পতেঙ্গা-ফৌজদারহাট আউটার রিং রোড, কর্ণফুলী নদীর তীরঘেঁষে নির্মিত কালুরঘাট-চাক্তাই রিং রোড এবং ১৬ কিলোমিটার দীর্ঘ শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নয়টি র‌্যাম্প। এই তিনটি প্রকল্প চালু হলে যানজট এবং মানুষের ভোগান্তি কমবে। বন্দরের সড়কগুলোতে যানবাহনের চাপ হ্রাস পাবে এবং যাতায়াতে সময় সাশ্রয় হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এতে নগরীর যোগাযোগ ব্যবস্থায় একটি বড় ধরনের পরিবর্তন আসবে।

যানজট নিরসন এবং বন্দরের ওপর চাপ কমানোর জন্য লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই উড়ালসড়ক চালু হলেও, ওঠানামার র‌্যাম্পগুলো চালু না হওয়ায় নগরবাসী পুরোপুরি সুফল পাচ্ছেন না।

তবে, আগামী ডিসেম্বরে এক্সপ্রেসওয়েটির নয়টি র‌্যাম্পই চালু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে আটটির নির্মাণ কাজ শেষ হয়েছে। আগ্রাবাদে অবস্থিত বাকি র‌্যাম্পটির নির্মাণকাজ আগামী নভেম্বরের মধ্যে শেষ হবে।

আরও পড়ুন: কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, তিনজন গ্রেফতার

শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শিমুল জানান, কাজ শেষ করার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, দিনরাত কাজ চলছে। আগ্রাবাদের র‌্যাম্পটির নির্মাণকাজ চলমান রয়েছে এবং দ্রুতই কাজ শেষ হবে।

সব র‌্যাম্প একসঙ্গে চালু হলে যানজট কমার পাশাপাশি নগরীর যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। এতে বন্দরের সড়কের ওপর যানবাহনের চাপও কমবে। প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, নয়টি র‌্যাম্পের মধ্যে আটটির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি একটির কাজ চলছে।

বন্দর ও নগরীর ওপর চাপ কমাতে, শহরের পশ্চিম পাশে বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত আউটার রিং রোড নির্মাণ করা হয়েছে। ১৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা।

অন্যদিকে, নগরীর পূর্ব প্রান্তে জলাবদ্ধতা এবং যানজট নিরসনের লক্ষ্যে কর্ণফুলী নদীর তীরঘেঁষে কালুরঘাট-চাক্তাই রিং রোড নির্মাণ করা হয়েছে। প্রায় দুই হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ৯ কিলোমিটার দীর্ঘ এই সড়ককে ঘিরে নতুন পর্যটনের সম্ভাবনা তৈরি হয়েছে। সড়কটি চালু হলে যাতায়াতে সময় কমার পাশাপাশি নগরীর যোগাযোগ ব্যবস্থায় সুবিধা বাড়বে।

আরও পড়ুন: শিক্ষা ক্যাডারে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন জানান, আগামী ডিসেম্বরেই প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসবেন। এ সময় তিনি শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চাক্তাই-কালুরঘাট রিং রোড এবং ফৌজদারহাট-পতেঙ্গা রিং রোড উদ্বোধন করবেন। ডিসেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে উদ্বোধন হতে পারে।

এদিকে, নগরবাসীর সুবিধার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিদ্যমান নয়টি র‌্যাম্পের পাশাপাশি নতুন করে আরও তিনটি র‌্যাম্প নির্মাণের পরিকল্পনা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা ক্যাডারে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


শিক্ষা ক্যাডারে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, অবস্থান কর্মসূচি

একই বিসিএস ব্যাচের অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেলেও, শিক্ষা ক্যাডারে বহু কর্মকর্তা বছরের পর বছর ধরে প্রভাষক পদে আটকে রয়েছেন বলে অভিযোগ করেছেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা। দীর্ঘ সময়ের পদোন্নতি জট এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে গত ২৫ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন ৩৬তম, ৩৭তম ও ৩৮তম বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

কর্মসূচির মাধ্যমে তারা দ্রুত পদোন্নতির সরকারি আদেশ জারি, বকেয়া আর্থিক সুবিধা প্রদান এবং পদস্বল্পতা নিরসনে অতিরিক্ত পদ সৃষ্টির মতো বিভিন্ন দাবি জানান। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের দাবি, অন্য ক্যাডারের ৩৭তম বিসিএসের কর্মকর্তারা ২০২৪ সালে এবং ৩৮তম বিসিএসের কর্মকর্তারা ২০২৬ সালে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পেয়েছেন। কিন্তু শিক্ষা ক্যাডারের ৩৭তম বিসিএসের অনেক কর্মকর্তা এখনও নবম গ্রেডের প্রভাষক পদে কর্মরত রয়েছেন। ফলে একই বিসিএস ব্যাচের কর্মকর্তাদের মধ্যে পদমর্যাদা, আর্থিক সুবিধা ও পেশাগত অগ্রগতিতে বৈষম্য সৃষ্টি হয়েছে বলে তাদের মনে হচ্ছে।

তাদের অভিযোগ, শিক্ষা ক্যাডারে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সংকট দীর্ঘদিনের। ২০২৫ সালে এক দফায় ১ হাজার ৮৭০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হলেও পরবর্তী সময়ে যোগ্য অনেক কর্মকর্তার পদোন্নতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৭তম বিসিএসের পদোন্নতি নিয়ে গত ১৬, ১৭ ও ২১ সেপ্টেম্বর বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা অনুষ্ঠিত হয়। তবে সভার কার্যক্রম শেষ হওয়ার পরেও পদোন্নতির সরকারি আদেশ বা জিও জারি হয়নি বলে তাদের দাবি।

ডিপিসির সুপারিশের ভিত্তিতে যোগ্য কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি এবং প্রযোজ্য বিধিমালা অনুযায়ী জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের ভাষ্য, শিক্ষা ক্যাডারে অনুমোদিত পদের তুলনায় উচ্চতর পদের সংখ্যা কম থাকায় পদোন্নতির ক্ষেত্রে জট সৃষ্টি হচ্ছে। মাউশির তথ্য অনুযায়ী, প্রভাষক পদ রয়েছে ৯ হাজার ৭৮২টি, কিন্তু সহকারী অধ্যাপক পদ রয়েছে ৪ হাজার ৪৫১টি।

এই সংকটের সমাধানে সহকারী অধ্যাপক পর্যায়ে ২ হাজার ৮২৩টি সুপারনিউমারারি বা অতিরিক্ত পদ সৃষ্টির প্রস্তাব রয়েছে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তাদের তথ্য অনুযায়ী, গত ৪ জানুয়ারি এ-সংক্রান্ত কাগজপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে প্রস্তাবটির অনুমোদন ও বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

চার দফা দাবি

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— ডিপিসির সুপারিশের আলোকে ৩৭তম বিসিএসসহ যোগ্য কর্মকর্তাদের দ্রুত পদোন্নতির আদেশ জারি, বকেয়া আর্থিক সুবিধা নিশ্চিত করা, সুপারনিউমারারি (অতিরিক্ত) পদ সৃষ্টি ও বাস্তবায়ন এবং নিয়মিত পদোন্নতির সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ।

কর্মকর্তাদের আশঙ্কা, পদোন্নতি জট দীর্ঘায়িত হলে শিক্ষা ক্যাডারে পেশাগত হতাশা ও বৈষম্য আরও বাড়বে। তাদের মতে, পদস্বল্পতা নিরসন এবং নিয়মিত পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেডি ভ্যান্সের চিঠিতে মোহসেন রেজায়ির কাছে পারমাণবিক আলোচনা ও যুদ্ধবিরতির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


জেডি ভ্যান্সের চিঠিতে মোহসেন রেজায়ির কাছে পারমাণবিক আলোচনা ও যুদ্ধবিরতির আহ্বান

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলা প্রতিরোধের জন্য পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রয়োজন বলে উল্লেখ করেছেন। তিনি ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িকে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য প্রকাশ করে।

চিঠিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরুর গুরুত্বের ওপর জোর দেয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই উদ্যোগে ‘খুবই উৎসাহী’ ছিলেন বলে জানা গেছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে জানা যায়, চিঠিতে সুনির্দিষ্ট কোনো শান্তি প্রস্তাবের পরিবর্তে সম্ভাব্য আলোচনার একটি কাঠামোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তবে ভ্যান্স ঠিক কবে এই চিঠিটি পাঠিয়েছেন, তা জানা যায়নি।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাসের মধ্যে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের এটিই সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগের উদ্যোগ। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলার বিষয়ে আলোচনার মধ্যে এই উদ্যোগের খবর এসেছে।

মোহসেন রেজায়ি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। তিনি এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার ছিলেন। অ্যাক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রেজায়ির আয়াতুল্লাহ মোজতবা খামেনির সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, রেজায়ি ইরানের প্রভাবশালী ও কট্টরপন্থি নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। সম্প্রতি তিনি সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যজুড়ে ডেটা সেন্টার ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন। রেজায়ি পূর্বে বলেছেন, ইরানের দাবিগুলো পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় তেহরান।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের দফতরের একজন মুখপাত্র রেজায়ির কাছে চিঠির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ভ্যান্সের পাঠানো চিঠি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, রেজায়ির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য ভ্যান্সকে নির্দেশ দেয়ার দাবি সরাসরি নাকচ করেননি ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিষয়টি হলো তেহরানের চিকিৎসাসামগ্রী ও অন্যান্য কিছু জিনিসের প্রয়োজন। ভ্যান্স আমার মতামত জানতে চেয়েছিলেন। আমি বললাম, যদি তুমি তা করতে চাও, তবে ঠিক আছে। মূলত, অসুস্থ মানুষদের সহায়তার জন্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়ার বিষয়টিই এখানে মুখ্য।

সূত্র: জেরুজালেম পোস্ট, আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, তিনজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, তিনজন গ্রেফতার

কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক সিএনজিচালকের গতিরোধ করে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরের সময় উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা–বাগড়া সড়কে এই ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মৃত রহুল আমিনের ছেলে মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩), রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) এবং একই এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. এনামুল হাসান (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিচালক মো. আবু কাউছার (৪০) চালের বস্তা নিয়ে বাড়ি ফেরার সময় তিনজন তার অটোরিকশার গতিরোধ করেন। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বস্তার ভেতরে অবৈধ মালামাল রয়েছে বলে দাবি করেন। আবু কাউছার তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে পরিচয়পত্র দেখতে চান। এতে তারা তাকে গালমন্দ ও ভয়ভীতি প্রদর্শন করেন এবং চড়-থাপ্পড় মারেন। পাশাপাশি প্রায় ১০ থেকে ১৫ মিনিট তার সিএনজি অটোরিকশাটি আটকে রাখেন।

পরে আবু কাউছার বুড়িচং থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এর আগেও ডিবি পরিচয়ে বিভিন্ন ধরনের অভিযান চালানোর কথা জানিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাদের কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষক নিয়োগের ৯ মামলায় আইনজীবী ছিদ্দিক উল্লাহর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, আদেশ ২ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


শিক্ষক নিয়োগের ৯ মামলায় আইনজীবী ছিদ্দিক উল্লাহর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, আদেশ ২ নভেম্বর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ৯ মামলায় রায় জালিয়াতির অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার বিষয়ে আদেশের তারিখ আপিল বিভাগ আগামী ২ নভেম্বর নির্ধারণ করেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ বিষয়ে আদেশ দেওয়ার কথা ছিল।

এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ৯ মামলায় জালিয়াতির অভিযোগে আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে তলব করে আপিল বিভাগ। আদালত জানিয়েছে, প্রয়োজনে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের বিচারপতিদের কাছ থেকেও এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হতে পারে।

গত বুধবার (২৮ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে হাজির হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ছিদ্দিক উল্লাহ মিয়া।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৯১৯ নম্বর রিট মামলায় হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ ২০২৩ সালের ১৬ অক্টোবর রায় প্রদান করে। ওই রায়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৩’-এর ৭ নম্বর বিধি অনুযায়ী ৬০ শতাংশ নারী কোটা যথাযথভাবে অনুসরণ না করার বিষয়টি উল্লেখ করা হয়। একই সঙ্গে তৎকালীন চূড়ান্ত ফল বাতিল করে ছয় মাসের মধ্যে নতুন মেধাতালিকা প্রণয়ন এবং রিটকারীদের নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, মূল ৫৮ জন আবেদনকারীর বাইরে আরও ৬৪ জনকে নতুন সহ-আবেদনকারী হিসেবে অন্তর্ভুক্ত করতে এফিডেভিট করা হয়। তবে নিয়মিত সেকশন-প্রক্রিয়া, নাম তালিকাভুক্তকরণ কিংবা বিবাদী পক্ষ—প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদফতরকে নোটিশ দেয়া ছাড়াই নথি সরাসরি বিচারকের কাছে উপস্থাপন করা হয়। অভিযোগ রয়েছে, মাত্র এক দিনের মধ্যে আবেদন মঞ্জুর ও শুনানি গ্রহণ করা হয়।

এ ছাড়া মূল শুনানির মাত্র চার দিনের মাথায় হাইকোর্ট রায় প্রদান করে। অভিযোগ রয়েছে, ওই রায়ে মূল আবেদনকারীদের বাদ দিয়ে পরবর্তী সময়ে যুক্ত হওয়া নতুন সহ-আবেদনকারীদের পক্ষে আদেশ দেওয়া হয়েছিল।

প্রাথমিক শিক্ষক নিয়োগসংক্রান্ত মোট ৯টি মামলায় জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে। এসব রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল করে। শুনানির সময় মামলার নথিতে প্রক্রিয়াগত অনিয়ম ও জালিয়াতির অভিযোগ সামনে এলে আপিল বিভাগ অসন্তোষ প্রকাশ করে।

এ বিষয়ে আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, "মূল আবেদনকারীদের মধ্যে কয়েকজনকে বাদ দেয়া হয়েছিল, আবার কয়েকজনকে যুক্ত করা হয়েছিল। আমি প্রক্রিয়া অনুসরণ করেছিলাম, তবে সেকশনে কিছু জটিলতা ছিল।"

তিনি জানান, আদেশের পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%