প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কলকাতা বিমানবন্দরে উড্ডয়নের পূর্বে ছিনতাইয়ের হুমকি পাওয়ার কারণে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে এই ঘটনার কারণে কলকাতা বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য প্রকাশ করেছে।
সূত্রে জানা যায়, উড্ডয়নের প্রস্তুতির সময় বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকিসংবলিত বার্তা দেখা যায়। বিষয়টি অবগত হওয়ার পর পাইলট বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষে দ্রুত খবর দেন।
এরপর বিমানটিকে আলাদা স্থানে সরিয়ে নেওয়া হয়। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী এবং বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা বিমানে তল্লাশি শুরু করেন। সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
কে বা কারা এই হুমকির বার্তা লিখেছে, তা জানার জন্য পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। এ জন্য বিমানবন্দর ও বিমানের ভেতরের নিরাপত্তা ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন