প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টিভি চ্যানেল মালিক সমিতি (অ্যাটকো) বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের ন্যায় বিচার দ্রুত নিশ্চিত করার জন্য সুষ্ঠ তদন্তের আহ্বান জানিয়েছে।
রোববার (২২ নভেম্বর) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাটকোর পক্ষ থেকে এই আহ্বান জানান সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, অ্যাটকো পরিচালক এবং বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, জনাব টিপু আলম মিলনের বিষয়টি অ্যাটকো সুষ্ঠ তদন্তের মাধ্যমে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার প্রত্যাশা করছে।
প্রসঙ্গত, শনিবার (২১ নভেম্বর) বেলা তিনটার দিকে রাজধানীর মহাখালীতে বহিরাগত কয়েকজন বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে ঢুকে হাঙ্গামা ও গণ্ডগোল শুরু করে। একপর্যায়ে, বহিরাগত ওই ব্যক্তিরা টেলিভিশনটির ডিএমডি টিপু আলমকে তুলে নেওয়ার চেষ্টা করেন। পরে টিপু আলমকে ‘নিরাপত্তা দেওয়ার’ কথা বলে হেফাজতে নেয় বনানী থানা-পুলিশ।
বৈশাখী টেলিভিশনের সাংবাদিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তাদের বোর্ড সভা হওয়ার কথা ছিল। কিন্তু সভার সদস্যরা কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা দেখতে পান। বহিরাগত ব্যক্তিরা টিপু আলমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা থাকার কথা বলেন। তবে সেই মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। বিষয়টি জানানোর পর প্রমাণও দেখানো হয়। তখন ‘নিরাপত্তা দেওয়ার’ কথা বলে সেখান থেকে টিপু আলমকে নিয়ে যায় পুলিশ।
টিপু আলম শুধুমাত্র বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক নন; তিনি টিভি চ্যানেল মালিক সমিতির (অ্যাটকো) পরিচালকও।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন