ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের প্রথম ট্রেজারি সামিট অনুষ্ঠিত


চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের প্রথম ট্রেজারি সামিট অনুষ্ঠিত

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : ব্র্যাক ব্যাংক চট্টগ্রামে প্রথমবারের মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রেজারি সামিট’ আয়োজন করেছে, যা বিনিয়োগের নতুন সুযোগ অন্বেষণ এবং বাজারঝুঁকি মোকাবিলার কৌশল তুলে ধরার উদ্দেশ্যে।

১২ নভেম্বর অনুষ্ঠিত এই সামিটে অংশগ্রহণ করেন বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ট্রেজারি ও ফাইন্যান্স কর্মকর্তারা।

‘ট্রেজারি সামিট: মাস্টারিং বিলস, বন্ডস অ্যান্ড ডেরিভেটিভস’ শীর্ষক এই আয়োজনে আলোচনা করা হয় ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগের সম্ভাবনা, সুদের হার, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং পণ্যমূল্যের ওঠানামার সঙ্গে সম্পর্কিত ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

এ সময় সোয়াপ ও কমোডিটি ডেরিভেটিভসসহ বিভিন্ন হেজিং সল্যুশন ব্যবহারের বিষয়টিও তুলে ধরা হয়।

ব্র্যাক ব্যাংকের পক্ষে সেশন পরিচালনা করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আসিফ বিন ইদ্রিস, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং হেড অব ট্রেজারি নাজমুল আহসান।

অনুষ্ঠানে নাজমুল আহসান মন্তব্য করেন, পরিবর্তনশীল আর্থিক বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ঝুঁকি মোকাবিলায় সময়োপযোগী তথ্য এবং বিশেষায়িত ট্রেজারি সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, এই সামিটের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং ব্যবসার প্রবৃদ্ধিতে সহায়ক সমাধান প্রদান করা ব্যাংকের লক্ষ্য।

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহিংসতা করে জনগণের সহানুভূতি পাবে না আ. লীগ: মিয়া গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


সহিংসতা করে জনগণের সহানুভূতি পাবে না আ. লীগ: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি অর্জন করতে পারবে না।

তিনি এই মন্তব্যটি শনিবার (২১ নভেম্বর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ এখন জঙ্গি কার্যক্রমে লিপ্ত। সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি আদায় করতে পারবে না তারা।’

তিনি জুলাই সনদকে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের মূলমন্ত্র হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ‘গণ-ভোটের রায় না মেনে সরকার ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে। সরকার গণভোট মেনে নিলে রাজপথে লড়াই করে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকিয়ে দেবে জামায়াত।’

সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ‘জুলাই সনদ ও গণ-ভোটের রায় বাস্তবায়ন হলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।’

তিনি আরও বলেন, যারা নাশকতা চালাবে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ফরিদপুরে ফসলের ক্ষতির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ফরিদপুরে ফসলের ক্ষতির শঙ্কা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চলমান টানা বৃষ্টির কারণে ফরিদপুর অঞ্চলের মাঠপর্যায়ের ফসল ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে শনিবার (২১ নভেম্বর) দুপুর পর্যন্ত ফরিদপুর জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোন উপজেলায় কত হেক্টর জমি তলিয়েছে বা মোট কত টাকার ক্ষতি হয়েছে- তার চূড়ান্ত ও আনুষ্ঠানিক পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি।

বর্তমানে মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও তথ্য সংগ্রহের কাজ করছেন। সরেজমিন ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে ফরিদপুর অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিচে তুলে ধরা হলো:

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে গত দুই-তিন দিন ধরে ফরিদপুর ও আশপাশের জেলাগুলোতে টানা গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০ নভেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৫১ মিলিমিটার, রাজবাড়ীতে ৪৪ মিলিমিটার, মাদারীপুরে ৪৩ মিলিমিটার এবং গোপালগঞ্জে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অগ্রহায়ণের এই অসময়ের বৃষ্টিতে পাকা আমন ধান এবং আগাম (মুড়িকাটা) পেঁয়াজ মারাত্মক ক্ষতির মুখে পড়ায় এই অঞ্চলের অন্তত ৪০ হাজার কৃষক দুশ্চিন্তায় পড়েছেন।

এলাকাভিত্তিক প্রাথমিক চিত্র:

ফরিদপুর: চরভদ্রাসন, সালথা, নগরকান্দা ও সদর উপজেলার নিচু জমিতে লাগানো মুড়িকাটা পেঁয়াজের খেতে বৃষ্টির পানি জমে গেছে। পাশাপাশি হালি পেঁয়াজের সদ্য তৈরি বীজতলাও পানিতে তলিয়ে যাওয়ায় চারা পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মাঠে কেটে রাখা আমন ধান ভিজে যাওয়ায় এবং দাঁড়িয়ে থাকা পাকা ধান বাতাসে হেলে পড়ায় কৃষকেরা বিপাকে পড়েছেন।

রাজবাড়ী: বালিয়াকান্দি উপজেলার বহরপুর ও জামালপুর ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে কেটে রাখা আমন ধানের আঁটি ও শীষ বৃষ্টির পানিতে ভাসছে। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের প্রাথমিক তথ্যমতে, রাজবাড়ীর পাঁচটি উপজেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে এবং আরও প্রায় ৩৫ হাজার ৯৩২ হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের জন্য বীজতলা তৈরি করা হয়েছিল। টানা বৃষ্টিতে জেলার কয়েকটি এলাকায় বীজতলা পানির নিচে তলিয়ে গেছে এবং পাকা ধানের বড় অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মাদারীপুর ও গোপালগঞ্জ: এই দুই জেলায়ও মাঝারি বৃষ্টিপাতের ফলে খেতের পাকা আমন ধান কাটা ও মাড়াই কার্যক্রম পুরোপুরি ব্যাহত হচ্ছে।

যে কারণে বাড়ছে ক্ষতির শঙ্কা:

পাকা ধান ও গো-খাদ্য নষ্ট হওয়া: অধিকাংশ কৃষক ধান কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন। টানা বৃষ্টিতে ধানের আঁটি ভিজে যাওয়ায় ধান কালো হয়ে যাওয়া ও অঙ্কুরোদগমের ঝুঁকি তৈরি হয়েছে। এ ছাড়া ভেজা খড় পচে যাওয়ায় গো-খাদ্য সংকটের আশঙ্কা করছেন চাষিরা।

মুড়িকাটা ও হালি পেঁয়াজের পচন: মুড়িকাটা পেঁয়াজের গোড়া নরম থাকায় খেতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন না হলে পেঁয়াজ পচে যাবে। অন্যদিকে, হালি পেঁয়াজের বীজতলা নষ্ট হলে নতুন করে বীজ কিনে চারা তৈরি করতে কৃষকদের বিঘাপ্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা বাড়তি খরচ গুনতে হবে এবং পেঁয়াজের মৌসুম অন্তত ১৫ দিন পিছিয়ে যেতে পারে।

কৃষি বিভাগের বক্তব্য ও পদক্ষেপ

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক এবং বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা শনিবার সকাল থেকে সরেজমিনে মাঠ পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছেন। সব উপজেলার প্রতিবেদন একত্রিত করার পর মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা সম্ভব হবে।

আপাতত কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের জমিতে নালা কেটে দ্রুত পানি নিষ্কাশন এবং কাটা ধান উঁচু ও শুকনো স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) শনিবার বিকেল বা আগামীকালের মধ্যে উপজেলাভিত্তিক প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশ করতে পারে বলে জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে তথ্য প্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বে ধারণকৃত ও এআই দ্বারা নির্মিত ভিডিও চিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষুণ্ন করছে। উল্লেখ্য, উক্ত বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। পাশাপাশি উক্ত ঘটনায় কোনো হিন্দু সদস্যের পরিবারের ওপর হামলা বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূলত নড়াইল জেলায় গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বেন্দারচর সুইচ গেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা করে শাহীন শেখ ও সোহেল মোল্যাকে হত্যা করে। ঘটনার সঙ্গে জড়িত আসামি দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।

উক্ত হত্যাকাণ্ডের জেরে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে ভুক্তভোগীর আত্মীয়-স্বজন উত্তেজিত অন্যান্য লোকদের সঙ্গে নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যায়। কালিয়া থানা পুলিশ সংবাদ পেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত

ভারতের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশিষ্ট গবেষক ড. শ্রীরাধা দত্ত মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা অত্যন্ত কম। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ থেকে যত চাপই আসুক কিংবা প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া যতই দীর্ঘ হোক, ভারত শেখ হাসিনাকে হস্তান্তর করবে না।

ডেইলি ওয়াদাকে দেয়া এক সাক্ষাৎকারে ড. শ্রীরাধা দত্ত বলেন, “শেখ হাসিনা ভারতের ভালো বন্ধু। ভারত তাকে মিত্র হিসেবে বিবেচনা করে। এমন একজন ব্যক্তিকে ভারত কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না।”

তবে তিনি স্পষ্ট করেন যে, এটি ভারতের সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়, বরং ভারতীয় রাজনীতি সম্পর্কে তার নিজস্ব উপলব্ধি থেকেই এমন মন্তব্য করেছেন।

অধ্যাপক শ্রীরাধা দত্ত, যিনি ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন। তার মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ সহজে মিটবে না। তবে কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হলে ভারত ও বাংলাদেশ উভয়কেই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

ভারত ও বাংলাদেশের মধ্যে বিশ্বের অন্যতম দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে। দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে।

ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ও বিভিন্ন তৎপরতা ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে আরও জটিল করে তুলেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%