ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ


নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে তথ্য প্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বে ধারণকৃত ও এআই দ্বারা নির্মিত ভিডিও চিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষুণ্ন করছে। উল্লেখ্য, উক্ত বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। পাশাপাশি উক্ত ঘটনায় কোনো হিন্দু সদস্যের পরিবারের ওপর হামলা বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূলত নড়াইল জেলায় গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বেন্দারচর সুইচ গেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা করে শাহীন শেখ ও সোহেল মোল্যাকে হত্যা করে। ঘটনার সঙ্গে জড়িত আসামি দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।

উক্ত হত্যাকাণ্ডের জেরে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে ভুক্তভোগীর আত্মীয়-স্বজন উত্তেজিত অন্যান্য লোকদের সঙ্গে নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যায়। কালিয়া থানা পুলিশ সংবাদ পেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত

ভারতের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশিষ্ট গবেষক ড. শ্রীরাধা দত্ত মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা অত্যন্ত কম। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ থেকে যত চাপই আসুক কিংবা প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া যতই দীর্ঘ হোক, ভারত শেখ হাসিনাকে হস্তান্তর করবে না।

ডেইলি ওয়াদাকে দেয়া এক সাক্ষাৎকারে ড. শ্রীরাধা দত্ত বলেন, “শেখ হাসিনা ভারতের ভালো বন্ধু। ভারত তাকে মিত্র হিসেবে বিবেচনা করে। এমন একজন ব্যক্তিকে ভারত কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না।”

তবে তিনি স্পষ্ট করেন যে, এটি ভারতের সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়, বরং ভারতীয় রাজনীতি সম্পর্কে তার নিজস্ব উপলব্ধি থেকেই এমন মন্তব্য করেছেন।

অধ্যাপক শ্রীরাধা দত্ত, যিনি ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন। তার মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ সহজে মিটবে না। তবে কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হলে ভারত ও বাংলাদেশ উভয়কেই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

ভারত ও বাংলাদেশের মধ্যে বিশ্বের অন্যতম দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে। দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে।

ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ও বিভিন্ন তৎপরতা ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে আরও জটিল করে তুলেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃতীয় দিন শেষে লিডের পাহাড় গড়ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


তৃতীয় দিন শেষে লিডের পাহাড় গড়ছে ভারত

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করেছে ভারত। তৃতীয় দিনের খেলা শেষে সফরকারীরা প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪৮৬ রান সংগ্রহ করেছে। এর ফলে ভারত প্রথম ইনিংসে ১১৮ রানের লিড অর্জন করেছে। উইকেটে অপরাজিত রয়েছেন ঋষভ পান্ত এবং অংশুল কাম্বোজ।

দিনের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন ভারতের পক্ষ থেকে লোকেশ রাহুলের অসাধারণ ১৩৬ রানের ইনিংস। ২৯০ বলের ধৈর্যশীল ইনিংসে তিনি ৯টি চার এবং ২টি ছক্কা হাঁকান। এটি ছিল ভারতের ইনিংসের ভিত্তি গড়ে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সেঞ্চুরি।

তবে রাহুলকে দারুণ সঙ্গ দিয়েছেন দেবদূত পাডিক্কাল। দ্বিতীয় উইকেটে দুজনের ১৬৫ রানের জুটি ভারতকে ম্যাচে এগিয়ে নিয়ে যায়। পাডিক্কাল ১৭৫ বল খেলে ৮০ রান করেছেন। তাঁর ইনিংসে ১০টি চার রয়েছে।

এরপর অধিনায়ক শুভমান গিলও বড় ইনিংসের পথে এগিয়ে যাচ্ছিলেন। ১৪৬ বল খেলে ৯৮ রান করে জ্যাকব ডাফির বলে বোল্ড হন তিনি। তাঁর ইনিংসে ৯টি চার এবং ২টি ছক্কা ছিল। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন গিল।

দিনের শেষভাগে ব্যাট হাতে ঝড় তুলেছেন ঋষভ পান্ত। তিনি মাত্র ৬২ বলে ৫৫ রান করে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংসে ৫টি চার এবং ২টি ছক্কা রয়েছে। অন্য প্রান্তে ২ বল খেলে কোনো রান না করে অপরাজিত রয়েছেন অংশুল কাম্বোজ।

এর আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৩৬৮ রানে শেষ হয়। স্বাগতিকদের হয়ে হেনরি নিকোলস ৩৩৫ বল খেলে ১৭৫ রান করে অপরাজিত থাকেন। গ্লেন ফিলিপস ২১৬ বলে ১১৮ রান করেন। ষষ্ঠ উইকেটে নিকোলস ও ফিলিপসের ২১৬ রানের জুটি নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেয়।

ভারতের বোলারদের মধ্যে জসপ্রিত বুমরাহ ৯২ রানে ৪ উইকেট নেন। আকাশ দীপ ৫৩ রানে ৩টি এবং অংশুল কাম্বোজ ৬৯ রানে ২টি উইকেট শিকার করেন। প্রসিদ্ধ কৃষ্ণের ঝুলিতে একটি উইকেট যায়।

তৃতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ১২৫ ওভারে ৪ উইকেটে ৪৮৬ রান। হাতে রয়েছে আরও ৬ উইকেট। প্রথম ইনিংসে ১১৮ রানের লিড নিয়ে চতুর্থ দিনে আরও বড় ব্যবধান গড়ার সুযোগ রয়েছে সফরকারীদের সামনে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্য প্রতিমন্ত্রী: বিনামূল্যে ৫০ হাজার ছানি অপারেশনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


স্বাস্থ্য প্রতিমন্ত্রী: বিনামূল্যে ৫০ হাজার ছানি অপারেশনের ঘোষণা

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ঘোষণা করেছেন যে, আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য অর্জনের জন্য জেলার ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে অন্তত ৫০ হাজার ছানি অপারেশন করা হবে।

শনিবার (২১ নভেম্বর) সিরাজগঞ্জে অনুষ্ঠিত এক বিশাল চক্ষু স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা প্রদান করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে তোলার জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে একটি ছানিমুক্ত সিরাজগঞ্জ জেলা উপহার দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচি পরিচালিত হবে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, "আমরা মানুষের ঘরে ঘরে চোখের লেন্স ও চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছি, আর ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে আক্রমণ করতে ও নিজেরাই নিজেদের ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর করতে যাচ্ছে। এটিই নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যে মূল তফাৎ।"

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আরও বলেন, "একটি জরিপে দেখা গেছে সিরাজগঞ্জে প্রায় ৩৩ হাজার মানুষ দৃষ্টিহীন। এর মধ্যে ২৬ হাজার মানুষের দৃষ্টিশক্তি ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব। এই লক্ষ্য পূরণের জন্য আগামী দুই বছরে প্রতি মাসে ২ হাজারের বেশি অপারেশন সম্পন্ন করা হবে।"

তিনি উল্লেখ করেন, এই কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চক্ষু শিবিরের মাধ্যমে ৫ থেকে ৬ লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে। পাশাপাশি ৩ থেকে ৪ লাখ মানুষকে বিনামূল্যে প্রয়োজনীয় চশমা প্রদান করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র বললেন ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


রাজশাহীকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র বললেন ভূমিমন্ত্রী

রাজশাহী, ২১ নভেম্বর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, "রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র।"

আজ দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, "এই রাজশাহী থেকেই ক্রিকেট, ফুটবলসহ নানান খেলাধুলার জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছেছেন অনেকে। তারা বিশ্বমঞ্চে রাজশাহী ও বাংলাদেশকে গৌরবের সাথে তুলে ধরেছেন।"

তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলায় দেশের যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে চলেছেন, যেন এই যুবসমাজ মাদক থেকে দূরে রাখে ও খেলাধুলায় পারদর্শী হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে।"

রাজশাহীর শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ মানুষদের প্রসঙ্গে তিনি বলেন, "২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীর ছাত্র-ছাত্রীরা জীবন বাজি রেখে লড়াই চালিয়ে গেছেন।" ভূমিমন্ত্রী আরও বলেন, "রাজশাহীর মানুষ যেমন আন্তরিকতা জানেন, তেমনিই প্রয়োজনের সময় লড়াইও করতে জানেন। তারা দেশ ও জাতির স্বার্থে নিজের জীবন উৎসর্গও করতে পারেন।"

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি ও আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার সুযোগ সৃষ্টি হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%