ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চুয়াডাঙ্গায় হাসির মন্ডলকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড


চুয়াডাঙ্গায় হাসির মন্ডলকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় আদালত হাসির মন্ডল নামের একজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায় এক মাসের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হাসির মন্ডল চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পাড়ার মৃত শহীদ মন্ডলের পুত্র।

মামলার তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৩০ জানুয়ারি রাতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পাড়ায় মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান পরিচালনা করে। এ সময় হাসির মন্ডলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন পাওয়া যায়।

আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন

এই ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ২০২০ সালের ১ মার্চ হাসির মন্ডলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

ছয়জন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে তরুণীকে যৌনপল্লীতে বিক্রির দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


রাজবাড়ীতে তরুণীকে যৌনপল্লীতে বিক্রির দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে এক তরুণীকে যৌনপল্লীতে বিক্রি এবং পতিতাবৃত্তিতে বাধ্য করার ঘটনায় দায়ের করা মামলার রায়ে আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজবাড়ীর মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর সর্দারানি রোজি এবং বাহিরচর দৌলতদিয়া মজি ফকির পাড়া গ্রামের মৃত বাসেদের ছেলে মজি ফকির।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুরে তরুণীর সঙ্গে অভিযুক্ত রোজি সর্দারানীর পরিচয় ঘটে। পরিচয়ের পর রোজি তাকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে দৌলতদিয়ায় নিয়ে আসে। এরপর রাত সোয়া ১০টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর পেছনের গেট দিয়ে প্রবেশ করে তাকে মজি ফকিরের বাড়িতে নিয়ে যায়। সেখানে রোজি ও মজি ফকির তাকে ভয়ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে।

এক মাস পর, ওই তরুণী পতিতাবৃত্তি করতে অস্বীকার করলে গত ১৭ নভেম্বর রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত রোজি ও মজি ফকির তাকে বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

পরে তার চিৎকারে যৌনপল্লীতে কর্মরত এনজিও কর্মীদের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এই ঘটনায় ভুক্তভোগী তরুণী মানবপাচার প্রতিরোধ দমন আইনে রোজি ও মজি ফকিরকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানার এসআই রাকিবুল ইসলাম উল্লেখিতদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১০ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেন।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জাহিদ উদ্দিন মোল্লা এ বিষয়ে বলেন, "মামলার আসামি রোজি সর্দারানি ও মজি ফকির পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে ভুক্তভোগীকে দৌলতদিয়া যৌনপল্লীতে পাচারপূর্বক মারধর করে পতিতাবৃত্তিতে বাধ্য করে। আজ এ মামলার রায় ঘোষণা করেন আদালত।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন পরিকল্পনা ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন পরিকল্পনা ফাঁস

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অধীনে ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে একটি দীর্ঘমেয়াদি বড় পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই উদ্যোগের আওতায় প্রায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আনার লক্ষ্যে কাজ করা হচ্ছিল। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করাও হয়েছিল ফিফার পক্ষ থেকে।

তবে, ফিফার সদস্য দেশগুলোর এবং সংস্থাটির অভ্যন্তরে তীব্র আপত্তির কারণে এই পরিকল্পনাটি বাতিল করতে বাধ্য হন ইনফান্তিনো। এই বিষয়টি নিয়ে তিনি বিতর্কের সম্মুখীন হন। পরে, যদিও তিনি নিজের অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেন, তবে ফিফা সভাপতির পদে আরও এক মেয়াদে থাকার প্রস্তুতি নিচ্ছেন ইনফান্তিনো। ফুটবলবিশ্বে তার নেতৃত্ব নিয়ে মতভেদ চলার মধ্যেই এবার সামনে এসেছে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য হস্তান্তরের গোপন পরিকল্পনার নথি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) পর্যালোচনায় এই নথির তথ্য প্রকাশিত হয়। এতে ফিফা ও বিনিয়োগকারী জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের মধ্যে হওয়া আলোচনার বিস্তারিত তুলে ধরা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগের মাধ্যমে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস (এফএফই) নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করার কথা ছিল।

নথির তথ্য অনুযায়ী, পুরুষদের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সপ্তাহের মধ্যে নিউইয়র্কে এই চুক্তি চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছিল ফিফা। আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের মাত্র নয় দিন পর গোপন প্রকল্পটির বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ফিফার শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হলে ইনফান্তিনো কয়েক দিনের মধ্যেই প্রস্তাবটি থেকে সরে আসেন।

ফাঁস হওয়া নথির মধ্যে ফিফার নিজস্ব ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনও অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, এই চুক্তির কাঠামো তৈরির প্রক্রিয়ায় ফিফার অর্থ বিভাগের কর্মকর্তারা সরাসরি যুক্ত ছিলেন না। পরিকল্পনা অনুযায়ী, মুনাফাভিত্তিক একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করে ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব সেখানে হস্তান্তর করার কথা ছিল। এরপর প্রতিষ্ঠানটি পরবর্তী ৯৬ বছর এসব স্বত্ব বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারত।

এদিকে, থ্রাইভ ক্যাপিটালকে প্রধান বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করার আগে ফিফা ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্সের সঙ্গে আলোচনা করেছিল। নথিতে প্রতিষ্ঠানটির নাম উল্লেখ করে আনুষ্ঠানিক দরপত্র আহ্বান না করার কারণও ব্যাখ্যা করা হয়েছে।

ফিফার যুক্তি ছিল যে, প্রস্তাবিত বিনিয়োগের ধরন ছিল বিশেষ ও ব্যতিক্রমী। এ কারণে প্রচলিত দরপত্র প্রক্রিয়ার পরিবর্তে সম্ভাব্য কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি আলোচনা করা হয়েছিল।

নথিতে আরও দেখা যায়, থ্রাইভ ক্যাপিটাল ১৭ জুলাই ‘প্রজেক্ট বক্স’ নামের পরিকল্পনা নিয়ে ফিফার সঙ্গে একটি সমঝোতামূলক নথি তৈরি করেছিল। এতে ‘ম্যানেজমেন্ট ইনসেনটিভ প্ল্যান’ বা ব্যবস্থাপনা প্রণোদনা পরিকল্পনার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। প্রস্তাব অনুযায়ী, এফএফইর নির্বাহীদের বোনাস নির্ধারণের ক্ষমতা ছিল প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের হাতে। আর সেই পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল তৎকালীন ফিফা সভাপতি ইনফান্তিনোর।

তবে ফিফার বক্তব্য ভিন্ন। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের ব্যবসায়িক কাঠামোয় ব্যবস্থাপনা প্রণোদনার ব্যবস্থা থাকা স্বাভাবিক। তবে ফিফার ২১১টি সদস্য ফেডারেশনের অনুমোদন ছাড়া পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব ছিল না।

ফিফার দাবি, সদস্য ফেডারেশনগুলোই সংস্থাটির প্রকৃত মালিক। যদিও নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তবে এই পরিকল্পনার মাধ্যমে তাদের বাড়তি পারিশ্রমিক পাওয়ার কোনো সুযোগ তৈরি হওয়ার কথা ছিল না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬: রাজধানীর তুরাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলার সাবেক সভাপতি মো. মাসুদুর রহমান শিপনকে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনি পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তার এ রিমান্ড মঞ্জুর করেন।

গত ১২ নভেম্বর, তুরাগ থানাধীন দিয়াবাড়ি বউবাজার এলাকায় অভিযান চালিয়ে শিপনকে (৫০) গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২১ অক্টোবর, তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টরের উত্তরা সেন্টার মেট্রোস্টেশনের নিচে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সমবেত হন। সংবাদ পেয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা সরকার বিরোধী স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বাদী সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করেন।

এছাড়া বলা হয়েছে, আসামিরা সরকার বিরোধী স্লোগান ও ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এবং রাষ্ট্রের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে তুরাগ থানায় মামলাটি দায়ের করে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা এখন ভারতের কোথায় আছেন?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


শেখ হাসিনা এখন ভারতের কোথায় আছেন?

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্ট মাস থেকে ভারতে অবস্থান করছেন। তিনি সম্প্রতি ঘোষণা করেছেন যে, তিনি ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফিরতে চান। এই উদ্দেশ্যে তিনি রাষ্ট্রীয় বিমান চেয়েছেন। তার দেশে ফেরার ঘোষণার পর তার দলের কর্মীরা দেশে অরাজকতা সৃষ্টি করে, গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও হামলা চালায়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারত সরকারকে ঢাকা থেকে বলা হচ্ছে। তবে, নয়াদিল্লি এই আহ্বান কার্যত ঝুলিয়ে রেখেছে।

শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তার দল, যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় জড়িয়ে পড়েছে। হাসিনার দেশে ফেরা নিয়ে বেশ কিছু জটিলতা রয়েছে। এমন পরিস্থিতিতে, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে তিনি দেশে ফিরবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। এরপর তিনি ভারতে পালিয়ে আশ্রয় নেন এবং তখন থেকে তিনি সেখানে অবস্থান করছেন। তার বর্তমান অবস্থান নিয়ে ভারতের গণমাধ্যম এনডিটিভি প্রতিবেদন প্রকাশ করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দিল্লির একটি নিরাপত্তাবেষ্টিত বাসভবনে রয়েছেন। তবে তার সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।

গণঅভ্যুত্থানের মুখে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে উত্তর প্রদেশের হিনডন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা।

ওই বছরের অক্টোবরে, এ বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানায় যে, তিনি দিল্লির লুটিয়েন্স বাংলো জোনে সরকারের দেওয়া একটি বাংলোতে অবস্থান করছেন। এই এলাকা উচ্চ নিরাপত্তাবেষ্টিত, যেখানে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন।

শেখ হাসিনার নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, তার জন্য সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা তার বাসভবনে নজরদারি করেন।

ভারতে অবস্থানকালে, সাক্ষাৎকার ও বিবৃতি দিয়ে তিনি বিশ্বের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন।

ভারতের সংবাদমাধ্যমগুলোর মধ্যে এনডিটিভি প্রথম দিকেই শেখ হাসিনার একটি একান্ত সাক্ষাৎকার নেয়। চলতি বছরের জুনে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এ বছরেই বাংলাদেশে ফিরবেন। এ সময় তিনি দাবি করেন, আওয়ামী লীগ শুধুমাত্র একটি সংগঠন নয়, বরং একটি শক্তি।

এর কয়েক মাস পর, ২০২৬ সালের সেপ্টেম্বরে এনডিটিভিকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। ফোনে দেওয়া ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগকে পুনর্গঠনে কেন্দ্রীয় ভূমিকা পালনের ইচ্ছাও তিনি প্রকাশ করেন।

এ ছাড়া, ২০২৬ সালের আগস্টে নয়াদিল্লিতে সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও লিংকের মাধ্যমে বক্তব্য দেন শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%