ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র ও চ্যাপম্যান


ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র ও চ্যাপম্যান

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬, : ইনজুরির কারণে নিউজিল্যান্ডের ব্যাটার রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন ভারতের বিপক্ষে।

নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

গত সেপ্টেম্বরে অকল্যান্ডে বিজ্ঞাপনের শুটিংয়ের সময় ডাইভ দিয়ে ক্যাচ ধরার চেষ্টা করতে গিয়ে রবীন্দ্র ডান কাঁধে আঘাত পান। তার ডান কাঁধের হাড় স্থানচ্যুত হয়ে যায়। এই ইনজুরির কারণে তিনি ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পারেননি। ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট না হওয়ায় রবীন্দ্র ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়লেন।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডেতে নিজেদের ইতিহাসসেরা অবস্থানে আফগানিস্তান

অন্যদিকে, চ্যাপম্যানের হ্যামস্ট্রিংয়ে ইনজুরি ধরা পড়েছে এমআরআই স্ক্যানে। সম্পূর্ণভাবে সুস্থ হতে তার দুই সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার মন্তব্য করেছেন, ‘রবীন্দ্র ও চাপম্যান দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা সবাই জানি। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে তাদের না খেলা সত্যিই দুর্ভাগ্যজনক।’

তিনি আরও বলেন, ‘চ্যাপম্যান সিরিজ থেকে বাদ পড়ায় হতাশ। সে দ্রুত মাঠে ফিরতে চায়। অন্যদিকে, রবীন্দ্র এখনও স্বাচ্ছন্দ্যে ফিল্ডিং করার অবস্থায় পৌঁছাতে পারেননি। রবীন্দ্র এ মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ফিরবেন।’

রবীন্দ্র ও চাপম্যানের বাদ পড়ার ফলে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচে উইকেটরক্ষক-ব্যাটার টিম সেইফার্ট খেলবেন। প্রথমে সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য তাকে দলে রাখা হয়েছিল।

আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের অবনমনের সম্ভাবনা দেখছেন সাবেক কোচ টেন হ্যাগ

এছাড়াও, ঘরোয়া প্রতিযোগিতায় ক্যান্টারবুরির হয়ে অসাধারণ পারফরমেন্সের কারণে ব্যাটার হেনরি নিকোলস ওয়ানডে দলে ডাক পেয়েছেন। দু’দিন আগে ফোর্ড ট্রফিতে ওয়েলিংটনের বিপক্ষে ১২১ বলে ১১৯ রানের নান্দনিক ইনিংস খেলেছেন নিকোলস।

সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ডিন ফক্সক্রফটকে দলে রাখা হয়েছে। তিনি ভারত ‘এ’ দলের বিপক্ষে লাল বলের সিরিজে অংশগ্রহণ করছেন।

নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ নভেম্বর থেকে অকল্যান্ডের ইডেন পার্কে।

প্রথম তিন ম্যাচের জন্য নিউজিল্যান্ড ওয়ানডে দলের তালিকা: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাথু ফিশার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, ন্যাথান স্মিথ, উইল ইয়ং ও ব্লেয়ার টিকনার।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সিরিজের জন্য টনি ডি জর্জিকে ফিরিয়ে দল ঘোষণা

শেষ দুই ওয়ানডের জন্য নিউজিল্যান্ড দলের তালিকা: মিচেল সান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাথু ফিশার, ডিন ফক্সক্রফট, লুকি ফার্গুসন, মিচেল হে (উইকেটরক্ষক), নিক কেলি, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে চতুর্থবারের মত হোয়াইটওয়াশ করল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে চতুর্থবারের মত হোয়াইটওয়াশ করল আফগানিস্তান

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬, : আফগানিস্তান চতুর্থবারের মত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

গত রাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান ৭ উইকেটে জিম্বাবুয়েকে পরাজিত করেছে। সিরিজের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান যথাক্রমে ৩৭ ও ১৯ রানে জয়লাভ করেছিল।

এর আগে ২০২১, ২০২২ এবং ২০২৫ সালে আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল।

শারজাহ’তে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে আফগানিস্তানের স্পিনার নূর আহমদের ঘূর্ণিতে ১৪.৩ ওভারে ৭৯ রানে অলআউট হয়ে যায়।

নূর ৩.৩ ওভারে ১৩ রানে ৫ উইকেট নিয়েছেন। এর মধ্যে জিম্বাবুয়ের ইনিংসের ১১তম ওভারে তিনি ৩ উইকেট শিকার করেন। এটি ৩০ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেট নেওয়া এবং ক্যারিয়ার সেরা বোলিং।

জিম্বাবুয়ের ব্যাটিংয়ে মাত্র দু’জন ব্যাটার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে সক্ষম হন। রায়ান বার্ল সর্বোচ্চ ৩০ রান করেন এবং ওয়েসলি মাধভেরে ১০ রান সংগ্রহ করেন। এছাড়া অতিরিক্ত থেকে ১২ রান আসে।

জবাবে, আফগানিস্তান ৮.১ ওভারেই জয়লাভ করে। ওপেনার ইব্রাহিম জাদরান অপরাজিত ২৫ রান করেন, সেদিকুল্লাহ আতাল ২০ রান এবং আজমতুল্লাহ ওমারজাই ১৮ রান করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ম্যাচ সেরা হয়েছেন নূর এবং সিরিজ সেরার পুরস্কার জিতেছেন ওমারজাই।

টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর আফগানিস্তান ও জিম্বাবুয়ে আগামী ৫ নভেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদর্শ স্বামী আবু বকর চরিত্র নিয়ে এত হইচই কেন?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


আদর্শ স্বামী আবু বকর চরিত্র নিয়ে এত হইচই কেন?

পর্দায় আদর্শ স্বামী বলতে কেমন একজন মানুষকে বোঝায়? এমন একজন ব্যক্তি যিনি স্ত্রীর কথা মন দিয়ে শোনেন, আবেগকে গুরুত্ব দেন, রাগের মুহূর্তেও সংযত থাকেন এবং ভালোবাসার প্রকাশে কার্পণ্য করেন না।

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর আবু বকর চরিত্রকে কেন্দ্র করে দর্শকদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে, অনেকেই যেন তাদের মনের সেই মানুষটিকেই খুঁজে পেয়েছেন পর্দায়। সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রটি নিয়ে চলছে আলোচনা ও প্রশংসা; কেউ কেউ তাকে ‘জাতীয় ক্রাশ’ বলেও অভিহিত করছেন।

পাকিস্তানি অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার সিদ্দিকীর অভিনয়ে আবু বকর চরিত্রটি দর্শকদের কাছে বিশেষভাবে আলোচিত হয়ে উঠেছে। তবে প্রশ্ন হলো, এই চরিত্রের মধ্যে এমন কী আছে, যার কারণে এত হইচই হচ্ছে?

একজন আদর্শ জীবনসঙ্গীর কাছে অনেকেই ভালোবাসার পাশাপাশি সম্মান, মানসিক নিরাপত্তা ও বোঝাপড়া প্রত্যাশা করেন। ভালোবাসি বলা ছাড়া, সঙ্গীর অনুভূতি বোঝা, মতামতকে গুরুত্ব দেয়া এবং কঠিন পরিস্থিতিতে পাশে থাকা সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ।

আবু বকর চরিত্রকে ঘিরে দর্শকদের আগ্রহের পেছনে রয়েছে এমন প্রত্যাশার প্রতিফলন। যখন দর্শকেরা কোনো চরিত্রের মধ্যে যত্নশীলতা, সংযম ও দায়িত্ববোধের মতো গুণ দেখতে পান, তখন সেটিকে নিজেদের কাঙ্ক্ষিত সম্পর্কের সঙ্গে মিলিয়ে নিতে পারেন। ফলে একটি কাল্পনিক চরিত্রও বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে আলোচনার উপলক্ষ হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো চরিত্র জনপ্রিয় হয়ে উঠলে তার সংলাপ, আচরণ, পোশাক কিংবা ভালোবাসা প্রকাশের ধরন দ্রুত ছড়িয়ে পড়ে। আবু বকরকে ঘিরেও তৈরি হয়েছে এমন আগ্রহ। বিশেষ করে আদর্শ স্বামীর প্রতিচ্ছবি হিসেবে তাকে দেখছেন অনেক দর্শক।

তবে জনপ্রিয়তার এই ঢেউ শুধুমাত্র অভিনয়শিল্পীর আকর্ষণীয় উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয়। অনেক ক্ষেত্রে দর্শকের নিজের অপূর্ণ প্রত্যাশা, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা কিংবা সম্পর্কের ক্ষেত্রে কাঙ্ক্ষিত আচরণও পর্দার চরিত্রকে জনপ্রিয় করে তোলে। আবু বকরকে নিয়ে উচ্ছ্বাসের ক্ষেত্রেও বিষয়টি প্রাসঙ্গিক হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জনের চাকরির সুযোগ, নতুন পে স্কেলে বেতন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জনের চাকরির সুযোগ, নতুন পে স্কেলে বেতন

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই উদ্দেশ্যে প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে, রাজস্ব খাতভুক্ত তিনটি ভিন্ন পদে মোট ৩৫ জনকে নিয়োগের পরিকল্পনা রয়েছে।

আবেদন শুরু ৩ নভেম্বর ২০২৬ থেকে। ২৩ নভেম্বর ২০২৬-এ আবেদন শেষ হবে।

পদ সংক্রান্ত তথ্যাবলী:

১. ব্যক্তিগত সহকারী

পদ সংখ্যা: ১০

বেতনস্কেল: ২৪০০০-৫৮০০০

২. অফিস সহকারয় কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১২

বেতনস্কেল: ২১৯০০-৫২৯০০

৩. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৩

বেতনস্কেল: ২০০০০-৪৮৪০০

প্রার্থীর বয়সসংক্রান্ত তথ্য:

প্রার্থীদের বয়স ১ নভেম্বরের মধ্যে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে থাকতে হবে।

বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার প্রয়োজন রয়েছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন।

সফলভাবে আবেদন জমা দেওয়ার পর, টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর বিধি সহজ, সংশোধিত নীতিমালা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর বিধি সহজ, সংশোধিত নীতিমালা প্রকাশ

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগত জটিলতা দূর করার লক্ষ্যে সরকার সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে।

সংশোধিত বিধিমালায় মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা, আকার, অক্ষরের উচ্চতা এবং নম্বর লেখার বিন্যাসে পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। ফলে মোটরসাইকেলের কাঠামো ও নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে সামনে নম্বরপ্লেট স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পথ আরও সহজ হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলামের স্বাক্ষরে সংশোধিত নীতিমালা জারি করা হয়েছে।

১ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা প্রজ্ঞাপনে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধির মোটরসাইকেলের নম্বরপ্লেট-সংক্রান্ত বিধানে সংশোধনী আনা হয়েছে।

সংশোধিত বিধানে মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিন্যাসের পাশাপাশি এক লাইনে নম্বর লেখার সুযোগ রাখা হয়েছে।

এছাড়া মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) দেওয়া হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, প্রয়োজনে কর্তৃপক্ষ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের আকার এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা নির্ধারণ করতে পারবে।

একই সঙ্গে নম্বরপ্লেটের উল্লম্ব অংশে ফাঁকা জায়গার পরিমাণ, দুটি সংখ্যার মধ্যবর্তী ফাঁকা স্থানের দৈর্ঘ্য এবং দ্বিতীয় লাইনে সংখ্যাগুলোর মধ্যবর্তী হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করা যাবে।

এছাড়া একই লাইনে রেজিস্ট্রেশন মার্ক লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষর ও যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের প্রচলিত বিন্যাসের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প বিন্যাস ব্যবহারের বিধিগত সুযোগ তৈরি হয়েছে।

সংশোধিত বিধিমালায় মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে নম্বরপ্লেটের দৃশ্যমানতা ও শনাক্তকরণে সহায়ক প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকবে।

প্রজ্ঞাপনে বিধিমালার ৩৬ নম্বর বিধির সংশ্লিষ্ট উপবিধিতে পরিবর্তন আনার পাশাপাশি উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বিলুপ্ত করার কথাও বলা হয়েছে।

সংশোধনীর মাধ্যমে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা ও বিন্যাসের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আরও স্পষ্ট করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, সড়কে মোটরসাইকেলের চলাচল ও পরিচয় শনাক্তকরণ নিশ্চিত করতে সামনের নম্বরপ্লেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর ও মহাসড়কে মোটরসাইকেলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন শনাক্তকরণ, ট্রাফিক আইন প্রয়োগ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বর্তমানে বিভিন্ন ধরনের মোটরসাইকেলের সামনের অংশের নকশা ও কাঠামো এক রকম নয়। কিছু মোটরসাইকেলের সামনে প্রচলিত আকারের নম্বরপ্লেট স্থাপন করা কঠিন। আবার সব মডেলের ক্ষেত্রে একই মাপ ও বিন্যাসের নম্বরপ্লেট ব্যবহার করাও বাস্তবসম্মত নাও হতে পারে।

এ কারণে মোটরসাইকেলের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নম্বরপ্লেটের আকার ও বিন্যাস নির্ধারণের সুযোগ তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট বিধানের ব্যাখ্যা থেকে ধারণা পাওয়া যায়।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তাও রয়েছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় সিসিটিভি ও স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে যানবাহন পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হলে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট শনাক্তকরণে সহায়ক হতে পারে।

এ ক্ষেত্রে নম্বরপ্লেটের অক্ষর, সংখ্যা ও বিন্যাস নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা গুরুত্বপূর্ণ।

এদিকে সংশোধিত বিধিমালা প্রকাশের ফলে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপনের বিষয়ে বিআরটিএর প্রয়োজনীয় নির্দেশনা ও বাস্তবায়ন কার্যক্রম গ্রহণের বিধিগত ভিত্তি তৈরি হয়েছে।

তবে কোন ধরনের মোটরসাইকেলে কী আকারের নম্বরপ্লেট স্থাপন করা হবে, নম্বরের বিন্যাস কেমন হবে এবং তা বাস্তবায়নের পদ্ধতি কী হবে, এসব বিষয়ে কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা গুরুত্বপূর্ণ হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনে সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ফলে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা ও বিন্যাস নির্ধারণে বিআরটিএ এখন সংশোধিত বিধিমালার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

সড়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বাসসকে জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্যান্য যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলকেও ক্যামেরার আওতা নিয়ে আসা জরুরি হয়ে পড়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%