প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬: রাজধানীর তুরাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলার সাবেক সভাপতি মো. মাসুদুর রহমান শিপনকে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনি পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তার এ রিমান্ড মঞ্জুর করেন।
গত ১২ নভেম্বর, তুরাগ থানাধীন দিয়াবাড়ি বউবাজার এলাকায় অভিযান চালিয়ে শিপনকে (৫০) গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২১ অক্টোবর, তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টরের উত্তরা সেন্টার মেট্রোস্টেশনের নিচে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সমবেত হন। সংবাদ পেয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা সরকার বিরোধী স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বাদী সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করেন।
এছাড়া বলা হয়েছে, আসামিরা সরকার বিরোধী স্লোগান ও ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এবং রাষ্ট্রের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে তুরাগ থানায় মামলাটি দায়ের করে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন