ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ


জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইসিটি দপ্তরের স্বীকৃত সহযোগী ও সমমনা পেশাজীবী সংগঠন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রকৌশলী রাফেল কবির সভাপতি এবং প্রকৌশলী মো. মামুন অর রশিদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আজ সংগঠনটির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

১০৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান রয়েছেন। উপদেষ্টা হিসেবে ড. মারুফ মল্লিক, প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল এমপি, প্রকৌশলী শাহ খালেদ হাসান চৌধুরী, প্রফেসর ড. আতিকুর রহমান এবং প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: রাজপথে সরকারকে জবাব দিতে হবে: নাহিদ ইসলাম

কমিটিতে ১ নম্বর সহ-সভাপতি পদে প্রকৌশলী রূপম রাজ্জাক দায়িত্ব পেয়েছেন। অন্যান্য সহ-সভাপতিরা হলেন- প্রকৌশলী হাসিবুর রশিদ, প্রকৌশলী হাসিব মুস্তাবসির, ইমতিয়াজ মির্জা, প্রকৌশলী এ কে আজাদ কল্লোল, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ আমিনুল হাকিম এবং জান্নাতুল হক শাপলা।

এতে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফুয়াদ হাসান দায়িত্ব পেয়েছেন। অন্যান্য যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- প্রকৌশলী সজিব বড়ুয়া, মহিউদ্দিন আহমেদ সৈকত, প্রকৌশলী শফিউল আযম ফাহিম এবং প্রকৌশলী আবদুল আজিজ।

সাংগঠনিক সম্পাদক পদে জুবায়ের রিয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক পদে প্রকৌশলী রফিকুল ইসলাম রোহান, দপ্তর সম্পাদক পদে মো. মিজানুর রহমান মুন এবং সহ-দপ্তর সম্পাদক পদে প্রকৌশলী ফারজাদ খান মিরন দায়িত্ব পেয়েছেন।

অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- অর্থ সম্পাদক প্রকৌশলী মো. রুহুল রাব্বি, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মো. মোজাম্মেল হক, গবেষণা সম্পাদক ড. আরমান আহমেদ সিদ্দিকী ও প্রকৌশলী ইমাম আহসান ইয়ামীন, পরিকল্পনা সম্পাদক রাশেদুল হাসান রবিন, মিডিয়া বিষয়ক সম্পাদক ইয়াছির ওয়ারদাদ (তন্ময়), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোশারেফ হোসেন সিকদার, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান জুয়েল, সহ-আইন বিষয়ক সম্পাদক হাসান আল বান্না, ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পাদক মো. ইলিয়াস মোল্লা, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী সাজ্জাদ হোসাইন মিলন, ই-কমার্স বিষয়ক সম্পাদক আনোয়ার সাদাত, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. গোলাম ফারুক সরকার।

আরও পড়ুন: নওগাঁ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের মৃত্যু

এছাড়া রয়েছেন ক্রীড়া সম্পাদক আল শাহারিয়ার, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মাহমুদুল হাসান, পরিবেশ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. তুহিনুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান ফারাবি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শারমিন হক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক প্রকৌশলী শায়েরুল হক জোয়ার্দার, যুব বিষয়ক সম্পাদক প্রকৌশলী সানাউল করিম, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী মুকিতুজ জামান, মানবাধিকার বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম তানিম, কৃষি বিষয়ক সম্পাদক প্রকৌশলী নূর আলম সুমন, উদ্যোক্তা ও স্টার্টআপ বিষয়ক সম্পাদক নিশাত আনজুম, জলবায়ু বিষয়ক সম্পাদক প্রকৌশলী হারিসুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত রশিদ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন ওবায়দুর রহমান চন্দন, প্রকৌশলী এস ওয়াজেদ আলী, ফেরদৌস আলম ইপন, প্রকৌশলী মো. ফাত্তাহুল আলম, প্রকৌশলী কানাজ ইফাত রিসভা, প্রকৌশলী সেজান আহমাদ, প্রকৌশলী আশিকুর খান আসিফ, প্রকৌশলী মো. মাহফুজ উল হাসান, প্রকৌশলী আবু জাফর আনসারী বিন কায়েস, প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন (সবুজ), প্রকৌশলী ইমতিয়াজ সোহান, প্রকৌশলী শাহীন হাওলাদার, প্রকৌশলী সাঈদ হাসান সাব্বির, নাজিবা ওয়াজিহা মাহবুব, এহসানুল হক শুভ্র, প্রকৌশলী ফারহান হাবিব, প্রকৌশলী মাহমুদুল হাসান আসিফ, প্রকৌশলী রাসেল আহমেদ এবং প্রকৌশলী শাহাদাৎ হোসেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে আরও রয়েছেন প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান শিমুল, প্রকৌশলী সোহাগ আল আমিন, রেদওয়ানুল হক বাবু, মাহমুদুর রহমান সানজিদ, আবুল বাশার, নিয়ামুল হুদা খান তৌহিদ, মো. কামরুল হাসান চঞ্চল, প্রকৌশলী মাহাবুবুল ইসলাম মেহেদী, প্রকৌশলী মো. বেলাল উদ্দিন, সাব্বির হোসেন শুভ, প্রকৌশলী মো. আলমগীর মিঞা, গোলাম মোস্তফা, আরফান আলী রনি, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, মো. আরিফ বিন খন্দকার, মারকাজুল হাসনাইন আলিফ, মো. রাকিব হাসান, প্রকৌশলী মো. মঈনুল হাসান (রনি), আকতারুজ্জামান জীবন, তাসলিমুর রহমান, আরিফুর রহমান, মোহাম্মদ এম রহমান (রেদোয়ান), গিয়াসউদ্দিন আল মামুন, রিয়াজুর রহমান, জাহিদুল ইসলাম, প্রকৌশলী জামাল উদ্দিন, মো. শাহাদৎ রশিদ, মাহমুদ হাসান, মো. মহিউদ্দিন, সোলাইমান কবীর আহমেদ, আজম হোসেন খান এবং আসাদুজ্জামান রিংকু।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করতে এই কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: কোরআনের খেদমত অব্যাহত রাখা আমাদের ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি

এতে আরও বলা হয়, দেশ-বিদেশের তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী, উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ ও তরুণ প্রযুক্তিবিদদের নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটি ফোরামের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করবে। পাশাপাশি সদস্যদের যোগাযোগ বৃদ্ধি এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে এটি কাজ করবে।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এনআইসিটিএফ-এর প্রথম কমিটি অনুমোদন দেয়। টেলিযোগাযোগ ও আইসিটি খাতের জাতীয়তাবাদী ব্যক্তিত্বদের সুপারিশে সেই কমিটি গঠিত হয়। তখন গঠনতন্ত্র প্রণয়ন এবং প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনআইসিটিএফ একটি শক্তিশালী ও কার্যকর পেশাজীবী সংগঠন হিসেবে এগিয়ে যাবে। দলটি বিএনপির ভিশনের সাথে মিল রেখে দেশের আইসিটি পলিসি, ডিজিটাল গভর্নেন্স, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স শিল্পের বিকাশ এবং ডিজিটাল সার্বভৌমত্ব নিশ্চিতে কাজ করবে।

আরও পড়ুন: ১০ দিন পর অপহৃত কলেজছাত্র রিদয়ন আনসারী উদ্ধার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তরিত করা হলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তরিত করা হলো

রাজশাহী, ২২ অক্টোবর, ২০২৬ : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে তাকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানিয়েছেন, মন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে বিএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলবে।

এদিকে, বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল থেকে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতা দেখা দেওয়ায় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়।

তিনি তার সুস্থতার জন্য রাজশাহীবাসীসহ দেশের সকল মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, চিকিৎসক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় করেন। সকলের কাছে তিনি দোয়া কামনা করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে কৃষকরা আধুনিক পদ্ধতিতে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


দিনাজপুরে কৃষকরা আধুনিক পদ্ধতিতে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত

দিনাজপুর, ২২ অক্টোবর, ২০২৬ : সদর উপজেলার সবজি চাষীরা এখন আধুনিক পদ্ধতি ব্যবহার করে আগাম জাতের শীতকালীন সবজি চাষ ও ফসল পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো. আনিসুজ্জামান গতকাল বুধবার বাসস’কে জানান, দিনাজপুরকে দেশের শস্য ভাণ্ডার হিসেবে চিহ্নিত করা হয়। জেলার সব উপজেলায় অধিকাংশ শস্য উৎপাদিত হয়ে থাকে। চলতি বছরে সদর উপজেলা সহ সব উপজেলায় কৃষকরা আধুনিক পদ্ধতি ব্যবহার করে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত রয়েছেন। কৃষকরা শীতের আগমনে মৌসুমের শুরুতেই আগাম জাতের শীতকালীন সবজি বাজারজাত করে অধিক লাভের প্রত্যাশা করছেন। শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করেছে এবং ভালো দামে বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, সাধারণত নভেম্বর থেকে জানুয়ারি মাসে শীতকালীন সবজি বাজারে আসে। এই সময়ে আমদানি বেশি থাকায় কৃষকরা ন্যায্য মূল্য পান না। তবে বর্ষার শেষ দিকে কার্তিক মাসের প্রথম থেকে বাজারে সবজির দাম ও চাহিদা উভয়ই বেশি থাকে। এই বিষয়টি মাথায় রেখেই সবজি চাষীরা চলতি বছর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে সবজি চাষযোগ্য উঁচু জমি প্রস্তুত করে চাষাবাদ শুরু করেছেন।

সরেজমিনে দিনাজপুর সদর উপজেলার নশিপুর কর্ণাই, গোলাপগঞ্জ, সুন্দরবন, ফাজিলপুর ও আউলিয়াপুর গ্রামের শীতকালীন শস্য ক্ষেতের মাঠ পরিদর্শন করে এই চিত্র দেখা গেছে।

সদর উপজেলার কর্ণাই গ্রামের কৃষক রফিকুল ইসলাম (৪২) বাসস’কে জানান, তিনি চলতি বছরে তার ৬০ শতক জমিতে ৩ ভাগে আগাম জাতের সবজি চাষ শুরু করেছেন। এর মধ্যে আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, কাঁঠালি বেগুন ও টমেটো চাষ করেছেন। তিনি বলেন, বর্ষা মৌসুম শেষ এবং আশ্বিন মাসের মাঝামাঝি হতে সবজি চাষ শুরু করেছি। বর্তমানে ক্ষেতের সবজি অনেকটা বেড়ে উঠেছে। কিন্তু অসময়ে বৃষ্টি হওয়ার বিষয়টি মাথায় রেখেই সবজি ক্ষেতে পানি নিষ্কাশনের জন্য ৩ ফুট পর পর ড্রেন করে পানি নেমে যাওয়ার ব্যবস্থা করেছি। ফলে সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে।

সবজি ক্ষেত থেকে বৃষ্টির পানি সহজেই নেমে যাচ্ছে। বৃষ্টির পানিতে যাতে সবজির কোনো ক্ষতি না হয়, সেজন্য সার্বক্ষণিক পরিচর্যার কাজ চলমান রেখেছি।

রফিকুলের সবজি ক্ষেতে আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো ও মুলা আগামী ১০/১৫ দিনের মধ্যে বাজারে তুলতে পারবেন। তিনি আশা করছেন, কার্তিক মাসের মাঝামাঝি সময়ে তার ক্ষেতের সবজি বাজারে বিক্রি করতে পারবেন। এ সময় সবজি বাজারজাত করতে পারলে তিনি ভালো দাম পাবেন এবং লাভবান হবেন।

সদর উপজেলার উলিপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক (৪৮) বলেন, বিগত কয়েক বছর ধরে আমরা কয়েকজন কৃষক আগাম জাতের এসব শীতকালীন সবজি চাষ করছি। এভাবেই আগাম জাতের সবজি চাষে আমরা লাভবান ও সফল হয়েছি। আধুনিক পদ্ধতি ব্যবহার করায় আমাদের পরিশ্রম ও খরচ দুটোই কমেছে। এবার একইভাবে কয়েক ধরনের সবজি চাষ করেছি। আশা করছি মৌসুমের আগেই সবজি বিক্রি করে ভালো দাম পাব।

ফুলবাড়ী উপজেলার আলাদিপুর গ্রামের কৃষক সহিদ মিয়ার (৩৮) সাথে কথা বলে জানা গেছে, তিনি এবার ৩২ শতক জমিতে আগাম জাতের ফুলকপি চাষ করেছেন। ইতোমধ্যেই প্রায় ২১ হাজার টাকা খরচ হয়েছে এবং বাজারজাত করা পর্যন্ত খরচ হবে প্রায় ২৫ হাজার টাকা। সহিদ আশা করছেন, ৮ থেকে ১০ দিনের মধ্যে তিনি বাজারে ফুলকপি তুলতে পারবেন।

তিনি বলেন, ‘গত বছর এই জমিতেই ১ লক্ষ ৩০ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছিলাম। এবার ভালো কিছু আশা করছি। কপির পাশাপাশি শিম ও শসা চাষ করেছি। এবারে তার সবজির ফলন অনেক ভালো হয়েছে। গত বছরে তুলনায় এবারে আরও অধিক লাভবান হওয়ার আশা করছেন।

জেলার ফুলবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বাসস’কে বলেন, ‘আগাম জাতের সবজি চাষ লাভজনক ফসল। তাই অনেক চাষী এই পদ্ধতি অনুসরণ করছেন। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় পাঠানো যায়। কৃষি বিভাগ আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও রোগবালাই দমনে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো.আফজাল হোসেন বাসস’কে জানান, চলতি মৌসুমে জেলার ১৩টি উপজেলায় ২৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগাম জাতের সবজি চাষের লক্ষ্যমাত্রা ৭ হাজার ২৫০ হেক্টর জমিতে। এছাড়াও ৩৬ হাজার ২৫০ হেক্টর জমিতে এ বছর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারে কৃষকরা এখন সবজি চাষসহ সব ধরনের কৃষি পণ্য উৎপাদনে এগিয়ে যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে ২ জনের তিন দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে ২ জনের তিন দিনের কারাদণ্ড

নোয়াখালী, ২১ অক্টোবর, ২০২৬ : সদর উপজেলার এলাকায় মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান চলাকালীন গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দত্তেরহাট পানির ট্যাংক ও সোনাপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।

দণ্ডিতদের মধ্যে একজন হলেন সদর উপজেলার ডেমা এলাকার মো. তুহিন (৪৫) এবং অন্যজন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রামপুর এলাকার মো. রুবেল মিয়া (২৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে ঘটনাস্থলেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আদালত তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ টাকা জরিমানা করেন।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের জোরালো আহ্বান, প্রজননস্থল ধ্বংসে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের জোরালো আহ্বান, প্রজননস্থল ধ্বংসে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

॥ মো. সাজ্জাদ হোসেন ॥

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। এই রোগের বিস্তার রোধে সরকার এবং ঢাকার দুই সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা অভিযান, মশকনিধন, জনসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবার প্রস্তুতি জোরদার করেছে। তবে, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য শুধুমাত্র ওষুধ ছিটানো কিংবা পরিচ্ছন্নতা অভিযান যথেষ্ট নয়; বিশেষজ্ঞরা এডিস মশার প্রকৃত প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস, কীটনাশকের কার্যকারিতা পরীক্ষা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১২ হাজার ৪০০ জন। তাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ২৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে।

কীটতত্ত্ববিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বাসসকে জানান, অক্টোবর ও নভেম্বর মাসেও ডেঙ্গুর পরিস্থিতি উদ্বেগজনক থাকতে পারে। নভেম্বর মাসে প্রকোপ কিছুটা কমলেও উল্লেখযোগ্য উন্নতির জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সংক্রমণ নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো জরুরি।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রথম কাজ হলো এডিস মশার প্রজননস্থল শনাক্ত করা। কোথায় মশা বংশবিস্তার করছে, কোন ধরনের স্থানে লার্ভা বেশি পাওয়া যাচ্ছে এবং মশকনিধনে ব্যবহৃত ওষুধ কতটা কার্যকর হচ্ছে, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। প্রজননস্থল শনাক্ত না করে নির্বিচারে কীটনাশক প্রয়োগ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়।

অধ্যাপক কবিরুল বাশার আরও বলেন, এডিস মশা শুধু নর্দমা বা রাস্তার পাশে জন্মায় না। বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন, ভবনের বেজমেন্ট ও পার্কিং এলাকা, ছাদ-বারান্দায় পড়ে থাকা পাত্র, ফুলের টব, পানির ট্যাংক এবং বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এ মশা বংশবিস্তার করতে পারে। ভবনের আড়ালে কিংবা দুই ভবনের মধ্যবর্তী স্থানে জমে থাকা পানিও প্রজননক্ষেত্র হয়ে উঠতে পারে। এসব স্থান অনেক সময় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের আওতার বাইরে থেকে যায়। ফলে রাস্তা ও নালা পরিষ্কার করলেও ভবনের ভেতরে থাকা প্রজননস্থল থেকে নতুন করে মশার বিস্তার ঘটতে পারে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন মাসের সচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রায় তিন হাজার চিকিৎসককে ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনা বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় শয্যা, পরীক্ষার কিট ও স্যালাইনের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

রাজধানীতে মশকনিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সংস্থাটি নিয়মিত লার্ভিসাইডিং, ফগিং, লার্ভা ধ্বংস এবং মশার প্রজননক্ষেত্র ও হটস্পট চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক র‌্যালি এবং এডিস মশার লার্ভা ধ্বংসে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ডেঙ্গু পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্য পরামর্শ, মশকনিধনসংক্রান্ত তথ্য ও লার্ভা পরীক্ষার প্রয়োজনে যোগাযোগের জন্য ডিএনসিসি কয়েকটি মোবাইল নম্বর চালু করেছে। নম্বরগুলো হলো—০১৭১৬-০৬৩৪২৫, ০১৭৭৩-৩৯৩২৭৬ ও ০১৭১৫-২৩৮৭৫৪।

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বাসসকে জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত লার্ভিসাইডিং ও ফগিংয়ের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনসিসি ও বাংলাদেশ স্কাউটের সদস্যদের যুক্ত করে জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম চলছে। মসজিদ-মাদ্রাসার ইমাম ও খতিব এবং স্কুল-কলেজের প্রধান ও অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা সবচেয়ে জরুরি উল্লেখ করে তিনি বলেন, বাসাবাড়ির ছাদ ও বারান্দায় কোথাও পানি জমতে দেওয়া যাবে না।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডকে ১০টি অঞ্চলে ভাগ করে সমন্বিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। প্রতি শনিবার বিশেষ অভিযান চালিয়ে আগামী তিন মাস এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। দক্ষিণ সিটির বর্ষা-পূর্ব জরিপে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এর ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশকনিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।

ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বাসসকে বলেন, ডেঙ্গু বর্তমানে জাতীয় সংকটে রূপ নিয়েছে। ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসায় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্দেশনা দিয়েছেন। তবে শুধুমাত্র সরকারি উদ্যোগে এ রোগ প্রতিরোধ সম্ভব নয়; এজন্য জনগণকেও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুশতাক হোসেন বাসসকে বলেন, শুধু ফগার মেশিন দিয়ে ধোঁয়া ছড়ানো কিংবা মৌসুমি পরিদর্শন করে জরিমানা আদায় যথেষ্ট নয়। নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত গাড়ি, ছাদে জমে থাকা পানি, খোলা ড্রাম, ফুলের টব ও ভাঙা পাত্রসহ বিভিন্ন স্থানে নিয়মিত লার্ভা ধ্বংসের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে অনেক মানুষ দীর্ঘদিন বৃষ্টির পানি সংরক্ষণ করেন। এসব ক্ষেত্রে নিরাপদ লার্ভানাশক বা পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে জনগণকে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা জরুরি। বৃষ্টির পরপরই প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা গেলে ডেঙ্গুর বিস্তার কমানো সম্ভব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিশ্বের ৯৭টি দেশ ও অঞ্চলে ২২ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে।

প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, আমেরিকা অঞ্চলে চলতি বছরে প্রায় ১৬ লাখ সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন এবং ৫০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রাজিল ও কলম্বিয়াসহ কয়েকটি দেশে সংক্রমণের চাপ থাকলেও অঞ্চলটিতে গত বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে।

অন্যদিকে, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া ও থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের উদ্ধৃত তথ্যে জুলাই পর্যন্ত বিশ্বজুড়ে ৯০টির বেশি দেশে প্রায় ১৫ লাখ সংক্রমণ এবং ৫০০-এর বেশি মৃত্যুর কথা বলা হয়েছে।

ড. মুশতাক হোসেন বলেন, জলবায়ু পরিবর্তন, নগরায়ণ, বৃষ্টিপাতের ধরন এবং এডিস মশার প্রজনন পরিস্থিতি ডেঙ্গুর বিস্তারে ভূমিকা রাখছে। আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ, গুরুতর রোগীদের সময়মতো চিকিৎসা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

ড. কবিরুল বাশার বলেন, মশকনিধন কার্যক্রমের কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত জরিপের পাশাপাশি কীটনাশকের মান, প্রয়োগপদ্ধতি ও মাঠপর্যায়ের ফলাফল যাচাই করতে হবে। একই ধরনের ওষুধ বারবার প্রয়োগের আগে সেটি মশা নিধনে কার্যকর কি না, তা পরীক্ষা করা জরুরি। পাশাপাশি স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে তথ্য বিনিময় বাড়ানো গেলে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ সহজ হবে।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ অপরিহার্য। বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া, নিয়মিত পানির পাত্র পরিষ্কার করা এবং বৃষ্টির পর জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার কমানো সম্ভব। পরিচ্ছন্নতা অভিযান, বিজ্ঞানভিত্তিক মশকনিধন, কার্যকর চিকিৎসাব্যবস্থা ও জনসচেতনতার সমন্বিত উদ্যোগই ডেঙ্গুর বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%