প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশিষ্ট গবেষক ড. শ্রীরাধা দত্ত মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা অত্যন্ত কম। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ থেকে যত চাপই আসুক কিংবা প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া যতই দীর্ঘ হোক, ভারত শেখ হাসিনাকে হস্তান্তর করবে না।
ডেইলি ওয়াদাকে দেয়া এক সাক্ষাৎকারে ড. শ্রীরাধা দত্ত বলেন, “শেখ হাসিনা ভারতের ভালো বন্ধু। ভারত তাকে মিত্র হিসেবে বিবেচনা করে। এমন একজন ব্যক্তিকে ভারত কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না।”
তবে তিনি স্পষ্ট করেন যে, এটি ভারতের সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়, বরং ভারতীয় রাজনীতি সম্পর্কে তার নিজস্ব উপলব্ধি থেকেই এমন মন্তব্য করেছেন।
অধ্যাপক শ্রীরাধা দত্ত, যিনি ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন। তার মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ সহজে মিটবে না। তবে কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হলে ভারত ও বাংলাদেশ উভয়কেই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
ভারত ও বাংলাদেশের মধ্যে বিশ্বের অন্যতম দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে। দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে।
ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ও বিভিন্ন তৎপরতা ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে আরও জটিল করে তুলেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন