প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলা প্রতিরোধের জন্য পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রয়োজন বলে উল্লেখ করেছেন। তিনি ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িকে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য প্রকাশ করে।
চিঠিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরুর গুরুত্বের ওপর জোর দেয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই উদ্যোগে ‘খুবই উৎসাহী’ ছিলেন বলে জানা গেছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে জানা যায়, চিঠিতে সুনির্দিষ্ট কোনো শান্তি প্রস্তাবের পরিবর্তে সম্ভাব্য আলোচনার একটি কাঠামোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তবে ভ্যান্স ঠিক কবে এই চিঠিটি পাঠিয়েছেন, তা জানা যায়নি।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাসের মধ্যে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের এটিই সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগের উদ্যোগ। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলার বিষয়ে আলোচনার মধ্যে এই উদ্যোগের খবর এসেছে।
মোহসেন রেজায়ি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। তিনি এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার ছিলেন। অ্যাক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রেজায়ির আয়াতুল্লাহ মোজতবা খামেনির সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, রেজায়ি ইরানের প্রভাবশালী ও কট্টরপন্থি নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। সম্প্রতি তিনি সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যজুড়ে ডেটা সেন্টার ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন। রেজায়ি পূর্বে বলেছেন, ইরানের দাবিগুলো পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় তেহরান।
মার্কিন ভাইস প্রেসিডেন্টের দফতরের একজন মুখপাত্র রেজায়ির কাছে চিঠির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ভ্যান্সের পাঠানো চিঠি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, রেজায়ির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে, ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য ভ্যান্সকে নির্দেশ দেয়ার দাবি সরাসরি নাকচ করেননি ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিষয়টি হলো তেহরানের চিকিৎসাসামগ্রী ও অন্যান্য কিছু জিনিসের প্রয়োজন। ভ্যান্স আমার মতামত জানতে চেয়েছিলেন। আমি বললাম, যদি তুমি তা করতে চাও, তবে ঠিক আছে। মূলত, অসুস্থ মানুষদের সহায়তার জন্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়ার বিষয়টিই এখানে মুখ্য।
সূত্র: জেরুজালেম পোস্ট, আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন