প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : ব্র্যাক ব্যাংক চট্টগ্রামে প্রথমবারের মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রেজারি সামিট’ আয়োজন করেছে, যা বিনিয়োগের নতুন সুযোগ অন্বেষণ এবং বাজারঝুঁকি মোকাবিলার কৌশল তুলে ধরার উদ্দেশ্যে।
১২ নভেম্বর অনুষ্ঠিত এই সামিটে অংশগ্রহণ করেন বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ট্রেজারি ও ফাইন্যান্স কর্মকর্তারা।
‘ট্রেজারি সামিট: মাস্টারিং বিলস, বন্ডস অ্যান্ড ডেরিভেটিভস’ শীর্ষক এই আয়োজনে আলোচনা করা হয় ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগের সম্ভাবনা, সুদের হার, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং পণ্যমূল্যের ওঠানামার সঙ্গে সম্পর্কিত ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে।
এ সময় সোয়াপ ও কমোডিটি ডেরিভেটিভসসহ বিভিন্ন হেজিং সল্যুশন ব্যবহারের বিষয়টিও তুলে ধরা হয়।
ব্র্যাক ব্যাংকের পক্ষে সেশন পরিচালনা করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আসিফ বিন ইদ্রিস, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং হেড অব ট্রেজারি নাজমুল আহসান।
অনুষ্ঠানে নাজমুল আহসান মন্তব্য করেন, পরিবর্তনশীল আর্থিক বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ঝুঁকি মোকাবিলায় সময়োপযোগী তথ্য এবং বিশেষায়িত ট্রেজারি সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, এই সামিটের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং ব্যবসার প্রবৃদ্ধিতে সহায়ক সমাধান প্রদান করা ব্যাংকের লক্ষ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন