ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হাজারীবাগে নাশকতার অভিযোগে যুবলীগ নেতা আনন্দসহ তিনজন গ্রেপ্তার


হাজারীবাগে নাশকতার অভিযোগে যুবলীগ নেতা আনন্দসহ তিনজন গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগ এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ তিন নেতাকে গ্রেফতার করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের এই নেতাদের গ্রেফতারের বিষয়টি শনিবার (২১ নভেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বিল্লাল (৪০), আফতাব আহমেদ আনন্দ (২৬) এবং মো. মাইদুল ইসলাম (৩২)। বিল্লাল ১৪ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর ইউনিট আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় কার্যকরী সদস্য ছিলেন। অপর দুইজন হলেন হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় সদস্য।

ওসি মোশাররফ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বউবাজার সাহেব আলী গলি থেকে বিল্লালকে গ্রেপ্তার করা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় মনেশ্বর রোডের বোরহানপুর থেকে আফতাবকে এবং রাত সাড়ে ৯টায় ১২২ সিকদার রিয়েল স্টেট এলাকা থেকে মাইদুলকে আটক করা হয়।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

হাজারীবাগ থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে থানার ১৬ জুলাইয়ের একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৪ এম


নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক সোহেল রানা হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে জেলা জাসাসের নেতৃবৃন্দ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা জাসাস এর সভাপতি ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান তুহিন প্রমুখ। এ সময় সিনিয়র যুগ্ম সম্পাদক তারেকুজ্জামান, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা জাসাস এর আহ্বায়ক আব্দুর রউফ, মধুপুর উপজেলা আহ্বায়ক আবু সাঈদ, ধনবাড়ী পৌর আহ্বায়ক টিটু ও যুগ্ম আহ্বায়ক সিরাজউদ্দৌলাসহ অন্যান্য দাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন, "এই দেশে আগুন সন্ত্রাস চলবেনা, দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনে আনতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।" মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাসানী বিশ্ববিদ্যালয় ও বিসিকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৫ এম


ভাসানী বিশ্ববিদ্যালয় ও বিসিকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের(বিসিক) সঙ্গে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা এবং শিল্প প্লট বরাদ্দসহ বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন। শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলার সম্মেলন কক্ষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুরর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, বিসিকের পরিচালক (প্রশাসন) মুহম্মদ কামরুজ্জামান, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. সহীদুজ্জামান এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদ।

এই সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথ প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা জোরদার করতে কাজ করবে।

পরে বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের যৌথ আয়োজনে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের প্রথমধাপের উদ্বোধন করা হয়। প্রথম ধাপে ৩০ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন।

প্রশিক্ষণে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিকের শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদের প্রধান অনুষদ সদস্য মোহাম্মদ আজাদ হোসেন। কোর্স সমন্বয়কারী হিসেবে রয়েছেন একই অনুষদের সহকারী অনুষদ সদস্য জোনায়েত হোসেন। এই প্রশিক্ষণ ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ ও পরিচালনা, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং সম্ভাবনাময় উদ্যোগ বাস্তবায়নের কৌশল শেখানো হবে। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি, আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার দক্ষতা বাড়ানো এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে নিরাপত্তা জোরদারে ৫ প্লাটুন আনসার মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৫ এম


ফরিদপুরে নিরাপত্তা জোরদারে ৫ প্লাটুন আনসার মোতায়েন

ফরিদপুরে জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পাঁচ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই কার্যক্রম গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের জন্য শুরু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মহাসড়কে আনসার ব্যাটালিয়নের সদস্যদের টহল দিতে দেখা যায়। ভাঙা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুদি বাজার এবং তালমা পয়েন্টসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের কেন্দ্রস্থল, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস এবং আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আনসার সদস্যরা মোতায়েন রয়েছেন।

সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের উদ্দেশ্যে তারা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

ফরিদপুর জেলা আনসার ব্যাটালিয়নের কমান্ডার চন্দন দেবনাথ জানিয়েছেন, জেলার জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আনসার ব্যাটালিয়নের সদস্যদের এই কার্যক্রম ও মহড়া অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চরভদ্রাসনে তারেক রহমানের জন্মদিন পালিত

চরভদ্রাসনে বিএনপির উদ্যোগে তারেক রহমানের জন্মদিন উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ এম


চরভদ্রাসনে বিএনপির উদ্যোগে তারেক রহমানের জন্মদিন উদযাপন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিএনপির উদ্যোগে শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উদযাপন করা হয়েছে। এই বিশেষ উপলক্ষ্যে উপজেলা বিএনপি কার্যালয়ে শুক্রবার বাদ মাগরিব একটি অনারম্বর অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশা, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান শিকদার, এজিএম বাদল আমিন, ওবায়দুল বারী দিপু, মনজুরুল হক মৃধা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাশেদ আল ফারুকী, চরভদ্রাসন সরকারি কলেজের সাবেক ভিপি দেওয়ান ইউনুস, ছাত্রদলের আহবায়ক শুভ সালাউদ্দিন মোল্যা, কলেজ শাঁখা ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জন্মদিনের এই অনুষ্ঠানে প্রথমে দোয়া, দরুদ, কোরআন খানি ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম। মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয় এবং দেশ পরিচালনার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়। মোনাজাত শেষে উপজেলা বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে একটি অনারম্বর আয়োজনে জন্মদিনের কেক কাটা হয় এবং উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা একে অপরকে কেক খাইয়ে দিয়ে পরস্পরের মধ্যে সোহার্দ্যতা বৃদ্ধি করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%