প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত মন্তব্য করেছেন যে, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আস্থা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে।
এই অনুষ্ঠানটি শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়, যেখানে তিনি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘকালীন সুদৃঢ় সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, এবং ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের প্রতিরক্ষা উপদেষ্টা ও অ্যাটাশেরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের বিষয়টি তুলে ধরেন।
বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানও মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সততা, সাহসিকতা ও অঙ্গীকারের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় করা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় তার উদ্যোগের কথা স্মরণ করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নেওয়া উদ্যোগের বিষয়টিও উল্লেখ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন