ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

১০ দিন পর অপহৃত কলেজছাত্র রিদয়ন আনসারী উদ্ধার


১০ দিন পর অপহৃত কলেজছাত্র রিদয়ন আনসারী উদ্ধার

মানিকগঞ্জের ঘিওর থেকে ১০ দিন পর অপহৃত কলেজছাত্র রিদয়ন আনসারী (২৫) জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকার কাছ থেকে তাকে উদ্ধার করা হয়।

রিদয়ন আনসারী ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের মৃত আব্দুল মান্নান আনসারীর ছোট ছেলে। বর্তমানে তিনি রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছেন। কলেজে বিবিএ পড়ার পাশাপাশি তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

জানা গেছে, সোমবার রাতে অপহরণকারীরা রিদয়নকে ঢাকার নবীনগর-কালিয়াকৈর এলাকার মির্জাপুরে ফেলে রেখে যায়। মঙ্গলবার সকালে এক ট্রাকচালকের সহায়তায় নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছান রিদয়ন। সেখানে এক পাঠাও চালকের ফোন ব্যবহার করে মায়ের সঙ্গে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে যান।

আরও পড়ুন: বড়দিনের জন্য দুই কোটি অনুদানের বদলে প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি টাকা

পরিবার ও ভুক্তভোগীর দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকায় বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশে রওনা হন রিদয়ন। পথে আব্দুল্লাহপুর থেকে মগবাজার যাওয়ার জন্য তিনি প্রভাতী বনশ্রী বাসে ওঠেন। বাসটি উত্তরা আজমপুর এলাকায় পৌঁছালে তার পাশে মাস্ক পরা এক ব্যক্তি এসে বসেন। এরপর রিদয়ন স্মৃতি হারিয়ে ফেলেন। রাত সাড়ে ৯টার পর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

রিদয়নের বড় ভাই শাহরিয়ার আনসারী জানান, অপহরণকারীরা তাকে (রিদয়ন) একটি অন্ধকার ঘরে আটকে রেখেছিল। সারাদিনে মাত্র একবার খাবার দেওয়া হতো এবং সারাক্ষণ হাত ও চোখ বাঁধা থাকত। ঘটনার পরদিন ২৫ অক্টোবর ভোরে একটি অপরিচিত নম্বর থেকে কল দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তিনি আরও জানান, স্বজনরা দিশেহারা হয়ে অপহরণকারীদের দেওয়া বিকাশ ও নগদ নম্বরে দফায় দফায় ৪০ হাজার টাকা পাঠান। কিন্তু টাকা পাওয়ার পরও তারা রিদয়নকে মুক্তি না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ছাড়া রিদয়নের মোবাইল ফোন, ইমেইল, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের সব পাসওয়ার্ড হাতিয়ে নেয় চক্রটি।

শাহরিয়ার আনসারী জানান, সোমবার রাতে চোখ বাঁধা অবস্থায় রিদয়নকে মির্জাপুরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে যায় অপহরণকারীরা। মঙ্গলবার সকালে সেখান থেকে এক ট্রাকচালকের সহায়তায় নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় যান তিনি। এরপর এক পাঠাও চালকের মোবাইল থেকে মায়ের নম্বরে কল দিয়ে নিজের অবস্থান জানান। স্বজনেরা দ্রুত নবীনগর স্মৃতিসৌধের সামনে পৌঁছে তাকে উদ্ধার করে ঢাকার মগবাজারের বাসায় নিয়ে যান।

আরও পড়ুন: নওগাঁ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের মৃত্যু

টানা ৯ দিন বন্দি থাকার কারণে রিদয়ন মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন বলে পরিবারটি জানায়। তার শরীরে জ্বর ও ব্যথা রয়েছে এবং কথা বলতে কিছুটা অস্পষ্টতা দেখা দিচ্ছে। দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার।

এ ঘটনায় ২৫ অক্টোবর রিদয়নের খালাতো ভাই ফয়সল মাহমুদ কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি দ্রুত ব্যবস্থা নিতে র‌্যাব-৩ (খিলগাঁও ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।

এদিকে রিদয়নকে উদ্ধারের দাবিতে গত সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুন: কোরআনের খেদমত অব্যাহত রাখা আমাদের ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফরে উপকূলবাসীর উন্নয়ন ও কর্মসংস্থানের প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


প্রধানমন্ত্রীর বাগেরহাট সফরে উপকূলবাসীর উন্নয়ন ও কর্মসংস্থানের প্রত্যাশা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রান্তিক উপকূলীয় জেলা বাগেরহাটে সরকার প্রধানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার ঘটেছে। স্থানীয় বাসিন্দারা অবকাঠামোগত উন্নয়ন, মোংলা বন্দরকে আরও সচল করা, কর্মসংস্থান সৃষ্টি, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং সুপেয় পানির সংকট নিরসনের জন্য সুনির্দিষ্ট ঘোষণার প্রত্যাশা করছেন।

বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।

স্থানীয়রা দাবি করেছেন, বাগেরহাটে উন্নয়ন ও অবকাঠামো খাতে আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হলে লবণাক্ততা এবং সুপেয় পানির দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

এছাড়া, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণ, স্বাস্থ্যসেবায় মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ, পুনরায় রেল চালু, স্থানীয় তরুণ জনগণের কর্মসংস্থান, একটি বিশ্ববিদ্যালয়, মোংলা বন্দরের নাব্যতা বৃদ্ধি, জেটি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সুন্দরবনকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম এবং জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পরিবেশবান্ধব শিল্পায়নের সঠিক সমন্বয়ের প্রত্যাশা করছেন স্থানীয়রা।

মোংলা বন্দরে জাহাজ চলাচলে নাব্যতা সংকট দূর করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে কল-কারখানা স্থাপনের সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

বিশিষ্ট ব্যবসায়ী সরদার জাহিদ হোসেন বলেন, "আপনারা জানেন বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর আমাদের মোংলাতে, কিন্তু সেই সমুদ্র বন্দরকে কেন্দ্র করে আমাদের এখানে পর্যাপ্ত শিল্প কল-কারখানা গড়ে ওঠে নাই। এই ধরনের পরিবেশ তৈরি হয় নাই। আমাদের এই মোংলা বন্দরটি নাব্যতা সংকটের জন্য বড় জাহাজ এখানে আসতে পারে না। ট্রি ট্যাংকর থেকে ডাবল খরচ হয়। আমরা এই অঞ্চলে যেখানে ব্যবসা করি, তারাও ট্রি ট্যাংক মুখী। কীভাবে বন্দরটাকে গতিশীল করা যায় এবং পাশাপাশি বিমানবন্দর এবং গ্রামে সাধারণ আ আ উপজেলা পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির জন্য যাতে শিল্প কলকারখানা স্থাপন করতে সরকারি সহযোগিতা পাওয়া যায়, এ ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।"

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন, "বাগেরহাটবাসীর অনেক প্রত্যাশা মানবিক প্রধানমন্ত্রীর কাছে। বাগেরহাটবাসীর চাওয়া একটি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয়, সুপেয় পানির জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা। এছাড়া পর্যটনখাত বিকাশিত হবে এবং মোংলা বন্দরের ব্যবসা বাণিজ্য আরও প্রসারিত হবে।"

তিনি আরও বলেন, "দীর্ঘদিন যাবত জেলা বিএনপির পূর্ণাঙ্গ কোনো কমিটি নেই। সাংগঠনিকভাবেও বিএনপি দীর্ঘদিন খারাপ অবস্থানে আছে। সেখান থেকে সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী করতে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর কমিটিগুলো জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এই বিষয়ে দৃষ্টি দেবেন বলে আমরা আশা করি।"

বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, "১৭ বছর আমাদের দেশে গণতন্ত্র ছিলো না। আমরা গণতন্ত্র ফেরত পেয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের ক্ষমতা গ্রহণ করবার আগেই তিনি ৩১ দফা প্রণয়ন করেছিলেন। সারা দেশে সে সময় উন্নয়ন উনি চান। তিনি বিশেষ করে আমাদের এই অঞ্চলের মোংলা পোর্ট, সুন্দরবন কেন্দ্রিক যে উন্নয়ন, সেই উন্নয়নকে তড়িৎ করার জন্য ইতোমধ্যেই তিনি প্রায় ১৫ দিনের কম সময়ের মধ্যে ২বার মোংলা বন্দর সফর করেছেন। খুলনায় সফর করছেন। ৫ নভেম্বর খানজাহান আলী (রহ) মাজার জিয়ারত করবেন। আমাদের প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা তার যে কমিটমেন্ট, সারা দেশের মতো বাগেরহাটে একটা মেডিকেল কলেজ হবে, এখানে একটা বিশ্ববিদ্যালয় হবে।"

এছাড়া, এখানে যে অবকাঠামোগত উন্নয়ন তড়িৎ হবে। প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনায় সমৃদ্ধ বাগেরহাট জেলায় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নজরদারি ও নতুন উন্নয়ন কর্মসূচির ঘোষণা এলে পুরো দক্ষিণ-পশ্চিমের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে বলে আশা করেন তিনি।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, "আমাদের বাগেরহাটে একটা লবণাক্ত এলাকা, এখানে বেড়িবাঁধ অনেক প্রয়োজন। দক্ষিণাঞ্চল নদীর গর্ভে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে, নদীগুলো সবই নব্যতা হারাচ্ছে, সেইজন্য পানি দিন দিন বাড়ছে, এর জন্য আমাদের বেড়িবাঁধ দরকার। বাগেরহাট অঞ্চলে সুপেয় পানির অভাব, এখানে সুপেয় পানির প্রয়োজন। বিশেষ করে পৌরসভায় কেউই পানি পায় না। আমরা খুবই দূর অবস্থার মধ্যে আছি। এছাড়া এখানে বিমানবন্দর চালু করা দরকার।"

বিএনপি নেতা আরও বলেন, "প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতেই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। বিমানবন্দরটি পূর্ণাঙ্গ রূপে চালু করার দাবি জানাচ্ছি। খানজাহান, আলী রহমাতুল্লাহ এর পণ্যভূমি বাগেরহাট ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এইসব নিদর্শনগুলো আর্কোলজির মাধ্যমে যদি নেয়া হয়, তাহলে আমার মনে হয় এগুলো সুন্দরভাবে সংস্কার হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোরআনের খেদমত অব্যাহত রাখা আমাদের ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


কোরআনের খেদমত অব্যাহত রাখা আমাদের ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি

পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহর সর্বশেষ ও পূর্ণাঙ্গ নির্দেশনা এবং জীবন বিধান হিসেবে বিবেচিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন যে, কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ও আদর্শের প্রচার এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কোরআনের খেদমতকে অব্যাহত রাখা আমাদের ঈমানি দায়িত্ব।

মঙ্গলবার (৩ নভেম্বর) বঙ্গভবনে, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকালে, প্রতিনিধিদল পবিত্র কোরআনের শিক্ষা বিস্তারের পাশাপাশি বিশুদ্ধ তিলাওয়াতের চর্চা, যুগোপযোগী ক্বারী ও কোরআন বিশেষজ্ঞ তৈরির উদ্যোগ এবং আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন। তারা কোরআনকেন্দ্রিক শিক্ষা, গবেষণা, দাওয়াহ ও দ্বীনি খেদমতকে আরও সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আন্তর্জাতিক ক্বারী সাইদুল ইসলাম আসাদের কোরআন তেলোয়াতের প্রতি বিশেষ মনোযোগ দেন। তিনি সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন।

এ সময়, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে আগামী ১২ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এভারেস্টে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


এভারেস্টে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় পর্যটক নিহত

নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এছাড়া নিউজিল্যান্ডের একজন নাগরিকও আহত হয়েছেন। খবরটি রয়টার্সের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আজ মঙ্গলবার (৩ নভেম্বর) মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প এলাকায় হেলিকপ্টার দুটি সংঘর্ষের ঘটনা ঘটায়। নেপালের সোলুখুম্বু জেলার প্রধান জেলা কর্মকর্তা কামান সিং থাপা রয়টার্সকে জানান, দুর্ঘটনায় আহত নিউজিল্যান্ডের নাগরিককে উদ্ধার করা হয়েছে।

দুটি হেলিকপ্টার পরিচালনা করছিল বেসরকারি প্রতিষ্ঠান ফিশটেইল এয়ার এবং ডাইনেস্টি এয়ার। ফিশটেইল এয়ার একটি বিবৃতিতে জানায়, তাদের হেলিকপ্টারটি এভারেস্ট অঞ্চল থেকে উদ্ধার করা কয়েকজন যাত্রীকে নিয়ে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়।

প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানান, হেলিকপ্টারটিতে থাকা ভারতীয় এবং নিউজিল্যান্ডের নাগরিক দুজনই পর্যটক ছিলেন। অন্যদিকে, ডাইনেস্টি এয়ারের একজন কর্মকর্তা জানান, তাদের হেলিকপ্টারটিতে কোনো যাত্রী ছিল না। সেটিতে শুধুমাত্র মালামাল পরিবহন করা হচ্ছিল।

বর্তমানে নেপালে পর্বতারোহণ ও ট্রেকিংয়ের ব্যস্ত মৌসুম চলছে। এই সময় এভারেস্ট অঞ্চলে পর্যটক, পর্বতারোহী এবং ট্রেকারদের যাতায়াতে নিয়মিত হেলিকপ্টার ব্যবহার করা হয়। এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


নওগাঁ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন জাকির হোসেন নবাব (৫৮), যিনি বগুড়া জেলা আওয়ামী লীগের একজন নেতা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও পরিচিত ছিলেন।

মঙ্গলবার সকালের দিকে নওগাঁ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন নবাব। তাকে দ্রুত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পথে বেলা পৌনে ১১টার দিকে তিনি মারা যান।

নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় জানিয়েছেন, জাকির হোসেন নবাব গত বছর থেকে একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এই কারাগারে বন্দি ছিলেন। সকালে অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই তার মৃত্যু ঘটে।

তিনি আরও উল্লেখ করেন, সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আইনি আনুষ্ঠানিকতা শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%