প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : আগামীকাল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ, এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের পাঞ্জাবের জলন্ধরে অবস্থিত অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩:০০ টায় শুরু হবে এই ম্যাচ।
বর্তমানে দক্ষিণ কোরিয়া ওয়ার্ল্ড হকি র্যাঙ্কিংয়ে ২১ নম্বরে এবং বাংলাদেশ ২৭ নম্বরে অবস্থান করছে। এই র্যাঙ্কিংয়ের ব্যবধান দূর করে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগের দিন আজ বাংলাদেশ দল মাঠে হালকা রানিং এবং স্ট্রেচিং সেশনের মাধ্যমে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে।
বাংলাদেশ দলের গোলরক্ষক বিপ্লব কুজুর এবং আশরাফুল হক সাদ ম্যাচের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন। তারা বিগত ম্যাচগুলোর ভুলত্রুটি সংশোধনের কথা উল্লেখ করে জানান, "আমরা প্রতিনিয়ত নিজেদের খেলার মান আরও উন্নত করার চেষ্টা করছি। আগের ম্যাচগুলোর ঘাটতিগুলো নিয়ে আমরা কাজ করেছি। আগামীকালকের ম্যাচে আমাদের মূল লক্ষ্য থাকবে মাঠে সেরাটা দিয়ে ভালো পারফর্ম করা।"
এর আগে শক্তিশালী ভারতের বিপক্ষে ১৩-০ গোলে বড় পরাজয়ের মধ্য দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তারা জাপানের বিরুদ্ধে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে ১-০ ব্যবধানে হেরে যায়। তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে লাল সবুজের প্রতিনিধিরা ৬-১ গোলের পরাজয় বরণ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন