১১:১৪ এম
প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য রাষ্ট্র তার সক্ষমতা ও সাধ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
এর আগে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: বিমান বাহিনী মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা দিল
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান করা রাষ্ট্রের দায়িত্ব। আপনাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও তার দায় মোচনের চেষ্টা করছে। অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব এবং সাফল্য সব সময় আমাকে অনুপ্রাণিত করে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেও গর্বিত।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য। এটি সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।
তিনি যোগ করেন, বিএনপি সরকারের সময় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব সময় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকার বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: ফরিদপুরে আগুনে বাবার মৃত্যু, পারিবারিক বিরোধের অভিযোগ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন