ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশ-ভারত সম্পর্ক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে: ভারতীয় সেনা কর্মকর্তা


বাংলাদেশ-ভারত সম্পর্ক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে: ভারতীয় সেনা কর্মকর্তা

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত মন্তব্য করেছেন যে, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আস্থা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে।

এই অনুষ্ঠানটি শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়, যেখানে তিনি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘকালীন সুদৃঢ় সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, এবং ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের প্রতিরক্ষা উপদেষ্টা ও অ্যাটাশেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১৯৯২ সালের পর ডেমোক্র্যাটদের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা

স্বাগত বক্তব্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের বিষয়টি তুলে ধরেন।

বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানও মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সততা, সাহসিকতা ও অঙ্গীকারের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় করা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় তার উদ্যোগের কথা স্মরণ করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নেওয়া উদ্যোগের বিষয়টিও উল্লেখ করা হয়।

আরও পড়ুন: এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হিসেবে ভারতের অবস্থান, মোদি দ্বিতীয় প্রভাবশালী নেতা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈশাখীর ডিএমডি টিপু আলমের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান অ্যাটকোর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


বৈশাখীর ডিএমডি টিপু আলমের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান অ্যাটকোর

টিভি চ্যানেল মালিক সমিতি (অ্যাটকো) বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের ন্যায় বিচার দ্রুত নিশ্চিত করার জন্য সুষ্ঠ তদন্তের আহ্বান জানিয়েছে।

রোববার (২২ নভেম্বর) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাটকোর পক্ষ থেকে এই আহ্বান জানান সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, অ্যাটকো পরিচালক এবং বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, জনাব টিপু আলম মিলনের বিষয়টি অ্যাটকো সুষ্ঠ তদন্তের মাধ্যমে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার প্রত্যাশা করছে।

প্রসঙ্গত, শনিবার (২১ নভেম্বর) বেলা তিনটার দিকে রাজধানীর মহাখালীতে বহিরাগত কয়েকজন বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে ঢুকে হাঙ্গামা ও গণ্ডগোল শুরু করে। একপর্যায়ে, বহিরাগত ওই ব্যক্তিরা টেলিভিশনটির ডিএমডি টিপু আলমকে তুলে নেওয়ার চেষ্টা করেন। পরে টিপু আলমকে ‘নিরাপত্তা দেওয়ার’ কথা বলে হেফাজতে নেয় বনানী থানা-পুলিশ।

বৈশাখী টেলিভিশনের সাংবাদিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তাদের বোর্ড সভা হওয়ার কথা ছিল। কিন্তু সভার সদস্যরা কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা দেখতে পান। বহিরাগত ব্যক্তিরা টিপু আলমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা থাকার কথা বলেন। তবে সেই মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। বিষয়টি জানানোর পর প্রমাণও দেখানো হয়। তখন ‘নিরাপত্তা দেওয়ার’ কথা বলে সেখান থেকে টিপু আলমকে নিয়ে যায় পুলিশ।

টিপু আলম শুধুমাত্র বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক নন; তিনি টিভি চ্যানেল মালিক সমিতির (অ্যাটকো) পরিচালকও।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোল্ডপ্লের গানে সমস্যা নেই, আপত্তি দিলজিতের গাওয়ার ওপর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


কোল্ডপ্লের গানে সমস্যা নেই, আপত্তি দিলজিতের গাওয়ার ওপর

ভারতীয় সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জের গানে মদ ও মাদকদ্রব্যের উল্লেখ থাকায় কিছু গান লাইভ কনসার্টে পরিবেশন করার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে এবার প্রশ্ন তুলেছেন দিলজিৎ নিজেই।

তিনি ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের জনপ্রিয় গান ‘হিমন ফর দ্য উইকেন্ড’-এর উদাহরণ তুলে ধরে জানতে চেয়েছেন, বিদেশি শিল্পীরা একই ধরনের বিষয় গানে ব্যবহার করলে সমস্যা না হলেও ভারতীয় শিল্পীদের ক্ষেত্রে আপত্তি কেন?

সম্প্রতি আহমেদাবাদে কনসার্টের আগে দেওয়া বক্তব্যে দিলজিৎ বলেন, গত বছর কোল্ডপ্লে ভারতে এসে কনসার্ট আয়োজন করেছিল। তাদের গান ‘হিমন ফর দ্য উইকেন্ড’-এ ‘ফিলিং ড্রাঙ্ক অ্যান্ড হাই’ কথাটি রয়েছে।

অথচ গানটি পরিবেশনের সময় কেউ আপত্তি করেনি। কিন্তু যখন তিনি একই ধরনের গানের কথা পরিবেশন করতে যান, তখন বিধিনিষেধের সম্মুখীন হন।

দিলজিতের প্রশ্ন, বিদেশি শিল্পীরা এ ধরনের গান গাইলে সমস্যা হয় না, অথচ ভারতীয় শিল্পীদের জন্য কেন আলাদা নিয়ম? তিনি বলেন, তিনি ভারতেই জন্মেছেন। বিশ্বের বিভিন্ন দেশে গান গাইলেও তার সঙ্গে কাজ করা সংগীতশিল্পীদের অধিকাংশই ভারতীয়।

এদিকে, দিলজিতের মন্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে কোল্ডপ্লের ২০১৫ সালের অ্যালবাম ‘আ হেড ফুল অব ড্রিমস’-এর গান ‘হিমন ফর দ্য উইকেন্ড’। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন ও মার্কিন সংগীতশিল্পী বিয়ন্সে।

গানটির কথায় রয়েছে ‘ড্রাঙ্ক অ্যান্ড হাই’। তবে গানটির মূল ভাবনা মদ্যপান কিংবা মাদক গ্রহণ নয়। বরং ভালোবাসার মানুষের সান্নিধ্যে পাওয়া আনন্দ, আবেগ, উচ্ছ্বাস ও মানসিক প্রশান্তিকে রূপক অর্থে তুলে ধরা হয়েছে এতে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাজার বইয়ে ক্ষোভ নেই হ্যাজলউডের, স্বীকার করলেন দলের ভেতরের দূরত্ব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


খাজার বইয়ে ক্ষোভ নেই হ্যাজলউডের, স্বীকার করলেন দলের ভেতরের দূরত্ব

অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড জানিয়েছেন, সাবেক সতীর্থ উসমান খাজার সঙ্গে তার সম্পর্ক কখনও খুব ঘনিষ্ঠ ছিল না। ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বিতর্ক নতুন করে উসকে দেওয়া আত্মজীবনী প্রকাশের পরেও খাজার প্রতি তার মধ্যে কোনো ক্ষোভ নেই।

সম্প্রতি প্রকাশিত বই ‘সবর’-এ খাজা উল্লেখ করেছেন, দক্ষিণ আফ্রিকা সফরে বল ঘষতে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে শুধু শাস্তিপ্রাপ্ত তিন ক্রিকেটারই নয়, দলের আরও সদস্যরা জানতেন।

তবে হ্যাজলউড বরাবরের মতো বলেছেন যে তিনি এ পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না। ৩৫ বছর বয়সী এই পেসার মনে করেন, দলের বাইরে খাজার সঙ্গে তার সীমিত মেলামেশা হয়তো এ বিষয়ে কোনো আলোচনা তার কানে না পৌঁছানোর কারণ।

নিউজ কর্প পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাজলউড বলেন, “যেকোনো কর্মপরিবেশে, সেটা খেলাধুলা হোক বা অফিস, ২০ জনের দলে এমন দুই-তিনজন থাকেই যাদের সঙ্গে ব্যক্তিগতভাবে খুব একটা সময় কাটে না।”

তিনি যোগ করেছেন, “পেশাগতভাবে আমরা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখতাম। আমি কখনও তাদের ঘৃণা করিনি বা এড়িয়ে চলিনি। তবে তাদের সঙ্গে আলাদা করে সময় কাটানোর চেষ্টাও করিনি।”

হ্যাজলউড আরও বলেন, “ওই সময় দলটা খুব ঘনিষ্ঠ ছিল না। এখন বোলার ও ব্যাটারদের মধ্যে বিভক্তির কথা বলা হচ্ছে। তখন হয়তো কিছুটা হলেও সেটি সত্য ছিল।”

খাজার বই প্রকাশ কিংবা এর সময় নির্বাচন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন হ্যাজলউড।

তিনি বলেন, “বইটির কোনো কিছুই আমার খারাপ লাগেনি। যদি সে এভাবেই ঘটনাগুলো তুলে ধরতে চায় এবং নিজের গল্প বলতে চায়, তাহলে সেটা তার ব্যাপার।”

এদিকে নতুন করে শুরু হওয়া বিতর্কের ইতি টানার চেষ্টা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বুধবার সংস্থাটি ঘোষণা দিয়েছে, ২০১৮ সালের ঘটনায় জড়িত বা সংশ্লিষ্ট সব খেলোয়াড়কে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে একটি স্বাধীন ফোরাম আয়োজন করা হবে, যেখানে তারা কোনো শাস্তির ভয় ছাড়াই ওই ঘটনার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও তথ্য জানাতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতকালীন সবজির রোগে দিশেহারা চাষিরা, কীটনাশকেও মিলছে না প্রতিকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


শীতকালীন সবজির রোগে দিশেহারা চাষিরা, কীটনাশকেও মিলছে না প্রতিকার

কিশোরগঞ্জের ভৈরবে শীতকালীন সবজির জমিতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে টমেটো, মরিচ, বেগুনসহ বিভিন্ন সবজি চাষ করে বিপাকে পড়েছেন চার ইউনিয়নের দুই শতাধিক কৃষক। কীটনাশক প্রয়োগ ও নতুন চারা রোপণ করেও তারা প্রতিকার না পেয়ে লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন।

প্রতি বছরই লাভের আশায় শীতকালীন সবজি চাষ করেন ভৈরবের কৃষকরা। উপজেলার শ্রীনগর, গজারিয়া, শিমুলকান্দি ও কালিকাপ্রসাদ ইউনিয়নের বিভিন্ন জমিতে রোগের আক্রমণে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানা যায়, জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যায় বিঘাপ্রতি খরচ হয়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। কিন্তু গাছে ফুল ও ফল আসার সময় নানা রোগ দেখা দিচ্ছে। আলুর গাছের গোড়া পচে যাচ্ছে। অন্যদিকে টমেটো, মরিচ, ঢেঁড়স ও বেগুনের পাতা কুঁকড়ে ও ঢলে পড়ছে। একপর্যায়ে গাছ শুকিয়ে মারা যাচ্ছে এবং ফলন নষ্ট হচ্ছে।

ভুক্তভোগী কৃষক হেলেনা বেগম জানান, তিনি ধারদেনা ও কিস্তির টাকা নিয়ে তেভাগা ও বর্গায় ১০ বিঘা জমিতে মরিচ, টমেটো ও আলু চাষ করেছেন। কিন্তু গাছে রোগ দেখা দেয়ার পর কৃষি অফিসের পরামর্শে বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেও সুফল পাননি। ফলে তার মতো অনেক কৃষকই লোকসানের আশঙ্কায় পড়েছেন।

ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, একই জমিতে বারবার একই ধরনের ফসল চাষের ফলে এ ধরনের রোগের প্রকোপ দেখা দিতে পারে।

এ কারণে তিনি একই জমিতে একই সবজি বারবার চাষ না করার পরামর্শ দেন। রোগের আক্রমণ থেকে রক্ষা পেতে জমির মাটি শোধনের ওপরও গুরুত্ব দেন এই কর্মকর্তা।

উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী, চলতি বছর ভৈরবে ৪৪০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। তবে রোগের আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ফসল রক্ষায় কৃষি বিভাগের কার্যকর সহযোগিতা কামনা করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%