ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এর ফলে শীত অনুভূত হচ্ছে এবং তাপমাত্রা কিছুটা কমে গেছে।

রোববার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সংস্থাটি আরও জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, ঢাকায় আজ দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

এছাড়া আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলের পলাতক আওয়ামী লীগ নেতাদের নিয়মিত অর্থ পাঠাচ্ছেন মাশরাফি, অভিযোগে তাণ্ডবের মদদ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


নড়াইলের পলাতক আওয়ামী লীগ নেতাদের নিয়মিত অর্থ পাঠাচ্ছেন মাশরাফি, অভিযোগে তাণ্ডবের মদদ

নড়াইলে পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের অর্থায়ন এবং সহিংসতায় মদদ দেওয়ার গুরুতর অভিযোগে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ তুলেছেন। শনিবার রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে এই অভিযোগ প্রকাশ করেন।

রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, মাশরাফি নিয়মিতভাবে নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের অর্থ পাঠাচ্ছেন এবং সন্ত্রাসীদের মাধ্যমে সাম্প্রতিক সহিংসতা চালাচ্ছেন। তার মতে, গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা মাশরাফির বাড়িতে যে ভাঙচুর করেছিল, সেই ক্ষোভ এখনও তার মনে রয়েছে। সেই প্রতিশোধ নিতে মাশরাফি বেপরোয়া হয়ে উঠেছেন এবং জ্বালাও-পোড়াও ও হত্যার ঘটনায় অর্থ ব্যয় করছেন বলে অভিযোগ করেন রাশেদ খাঁন।

বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশনা দেওয়ার প্রসঙ্গে রাশেদ খাঁন লেখেন, মাশরাফির অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন যে তিনি ওই হত্যাকাণ্ডের নির্দেশ দেননি। এ বিষয়ে সরাসরি মাশরাফির অবস্থান জানতে চেয়ে তিনি প্রশ্ন তোলেন, কেন মাশরাফি নিজে বলছেন না যে তিনি নিরপরাধ এবং বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশ দেননি।

নিজেকে একসময় মাশরাফির ভক্ত হিসেবে পরিচয় দিয়ে রাশেদ খাঁন পোস্টে আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন। তার ভাষায়, “বাপ-বেটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছিলো।”

ভবিষ্যতে আওয়ামী লীগের কাছে ফেরার আশায় মাশরাফি দুই বছর বিরতির পর চলতি বছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলেও পোস্টে অভিযোগ করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পাশে দাঁড়ানো বা পরে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়ার বদলে ভবিষ্যতে আবার ক্ষমতায় ফিরলে মন্ত্রী হওয়ার আশায় মাশরাফি এসব করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে স্বর্ণের দাম আগের স্তরে ফিরতে ৮ বছর লাগতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


বিশ্ববাজারে স্বর্ণের দাম আগের স্তরে ফিরতে ৮ বছর লাগতে পারে

বিশ্ববাজারে স্বর্ণের দাম গত এক সপ্তাহে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ কমে গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, এটি শেষ আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ রয়েছে যে, এই সীমা ভেঙে গেলে দাম আরও কমে ৩ হাজার ৩০০ ডলারে নেমে যেতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সপ্তাহের শেষ দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে নেমে আসে। এর আগে একপর্যায়ে দাম ৩ হাজার ৫০২ দশমিক ৪৯ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

এফএক্সএমপায়ারের রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের প্রকৃত মুনাফার হার ২ দশমিক ৮৮ শতাংশে অবস্থান করছে এবং টানা চার সপ্তাহ ধরে ডলারের দর বৃদ্ধি পাওয়ার কারণে স্বর্ণের ওপর চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া, ফেডারেল রিজার্ভের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পক্ষে অধিকাংশ নীতিনির্ধারকের অবস্থান উঠে এসেছে।

বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রতি আউন্স ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার স্বর্ণের জন্য স্বল্পমেয়াদি প্রতিরোধ স্তর হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে, ৩ হাজার ৫০০ ডলারের নিচে নামলে পরবর্তী স্তর হতে পারে ৩ হাজার ৩০০ ডলার। আগামী ২৫ নভেম্বর প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) প্রতিবেদনও স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আগের সর্বোচ্চ দামে ফিরতে লাগতে পারে ৬-৮ বছর।

স্বর্ণের সাম্প্রতিক দরপতনে ২০২৬ সালের জানুয়ারিতে রেকর্ড করা সর্বোচ্চ দাম থেকে মূল্যবান এই ধাতুর মূল্য প্রায় ৩২ শতাংশ কমে গেছে। তবে ইতিহাস নির্দেশ করে, বড় ধরনের দরপতনের পর আগের সর্বোচ্চ দামে ফিরতে স্বর্ণের বাজারকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।

লাইভমিন্টে প্রকাশিত ফান্ডসইন্ডিয়ার বিশ্লেষণ অনুযায়ী, অতীতে ৩০ শতাংশের বেশি দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে সাধারণত ৬ থেকে ৮ বছর সময় লেগেছে।

১৯৮০ সালের বাজারচক্রে স্বর্ণের দাম ৫৭ শতাংশ কমার পর আগের সর্বোচ্চ দামে ফিরতে প্রায় ১০ বছর সময় লেগেছিল। ১৯৯৬ সালের দরপতনের পর সময় লেগেছিল ৬ বছর ৪ মাস। আর ২০১২ সালের বাজারচক্রে দাম ২৯ শতাংশ কমার পর ২০১৯ সালের জুনে আগের সর্বোচ্চ অবস্থানে ফিরে আসে। এ ক্ষেত্রে সময় লেগেছিল ৬ বছর ৭ মাস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০১ এম


জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ গ্রহণ করেছেন, যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে।

সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল একাধিক সূত্র এবং প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, এই সংলাপ শিগগিরই শুরু হবে।

সূত্রগুলো জানাচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের উদ্দেশ্যে বিভিন্ন দলের সঙ্গে পৃথক মতবিনিময় বা সংলাপের প্রক্রিয়া চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তাদের দেশে ফেরার পরই সংলাপ শুরু হবে। তবে, কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু এখনও চূড়ান্ত করা হয়নি।

এছাড়া, ইতোমধ্যে বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপ আয়োজনের কার্যক্রম শুরু করেছে। সোমবার (২৩ নভেম্বর) এনসিপির সঙ্গে মতবিনিময় করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মের ডাঁটা থেকে তৈরি হচ্ছে বিশ্বমানের লোটাস সিল্ক, রপ্তানিতে সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ এম


পদ্মের ডাঁটা থেকে তৈরি হচ্ছে বিশ্বমানের লোটাস সিল্ক, রপ্তানিতে সম্ভাবনা

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে অবস্থিত চাপাইবিল (যা স্থানীয়ভাবে হরাইবিল নামে পরিচিত) প্রায় ৬০০ একরজুড়ে বিস্তৃত হয়ে বর্ষা মৌসুমে প্রাকৃতিক পদ্মফুলে পূর্ণ হয়ে যায়। এই পদ্মের ডাঁটা থেকে সংগৃহীত সূক্ষ্ম তন্তু দিয়ে তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম মূল্যবান সুতা ‘লোটাস সিল্ক’, যা স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পদ্ম গবেষক শিকদার আবুল কালাম শামসুদ্দিনের উদ্যোগে এখানে লোটাস সিল্ক তৈরির গবেষণা শুরু হয় এবং স্থানীয় নারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। পদ্মের ডাঁটা ভাঁজ করে সূক্ষ্ম ও আঠালো তন্তু হাতের সাহায্যে পাকিয়ে মসলিনের মতো মিহি সুতা তৈরি করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে এক কেজি লোটাস সুতার দাম ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৪ লাখ ২৭ হাজার টাকা। তাছাড়া, প্রতি গজ কাপড়ের দাম ১ হাজার ডলার পর্যন্ত হতে পারে। লোটাস সিল্কের তৈরি একটি শাড়ির মূল্য ১০ লাখ টাকার বেশি। আর এ সুতায় তৈরি পোশাকের দাম প্রায় ৫ লাখ টাকা।

যদিও এমন উচ্চমূল্যের পণ্য উৎপাদনের সম্ভাবনা রয়েছে, তবে চাপাইবিলে এখনো বাণিজ্যিক উৎপাদনব্যবস্থা গড়ে ওঠেনি। সংশ্লিষ্টদের অভিযোগ, প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ার কারণে এই সম্ভাবনাময় উদ্যোগকে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

শুরুতে বিলের সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কায় স্থানীয়রা এতে আপত্তি জানিয়েছিল, কিন্তু বর্তমানে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এর অর্থনৈতিক সুফল গ্রহণে সবাই আগ্রহী। তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এখনো বাণিজ্যিক উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।

সম্প্রতি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ বিলটি পরিদর্শন করেন এবং দেশীয় এই শিল্পকে বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষার আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের প্রত্যাশা, যদি সরকারি সহযোগিতা ও নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা যায়, তাহলে চাপাইবিলকে ঘিরে নারীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি একটি লাভজনক রপ্তানিমুখী শিল্প গড়ে উঠবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%