প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নড়াইলে পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের অর্থায়ন এবং সহিংসতায় মদদ দেওয়ার গুরুতর অভিযোগে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ তুলেছেন। শনিবার রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে এই অভিযোগ প্রকাশ করেন।
রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, মাশরাফি নিয়মিতভাবে নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের অর্থ পাঠাচ্ছেন এবং সন্ত্রাসীদের মাধ্যমে সাম্প্রতিক সহিংসতা চালাচ্ছেন। তার মতে, গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা মাশরাফির বাড়িতে যে ভাঙচুর করেছিল, সেই ক্ষোভ এখনও তার মনে রয়েছে। সেই প্রতিশোধ নিতে মাশরাফি বেপরোয়া হয়ে উঠেছেন এবং জ্বালাও-পোড়াও ও হত্যার ঘটনায় অর্থ ব্যয় করছেন বলে অভিযোগ করেন রাশেদ খাঁন।
বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশনা দেওয়ার প্রসঙ্গে রাশেদ খাঁন লেখেন, মাশরাফির অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন যে তিনি ওই হত্যাকাণ্ডের নির্দেশ দেননি। এ বিষয়ে সরাসরি মাশরাফির অবস্থান জানতে চেয়ে তিনি প্রশ্ন তোলেন, কেন মাশরাফি নিজে বলছেন না যে তিনি নিরপরাধ এবং বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশ দেননি।
নিজেকে একসময় মাশরাফির ভক্ত হিসেবে পরিচয় দিয়ে রাশেদ খাঁন পোস্টে আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন। তার ভাষায়, “বাপ-বেটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছিলো।”
ভবিষ্যতে আওয়ামী লীগের কাছে ফেরার আশায় মাশরাফি দুই বছর বিরতির পর চলতি বছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলেও পোস্টে অভিযোগ করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পাশে দাঁড়ানো বা পরে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়ার বদলে ভবিষ্যতে আবার ক্ষমতায় ফিরলে মন্ত্রী হওয়ার আশায় মাশরাফি এসব করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন