ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তির অনুমোদন


শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তির অনুমোদন

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কনসেশন চুক্তির নীতিগত অনুমোদন প্রদান করেছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আজ অনুষ্ঠিত ৩৮তম সভায় এই সুপারিশটি করা হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ শীর্ষক একটি প্রস্তাব উপস্থাপন করে।

আরও পড়ুন: ডিএসইতে সূচক ৮.৪১ পয়েন্ট কমে ৫৫৫৭.১৮ পয়েন্টে পৌঁছেছে, লেনদেন ৯২০ কোটি টাকা

আজকের সভায় একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং প্রস্তাবিত কনসেশন চুক্তির নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


ঢাকায় ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে

রাজধানী ঢাকায় আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫তম ‘ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৬’। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের চত্বরে বাদ জুমা থেকে রাত ১০টা পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর উদ্যোগে, পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সম্মেলনটি আয়োজন করা হচ্ছে। এ বছর ইক্বরা প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে সম্মেলনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মহিবুল্লাহ হিল বাকী নদভী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব তানভির আহমাদ এবং বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এজাজ আহমেদ।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সুফী মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এবারের সম্মেলনে মিসরের ক্বারী ড. মুফতি মাহমুদ কামাল নাজ্জার, ইরানের উস্তায ক্বারী মাহদি আদেলী, আফগানিস্তানের উস্তায ক্বারী আলী রেজা রেয়াঈ, তুরস্কের শাইখ ক্বারী হুসাইন তুরকান এবং ইরাকের ড. খাইরুদ্দিন আল-হাদীসহ আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ক্বারীরা অংশ নেবেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরা সভাপতি ও বিশ্বখ্যাত ক্বারী উস্তায শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

উল্লেখ্য, ১৯৬৬ সালে উপমহাদেশে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ইলমে ক্বিরাতের প্রচার-প্রসারে ইমামুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এর উদ্যোগে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৯১ সাল থেকে সংস্থাটি বাংলাদেশে ২৪টি আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে মোদি-বালেন্দ্র বৈঠক, আলোচনায় দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


দিল্লিতে মোদি-বালেন্দ্র বৈঠক, আলোচনায় দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বর্তমানে ভারত সফর করছেন। সফরের দ্বিতীয় দিনে, আজ সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক স্বাগত জানানো হয়েছে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন।

বালেন্দ্র শাহ আজ মোদির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে। এছাড়া, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় হবে তাদের মধ্যে।

দ্বিপক্ষীয় বৈঠকের পর, দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। একই দিনে, নেপালের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণে, বালেন্দ্র শাহ রোববার (২২ নভেম্বর) নয়াদিল্লি পৌঁছান দুই দিনের রাষ্ট্রীয় সফরের জন্য। চলতি বছরের মার্চে দায়িত্ব গ্রহণের পর, এটি তার প্রথম ভারত সফর।

আলোচনায় যেসব বিষয় গুরুত্ব পাবে

মোদি ও বালেন্দ্র শাহের বৈঠকে জ্বালানি সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও যোগাযোগব্যবস্থা গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। দুই দেশ জলবিদ্যুৎ, রেল, সড়ক ও আকাশপথে যোগাযোগ, বিনিয়োগ এবং অবকাঠামো খাতে সহযোগিতা বাড়াতে চায়।

অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের উপায় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরের ২২ দিনে দেশে এসেছে ২৩৬ কোটি ডলারের রেমিট্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


নভেম্বরের ২২ দিনে দেশে এসেছে ২৩৬ কোটি ডলারের রেমিট্যান্স

চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি প্রায় ২.৩৬ বিলিয়ন ডলারের সমান।

বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ ২৮ হাজার ৯৯১ কোটি ১০ লাখ টাকা, যেখানে এক ডলার ১২৩ টাকায় হিসাব করা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ১০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২১৩ কোটি ৫০ লাখ ডলার। ফলে গত বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ কোটি ২০ লাখ ডলার বা ১০ দশমিক ৪ শতাংশ।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮২ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলার। অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি ১২ দশমিক ৫ শতাংশ হয়েছে।

প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলে চলতি মাসে তিন বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে।

এর আগে, সদ্য বিদায়ী অক্টোবর মাসের পুরো সময়ে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার বা ২.৮৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।

গত সেপ্টেম্বর মাসে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। পরবর্তী মাস আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।

গত ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার, আর ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে খরা মোকাবিলায় নতুন জলাধার নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


যুক্তরাজ্যে খরা মোকাবিলায় নতুন জলাধার নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : যুক্তরাজ্য দীর্ঘকাল ধরে বৃষ্টির দেশ হিসেবে পরিচিত। তবে, উষ্ণ ও শুষ্ক জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে দেশটি বর্তমানে একটি নতুন জলাধার নির্মাণের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি তিন দশকেরও বেশি সময়ের মধ্যে দেশের প্রথম নতুন জলাধার হিসেবে চিহ্নিত হচ্ছে।

পোর্টসমাউথের নিকটবর্তী দক্ষিণ উপকূলের হ্যাভান্ট থিকেট জলাধার প্রকল্পের নির্মাণ কাজ চলছে ৮০ কোটি পাউন্ড (প্রায় ১০০ কোটি ডলার) ব্যয়ে। মাটি খননের কাজ চলছে বুলডোজারের মাধ্যমে।

এ খবরটি যুক্তরাজ্যের হ্যাভান্ট থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।

ইউরোপের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যেও চলতি গ্রীষ্মে রেকর্ড তাপপ্রবাহ দেখা গেছে। শীতের আগমন সঙ্গে বৃষ্টি ফিরে এলেও, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও খরা পরিস্থিতি বিদ্যমান।

রিডিং বিশ্ববিদ্যালয়ের জলবায়ুবিজ্ঞানী হান্না ক্লোক এএফপি-কে বলেন, "যুক্তরাজ্যে পানির নিরাপত্তা নিয়ে সমস্যা ক্রমেই বাড়ছে। কীভাবে পানি সংরক্ষণ করা যায়, তা নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। কারণ, এ সমস্যা সামনে আরও বাড়বে।"

বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটবে এবং এর তীব্রতাও বৃদ্ধি পাবে।

পরিবেশ সংস্থার তথ্য অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি সময়েও ইংল্যান্ডের প্রায় সব এলাকা খরাকবলিত ছিল। এর মধ্যে কিছু অঞ্চলে তীব্র খরার পরিস্থিতি দেখা দিয়েছে।

বিদ্যমান জলাধারগুলোর পানির স্বল্পতা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এসব জলাধারে গড়ে মাত্র ৬০ শতাংশ পানি রয়েছে, যা মৌসুমি গড়ের চেয়ে ১৯ শতাংশীয় পয়েন্ট কম।

জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি ডেটা সেন্টারের মতো বেশি পানি ব্যবহারকারী শিল্পের প্রসারের কারণে পানির চাহিদা বাড়ছে। ফলে, এটি নীতিনির্ধারকদের জন্য একটি দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

২০২৫ সালে প্রকাশিত ইংল্যান্ডের জাতীয় পানিসম্পদ কাঠামোর তথ্য অনুযায়ী, ২০৫৫ সালের মধ্যে দেশটিতে প্রতিদিন ৫০০ কোটি লিটার (১৩০ কোটি গ্যালন) পানির ঘাটতি দেখা দিতে পারে। এতে পানির বিদ্যমান উৎসগুলোর ওপর চাপ বাড়বে।

হ্যাভান্ট থিকেট প্রকল্প এলাকা পরিদর্শনে পোর্টসমাউথ ওয়াটারের প্রধান নির্বাহী বব টেলর বলেন, "পরপর কয়েক দফা খরা ও প্রচণ্ড গরমের পর পানি সরবরাহ খাত সংশ্লিষ্টরা সমস্যার ব্যাপকতা বুঝতে শুরু করেছেন।"

তিনি আরও বলেন, "মূল সমস্যা সারা বছরে কত বৃষ্টি হচ্ছে, তা নয়; বরং বছরের কোন সময়ে বৃষ্টি হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। শীতকালে বৃষ্টিপাত বাড়ছে। অন্যদিকে গ্রীষ্মকাল ক্রমেই শুষ্ক হয়ে উঠছে।"

টেলর বলেন, "জলাধার না থাকলে অতিবৃষ্টির সময় পানি ধরে রাখা এবং পরবর্তী সময়ে ব্যবহারের জন্য সংরক্ষণ করা সম্ভব নয়।"

নতুন জলাধারটিতে সর্বোচ্চ ৮৭০ কোটি লিটার পানি সংরক্ষণ করা যাবে। এর মাধ্যমে কয়েক লাখ মানুষের পানির সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

পোর্টসমাউথ ওয়াটারের নিয়ন্ত্রণে থাকা একটি বড় প্রাকৃতিক পানির উৎস থেকে শীতকালে উদ্বৃত্ত পানি এনে জলাধারটি আংশিকভাবে পূরণ করা হবে। এটি যুক্তরাজ্যের পানি ব্যবস্থাপনায় পরিবর্তনের বৃহত্তর পরিকল্পনার অন্যতম প্রধান প্রকল্প হয়ে উঠেছে।

সরকার ২০৫০ সালের মধ্যে ৯টি বড় জলাধার নির্মাণের অনুমোদন দিয়েছে। পানি অবকাঠামো খাতে কয়েক দশকের বিনিয়োগ ঘাটতির পর গত বছর প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে পরিকল্পনা অনুমোদনের নিয়মও শিথিল করা হয়েছে।

প্রস্তাবিত জলাধারগুলো চালু হলে প্রতিদিন অতিরিক্ত ৬৭ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%