১১:৩২ পি.এম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু করেছে। ফরমের মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, ফরম সংগ্রহের মাধ্যমে ই-রিকশা চালানোর অনুমতি পাওয়া যাবে না।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম অটোরিকশাচালকদের হাতে নিবন্ধন ফরম তুলে দেন।
এ সময় তিনি উল্লেখ করেন, আবেদন জমা দেয়ার পূর্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি ছাড়পত্র গ্রহণ করা আবশ্যক। যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর নিবন্ধন প্রদান করা হবে।
আরও পড়ুন: বরিশালে জোড়া কবর জেগে ওঠার রহস্য উদ্ঘাটন করলো প্রশাসন
ডিএসসিসি প্রশাসক আরও জানান, নির্ধারিত ওয়ার্কশপে এসব ই-রিকশা তৈরি করতে হবে। চার্জিংয়ের জন্য সিটি করপোরেশন ওয়ার্ড অথবা থানাভিত্তিক পয়েন্ট নির্ধারণ করবে।
অবৈধ বিদ্যুৎ সংযোগে চার্জিং বন্ধ করে পুরো কার্যক্রম একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতায় আনার ইচ্ছা প্রকাশ করেন আব্দুস সালাম।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন