প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্ববাজারে স্বর্ণের দাম গত এক সপ্তাহে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ কমে গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, এটি শেষ আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ রয়েছে যে, এই সীমা ভেঙে গেলে দাম আরও কমে ৩ হাজার ৩০০ ডলারে নেমে যেতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সপ্তাহের শেষ দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে নেমে আসে। এর আগে একপর্যায়ে দাম ৩ হাজার ৫০২ দশমিক ৪৯ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
এফএক্সএমপায়ারের রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের প্রকৃত মুনাফার হার ২ দশমিক ৮৮ শতাংশে অবস্থান করছে এবং টানা চার সপ্তাহ ধরে ডলারের দর বৃদ্ধি পাওয়ার কারণে স্বর্ণের ওপর চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া, ফেডারেল রিজার্ভের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পক্ষে অধিকাংশ নীতিনির্ধারকের অবস্থান উঠে এসেছে।
বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রতি আউন্স ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার স্বর্ণের জন্য স্বল্পমেয়াদি প্রতিরোধ স্তর হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে, ৩ হাজার ৫০০ ডলারের নিচে নামলে পরবর্তী স্তর হতে পারে ৩ হাজার ৩০০ ডলার। আগামী ২৫ নভেম্বর প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) প্রতিবেদনও স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আগের সর্বোচ্চ দামে ফিরতে লাগতে পারে ৬-৮ বছর।
স্বর্ণের সাম্প্রতিক দরপতনে ২০২৬ সালের জানুয়ারিতে রেকর্ড করা সর্বোচ্চ দাম থেকে মূল্যবান এই ধাতুর মূল্য প্রায় ৩২ শতাংশ কমে গেছে। তবে ইতিহাস নির্দেশ করে, বড় ধরনের দরপতনের পর আগের সর্বোচ্চ দামে ফিরতে স্বর্ণের বাজারকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।
লাইভমিন্টে প্রকাশিত ফান্ডসইন্ডিয়ার বিশ্লেষণ অনুযায়ী, অতীতে ৩০ শতাংশের বেশি দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে সাধারণত ৬ থেকে ৮ বছর সময় লেগেছে।
১৯৮০ সালের বাজারচক্রে স্বর্ণের দাম ৫৭ শতাংশ কমার পর আগের সর্বোচ্চ দামে ফিরতে প্রায় ১০ বছর সময় লেগেছিল। ১৯৯৬ সালের দরপতনের পর সময় লেগেছিল ৬ বছর ৪ মাস। আর ২০১২ সালের বাজারচক্রে দাম ২৯ শতাংশ কমার পর ২০১৯ সালের জুনে আগের সর্বোচ্চ অবস্থানে ফিরে আসে। এ ক্ষেত্রে সময় লেগেছিল ৬ বছর ৭ মাস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন