প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পঞ্চগড়ে দুই দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২০ বছর বয়সী ইয়ানুরের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও তিনজন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় ঘটে।
নিহত ইয়ানুর পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর পুত্র। আহতদের মধ্যে রয়েছেন বোদা উপজেলার সাতখামার এলাকার সাজ্জাদ হোসেন (২৩) ও জীবন ইসলাম (৩৫), এবং পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ানুর এবং তার ফুফাতো ভাই সাব্বির মোটরসাইকেলে করে দেবীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। অপরদিকে, জীবন ও সাজ্জাদ অন্য একটি মোটরসাইকেলে দেবীগঞ্জ থেকে বসুনিয়ার হাটের দিকে রওনা দেন। উভয় মোটরসাইকেল যখন ধরধরা পুল এলাকায় পৌঁছায়, তখন তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চার আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের অবস্থা খারাপ হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুরে রেফার করেন। রংপুরে নিয়ে যাওয়ার সময় ইয়ানুরের মৃত্যু ঘটে।
দুর্ঘটনার বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, "সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে রংপুরে রেফার করা হয়েছিল। পথে ইয়ানুর নামে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় আইনি প্রক্রিয়া চলমান।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন