প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নোয়াখালী, ২১ অক্টোবর, ২০২৬ : সদর উপজেলার এলাকায় মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান চলাকালীন গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দত্তেরহাট পানির ট্যাংক ও সোনাপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।
দণ্ডিতদের মধ্যে একজন হলেন সদর উপজেলার ডেমা এলাকার মো. তুহিন (৪৫) এবং অন্যজন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রামপুর এলাকার মো. রুবেল মিয়া (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে ঘটনাস্থলেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আদালত তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ টাকা জরিমানা করেন।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
তিনি উল্লেখ করেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন