ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক সম্ভাবনা বিকাশের লক্ষ্যে

টাঙ্গাইলে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ সেমিনার ও সনদ বিতরণ


টাঙ্গাইলে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ সেমিনার ও সনদ বিতরণ

টাঙ্গাইলের উদ্যোক্তা নারীদের দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক সম্ভাবনার বিকাশের উদ্দেশ্যে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ শীর্ষক একটি বিশেষ সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের বিসিক শিল্পনগরী প্রাঙ্গণে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো। সভাপতিত্ব করেন বিসিকের ঢাকার আঞ্চলিক পরিচালক মানছুরুল করিম। বক্তব্য রাখেন নাসিব টাঙ্গাইলের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভাইস প্রেসিডেন্ট নুরুল আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজি জাকেরুল মওলা, বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক মেরাজ উদ্দিন এবং টাঙ্গাইল জেলা রেস্তোরাঁ ও মিষ্টান্ন ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি স্বপন ঘোষ প্রমুখ।

বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো মন্তব্য করেন, "দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের ভূমিকা প্রশংসনীয়। তাঁদের ব্যবসায়িক অগ্রযাত্রার বাধা দূর করতে বিসিকের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও কারিগরি সহায়তা করা হয়।"

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

সেমিনারে নারী উদ্যোক্তাদের বর্তমান চ্যালেঞ্জ, পণ্যের মানোন্নয়ন, বিপণন ব্যবস্থা এবং সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ সুবিধার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভার শেষে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয় টাঙ্গাইলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ এম


তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কোর্ট মসজিদে জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং বর্তমান পাবলিক প্রসিকিউটর জেলা দায়রা জজ অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপনের উদ্যোগে এই কর্মসূচিটি পালন করা হয়।

দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করা হয়। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আতাউর রহমান জিন্নাহ, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সরকারি সাদত কলেজের সাবেক ছাত্রনেতা রানা, জেলা ছাত্রদলের সদস্য রিফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত রাখবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৪ এম


মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত রাখবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য রাষ্ট্র তার সক্ষমতা ও সাধ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

এর আগে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান করা রাষ্ট্রের দায়িত্ব। আপনাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও তার দায় মোচনের চেষ্টা করছে। অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব এবং সাফল্য সব সময় আমাকে অনুপ্রাণিত করে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেও গর্বিত।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য। এটি সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।

তিনি যোগ করেন, বিএনপি সরকারের সময় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব সময় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকার বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজারীবাগে নাশকতার অভিযোগে যুবলীগ নেতা আনন্দসহ তিনজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৪ এম


হাজারীবাগে নাশকতার অভিযোগে যুবলীগ নেতা আনন্দসহ তিনজন গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগ এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ তিন নেতাকে গ্রেফতার করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের এই নেতাদের গ্রেফতারের বিষয়টি শনিবার (২১ নভেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বিল্লাল (৪০), আফতাব আহমেদ আনন্দ (২৬) এবং মো. মাইদুল ইসলাম (৩২)। বিল্লাল ১৪ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর ইউনিট আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় কার্যকরী সদস্য ছিলেন। অপর দুইজন হলেন হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় সদস্য।

ওসি মোশাররফ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বউবাজার সাহেব আলী গলি থেকে বিল্লালকে গ্রেপ্তার করা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় মনেশ্বর রোডের বোরহানপুর থেকে আফতাবকে এবং রাত সাড়ে ৯টায় ১২২ সিকদার রিয়েল স্টেট এলাকা থেকে মাইদুলকে আটক করা হয়।

হাজারীবাগ থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে থানার ১৬ জুলাইয়ের একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৪ এম


নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক সোহেল রানা হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে জেলা জাসাসের নেতৃবৃন্দ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা জাসাস এর সভাপতি ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান তুহিন প্রমুখ। এ সময় সিনিয়র যুগ্ম সম্পাদক তারেকুজ্জামান, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা জাসাস এর আহ্বায়ক আব্দুর রউফ, মধুপুর উপজেলা আহ্বায়ক আবু সাঈদ, ধনবাড়ী পৌর আহ্বায়ক টিটু ও যুগ্ম আহ্বায়ক সিরাজউদ্দৌলাসহ অন্যান্য দাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন, "এই দেশে আগুন সন্ত্রাস চলবেনা, দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনে আনতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।" মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%