ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

আগামীকাল এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ


আগামীকাল এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : আগামীকাল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ, এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের পাঞ্জাবের জলন্ধরে অবস্থিত অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩:০০ টায় শুরু হবে এই ম্যাচ।

বর্তমানে দক্ষিণ কোরিয়া ওয়ার্ল্ড হকি র‌্যাঙ্কিংয়ে ২১ নম্বরে এবং বাংলাদেশ ২৭ নম্বরে অবস্থান করছে। এই র‌্যাঙ্কিংয়ের ব্যবধান দূর করে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগের দিন আজ বাংলাদেশ দল মাঠে হালকা রানিং এবং স্ট্রেচিং সেশনের মাধ্যমে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে।

বাংলাদেশ দলের গোলরক্ষক বিপ্লব কুজুর এবং আশরাফুল হক সাদ ম্যাচের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন। তারা বিগত ম্যাচগুলোর ভুলত্রুটি সংশোধনের কথা উল্লেখ করে জানান, "আমরা প্রতিনিয়ত নিজেদের খেলার মান আরও উন্নত করার চেষ্টা করছি। আগের ম্যাচগুলোর ঘাটতিগুলো নিয়ে আমরা কাজ করেছি। আগামীকালকের ম্যাচে আমাদের মূল লক্ষ্য থাকবে মাঠে সেরাটা দিয়ে ভালো পারফর্ম করা।"

আরও পড়ুন: কেইনের জয়ে খুশি মরিনহো, এমবাপ্পের জন্য আক্ষেপ

এর আগে শক্তিশালী ভারতের বিপক্ষে ১৩-০ গোলে বড় পরাজয়ের মধ্য দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তারা জাপানের বিরুদ্ধে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে ১-০ ব্যবধানে হেরে যায়। তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে লাল সবুজের প্রতিনিধিরা ৬-১ গোলের পরাজয় বরণ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ, আবেদনের শেষ সময় ১৭ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ, আবেদনের শেষ সময় ১৭ নভেম্বর

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠান এবং এর অধীনে বিভিন্ন কোম্পানিতে ১৯টি পদে মোট ৭৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে। আবেদন চলবে ১৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের জন্য অনলাইনে আবেদন করা বাধ্যতামূলক। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

এক নজরে পেট্রোবাংলার নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন সংক্রান্ত তথ্যাবলি

আবেদন শুরু: ১৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা।

আবেদন শেষ: ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা।

আবেদন পদ্ধতি: অনলাইনে।

চাকরির ধরন হবে অস্থায়ী। প্রার্থীদের মধ্যে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কর্মস্থল নির্ধারণ করা হয়নি, প্রার্থীরা যে কোনো স্থানে কর্মরত হতে পারেন।

প্রার্থীর বয়স হতে হবে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। বয়স প্রমাণের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়মাবলী: প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এখানে ক্লিক করুন।

ছবি ও স্বাক্ষর সংযুক্ত করার জন্য আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কয়ার টেক্সটাইলসে চাকরি, বেতন আলোচনা সাপেক্ষে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


স্কয়ার টেক্সটাইলসে চাকরি, বেতন আলোচনা সাপেক্ষে

স্কয়ার টেক্সটাইলস পিএলসি, যা স্কয়ার গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগের জন্য প্রার্থী খুঁজছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: অ্যাডমিনিস্ট্রেশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচআরএম (HRM)/ম্যানেজমেন্ট/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন।

অন্যান্য যোগ্যতা: গার্মেন্টস কারখানায় কাজের দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: কারখানায়

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ভোগড়া, গাজীপুর, ময়মনসিংহ (ভালুকা)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

২৯ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরখান থেকে অস্ত্র ব্যবসায়ী ‘কিলার শিবুলু’ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


উত্তরখান থেকে অস্ত্র ব্যবসায়ী ‘কিলার শিবুলু’ গ্রেফতার

রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ইকরামুল ইসলাম শিবুলু, যিনি ‘কিলার শিবুলু’ নামে পরিচিত, (৪০) নামের এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি-১)। তার কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর উত্তরায় এসআরবি ১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।

এসএআরবি-১ জানায়, বিশ্বস্ত ও গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে উত্তরখান থানাধীন ময়নারটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, বিপিএম-এর নেতৃত্বে এসএআরবি-১ এর একটি আভিযানিক দল ও টহল টিম এই বিশেষ অভিযানে অংশগ্রহণ করে।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে আনুমানিক রাত ৩টা ৪৫ মিনিটে কিলার শিবুলুর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। একইসঙ্গে শিবলুকে গ্রেফতার করে অভিযানিক দলটি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংস্থাটি আরও জানায়, ২০০৯ সাল থেকে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত শিবলু, যার বিরুদ্ধে বর্তমানে সাতটি মামলা রয়েছে। অস্ত্র কারবারে আরও চার জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। মূল হোতাদের আইনের আওতায় আনতে কাজ চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম আয় ১৭ কোটি রুপি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম আয় ১৭ কোটি রুপি

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ মুক্তির আগে বক্স অফিসে সাড়া ফেলতে সক্ষম হয়েছে। রণবীর কাপুর অভিনীত এবং নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিটির অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় ইতিমধ্যে ১৭ কোটি রুপি ছাড়িয়ে গেছে। হিন্দি সংস্করণ থেকে অগ্রিম বুকিংয়ে সবচেয়ে বেশি আয় হয়েছে। তবে বড় শহরগুলোর মধ্যে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হারে বেঙ্গালুরু এগিয়ে রয়েছে।

বক্স অফিসের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতের ৬ হাজার ৭৮০টি শো থেকে ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রির মোট আয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৮ লাখ রুপি। এ সময়ের মধ্যে বিক্রি হয়েছে ৩ লাখ ৩৩ হাজার টিকিট।

হিন্দি সংস্করণ থেকে মোট আয়ের প্রায় ৮৩ শতাংশ এসেছে, যা ১৪ কোটি ১৭ লাখ রুপি। কন্নড় সংস্করণ থেকে আয় হয়েছে ২ কোটি ৩৬ লাখ রুপি। তেলুগু সংস্করণ থেকে ৪৯ লাখ ৬৯ হাজার এবং তামিল সংস্করণ থেকে ৫ লাখ ৪৯ হাজার রুপি আয় হয়েছে।

শহরভিত্তিক অগ্রিম টিকিট বিক্রির হিসাব অনুযায়ী, ৩ কোটি ৫ লাখ রুপি আয় নিয়ে দিল্লি-এনসিআর শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে ২ কোটি ৮৫ লাখ রুপি আয় নিয়ে বেঙ্গালুরু রয়েছে। তবে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হার বেঙ্গালুরুতেই সর্বাধিক, ১৬ শতাংশ।

অন্যদিকে, মুম্বাইয়ে অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ রুপি। হায়দরাবাদে এই আয় ৮৯ লাখ ৩৫ হাজার এবং কলকাতায় ৬৭ লাখ ৮৫ হাজার রুপি।

ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয়, রাবণের সাজে যশ, আবহসংগীত ও অ্যাকশন দৃশ্য নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক দর্শক। ছবিটির বিশাল নির্মাণশৈলী ও ব্যাপ্তি নিয়েও আলোচনা হচ্ছে। কিছু দর্শক এর সঙ্গে হলিউডের জনপ্রিয় ফ্যান্টাসি সিনেমা ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর তুলনা করেছেন।

‘রামায়ণ’ দুই পর্বে নির্মিত হচ্ছে। প্রথম পর্বে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশকে দেখা যাবে। হনুমানের ভূমিকায় সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে।

পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ: পার্ট ১’ আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালের দীপাবলিতে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%