প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় পিএবি মহাসড়কে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে থাকা একদল ব্যক্তি মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাঁদের মধ্যে কয়েকজন সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান উচ্চারণ করছেন। এ সময় ‘শিক্ষা, শান্তি, প্রগতি’ ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও শোনা যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ এ বিষয়ে মন্তব্য করে বলেন, মিছিলের ব্যাপারে পুলিশের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে সকাল ৬টার দিকে মহাসড়ক থেকে দুটি পোড়া টায়ার উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন