ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নেতানিয়াহুকে আর এক মিনিটও ক্ষমতায় দেখতে চান না আইজেনকোট


নেতানিয়াহুকে আর এক মিনিটও ক্ষমতায় দেখতে চান না আইজেনকোট

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর ইসরাইলের বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি রোববার (১৫ নভেম্বর) বলেন, নেতানিয়াহু ‘আর এক মিনিটের জন্যও সরকারের প্রধান হিসেবে থাকতে পারেন না’ বলে উল্লেখ করেন।

সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে দুই নেতার প্রতিনিধিদের মধ্যে বৈঠকের কয়েক ঘণ্টা পর আইজেনকোট নেতানিয়াহুর ওপর এই আক্রমণ করেন। সাবেক সেনাপ্রধান আইজেনকোট বলেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য এক সুনির্দিষ্ট, সরাসরি এবং তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

এর আগে, ইসরাইলের 'চ্যানেল ১২'-এর এক প্রতিবেদনে জানানো হয়, নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে ফোন করে আরব-ইসরাইলি 'রাম' পার্টির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের একটি কথিত গোয়েন্দা সূত্রের সন্ধান দেন, যিনি মূলত নেতানিয়াহুর কার্যালয়েরই সাবেক এক কর্মী ছিলেন।

আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা

ওই সূত্রের তথ্যের ভিত্তিতে রাম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে, নির্বাচনে আরব-ইসরায়েলি দলগুলো রেকর্ডসংখ্যক আসন পেলে নেতানিয়াহু তাদের বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ তুলে আক্রমণাত্মক বক্তব্য দেন। তবে পুলিশ তদন্তে ওই গোয়েন্দা সূত্রের তথ্য ভিত্তিহীন প্রমাণিত হলে গ্রেফতারকৃত তিন ব্যক্তিকে পরে ছেড়ে দেওয়া হয়।

আইজেনকোটের দলের এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার তিনি এই ঘটনার অবিলম্বে তদন্ত শুরুর আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, নেতানিয়াহুর কার্যালয় চ্যানেল ১২-এর প্রতিবেদনে ‘মিথ্যা’ বলে দাবি করেছে এবং বলেছে যে ইদো নর্ডেন কেবল ‘তার নাগরিক দায়িত্ব পালন করেছেন’। তবে বিরোধীদের অভিযোগ, ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টায় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আরব দলগুলো এবং পুরো নির্বাচন প্রক্রিয়াকে অবৈধ প্রমাণ করার চেষ্টা করছেন।

আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউল আহসানের অসুস্থতার ভান, ট্রাইব্যুনালে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


জিয়াউল আহসানের অসুস্থতার ভান, ট্রাইব্যুনালে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দায়িত্বরত পুলিশের সঙ্গে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান দুর্ব্যবহার করেছেন, এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি উল্লেখ করেন, সকালে কারাগারে অসুস্থতার ভান ধরেছেন জিয়াউল আহসান, অথচ তিনি সম্পূর্ণ সুস্থ। তার এই নাটকীয়তার কারণে আদালতের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর আরও বলেন, পূর্বের তারিখেও জিয়াউল আহসান আদালতে আসতে চাচ্ছিলেন না। তাকে অনেক কষ্টে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। ওই দিন তিনি হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়ে সানগ্লাস, ইস্ত্রি করা পোশাক ও দামি জুতা পরে আদালতে হাজির হন। তার অসহযোগিতার কারণে সকাল সাড়ে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দুপুর ২টায় কার্যক্রম শুরু করতে হয়েছে।

মো. আমিনুল ইসলাম জানান, জিয়াউল আহসান ট্রাইব্যুনালে দাবি করেছিলেন যে, তাকে আলাদা প্রিজনভ্যানে না এনে অন্য আসামিদের সঙ্গে একই ভ্যানে আদালতে আনা হবে। ওই দিন তার সহোদর বোন নাজনীন আক্তারও দায়িত্বরত পুলিশ সদস্যদের হুমকি প্রদান করেছিলেন। এছাড়া, তার সঙ্গে থাকা একজন সহকারী অবৈধভাবে এসব ঘটনার ভিডিও ধারণ ও আপলোড করেছেন।

আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসান ও তার বোনের এই ধরনের আচরণ আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা। এই আচরণ অব্যাহত থাকলে নাজনীন আক্তারের বিরুদ্ধে লিখিত আবেদন করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।

চিফ প্রসিকিউটর আরও জানান, আজ সকালে ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানিয়ে জিয়াউল আহসান অসুস্থতার কথা বলেছিলেন। কখনো অসুস্থতার কথা, আবার কখনো নানা অজুহাত দেখিয়ে তিনি দায়িত্বরত পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করছেন, এমনটি রেজিস্ট্রি অফিসকে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। পরে তাকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সব আসামিকে হাতকড়ায় আদালতে হাজির করেছে জেল কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে কোন আসামিকে কীভাবে আনা হবে, সেটি তাদের একচ্ছত্র এখতিয়ার। এছাড়া, জিয়াউল আহসানকে একই প্রিজনভ্যানে আনা হলে অপর আসামিদের ক্ষতি বা কোনো দুর্ঘটনা ঘটার পরিকল্পনা থাকতে পারে, এমন বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। এই কারণেই তাকে হাতকড়ায় আনা হয়েছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি একটি গভীর ষড়যন্ত্র চলছে এবং এর মূল মাস্টারমাইন্ড জিয়াউল আহসান। আজও তার নাটকীয়তার কারণে আদালতের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়েছে। এই পরিস্থিতিতে কোনো আসামি অসুস্থতা, নিরাপত্তা ঝুঁকি কিংবা অসহযোগিতার কারণে আদালতে হাজির হতে না পারলে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনার জন্য আমরা ট্রাইব্যুনালের কাছে আদেশ চেয়েছি।

আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব আইনে অডিও-ভিডিও বা ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে। যদি কোনো আসামি অসুস্থ থাকে, আদালতে আসতে অস্বীকৃতি জানায়, অসহযোগিতামূলক আচরণ করে অথবা নিরাপত্তার কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব না হয়, তাহলে ভার্চুয়াল পদ্ধতিতে কার্যক্রম চালানো যেতে পারে। শুধু জিয়াউল আহসান নয়, যেকোনো আসামি আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টি করলে বা কোনো অজুহাতে হাজির হতে না চাইলে তিনি যেখানে থাকবেন, সেখান থেকেই ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালানোর আবেদন করা হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ আদেশ দেবেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন। তাদের পক্ষে আজ শুনানির দিন ধার্য ছিল। গ্রেপ্তার ১১ আসামির পক্ষে সময় চাওয়ায় আগামী ২৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। তবে শেখ হাসিনাসহ পলাতক সাত আসামির অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনের সরকারি বাহিনীর ৬০০ সদস্যকে মুক্তি দিলো হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


ইয়েমেনের সরকারি বাহিনীর ৬০০ সদস্যকে মুক্তি দিলো হুতিরা

হুতিরা সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর ৬০০ সদস্যকে মুক্তি দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, এটি একতরফাভাবে সবচেয়ে বড় বন্দিমুক্তির ঘটনা। মুক্তির ঘটনা ঘটে রোববার (১৫ নভেম্বর) তারিখে।

এই বন্দিদের মুক্তির বিষয়টি ইয়েমেনের সরকারি বাহিনীও নিশ্চিত করেছে। আইসিআরসি জানায়, এককভাবে বন্দিমুক্তির ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা।

একই দিন ইয়েমেনের সরকারি বাহিনী ঘোষণা করেছে যে, তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বাব আল-মান্দেব’ প্রণালিসংলগ্ন এলাকা থেকে নিজেদের সেনা প্রত্যাহার করছে এবং সরকারের ঘাঁটি এডেনের দিকে তাদের ফের মোতায়েন করা হচ্ছে। সরকারি বাহিনীর এই পিছু হটার ফলে বৈশ্বিক নৌ-বাণিজ্যের অন্যতম প্রধান এই পথটির নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে চলে গেছে, যা আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে।

এদিকে, রোববার এডেনের কাছে লাহজ প্রদেশের একটি চেকপয়েন্টে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। ইয়েমেনি বাহিনীর চারটি সামরিক সূত্র ও দুটি সরকারি সূত্র জানিয়েছে, হুতিরা লাহজ প্রদেশের দুটি জেলা দখল করে এডেনের দিকে অগ্রসর হচ্ছে। তারা বর্তমানে এডেন শহর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে আল-মাদারিবাহ এলাকার আল-খারাজ ক্যাম্পে অবস্থান করছে।

হুতি নেতৃত্বাধীন আনসারুল্লাহ বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট রোববার দাবি করেছে, তারা সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদমুখী দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এর আগে দেশটির পূর্বাঞ্চলে দুটি ড্রোনও ধ্বংস করা হয়।

গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে হামলা জোরদার করেছে হুতিরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা সৌদি আরবের জ্বালানি ও পরিবহন অবকাঠামো, সামরিক স্থাপনা এবং রিয়াদের আর্থিক জেলায় হামলা চালিয়েছে। গত রোববারও হুতিদের হামলায় রিয়াদে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। সৌদি কর্তৃপক্ষের তথ্যমতে, গত সেপ্টেম্বর থেকে দেশটিতে হুতিদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৩ জনই প্রাণ হারিয়েছেন বিমানবন্দরে চালানো হামলায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও সৈনিক লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও সৈনিক লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর মিরপুরের রূপনগরে মিছিলের প্রস্তুতি চলাকালীন সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়ক এবং সৈনিক লীগের এক সাবেক সাংগঠনিক সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের রূপনগর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ ইসলাম (৩১), ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২২) এবং মো. জাহিদ (২৬)।

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে রূপনগর থানাধীন রূপনগর টিনশেডের ৮ নম্বর রোডের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা, সেই সময় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা রূপনগর থানাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

গ্রেফতার হওয়া শাকিল হাসান আলিফের স্থায়ী ঠিকানা বরিশালের বাকেরগঞ্জ থানার আফাল কাটি এলাকায়। অন্যদিকে, নাহিদ ইসলামের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার পশ্চিম আঙ্গারিয়া এলাকায়। গোলাম রাব্বি ও জাহিদও রূপনগর টিনশেড এলাকায় বসবাস করেন।

এই বিষয়ে রূপনগর থানার অফিসার ইনচার্জ এবি সিদ্দিক গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ভোর ৫টা ২০ মিনিটে রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার ১০টি বৈধ উপায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার ১০টি বৈধ উপায়

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার স্বপ্ন দেখেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। গ্রিন কার্ড একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচিত হয় বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের কাছে। তবে, যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার জন্য বিয়ে বা পারিবারিক স্পনসরশিপই একমাত্র পথ নয়। চাকরি, উচ্চশিক্ষা, বিশেষ পেশাগত দক্ষতা, বিনিয়োগ, মানবিক সুরক্ষা এবং বিশেষ অভিবাসন কর্মসূচির মাধ্যমে দেশটির স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ রয়েছে।

গ্রিন কার্ডের আনুষ্ঠানিক নাম পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। এটি বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও বৈধভাবে কাজ করার অধিকার প্রদান করে। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী, প্রধান ১০টি প্রক্রিয়ায় গ্রিন কার্ড পাওয়ার সুযোগ রয়েছে।

১. পারিবারিক স্পনসরশিপ (Family-Based Green Card): যুক্তরাষ্ট্রের নাগরিক বা গ্রিন কার্ডধারী ব্যক্তি নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের ভিত্তিতে পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারেন। মার্কিন নাগরিক তার স্বামী বা স্ত্রী, সন্তান, বাবা-মা এবং নির্দিষ্ট শর্তে ভাই-বোনের জন্য আবেদন করতে পারেন। অন্যদিকে, গ্রিন কার্ডধারী ব্যক্তি সাধারণত তার স্বামী বা স্ত্রী এবং অবিবাহিত সন্তানদের জন্য আবেদন করতে পারেন। তবে, সব ক্যাটাগরির অপেক্ষার সময় এক নয়। মার্কিন নাগরিকের নিকটাত্মীয়দের জন্য ভিসার সংখ্যাগত সীমা না থাকলেও অন্যান্য পারিবারিক ক্যাটাগরিতে ভিসা কোটা রয়েছে।

২. বিয়ের মাধ্যমে (Marriage-Based Green Card): যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা গ্রিন কার্ডধারী কাউকে বৈধভাবে বিয়ে করার মাধ্যমে গ্রিন কার্ডের আবেদন করা যায়। তবে বিয়েটি প্রকৃত দাম্পত্য সম্পর্কের ভিত্তিতে হয়েছে, তা প্রমাণ করতে হয়। অভিবাসন সুবিধা পাওয়ার উদ্দেশ্যে বিয়ে করলে তা আইনগত অপরাধ হতে পারে। বিয়ের সময় থেকে গ্রিন কার্ড পাওয়া পর্যন্ত দুই বছর পূর্ণ না হলে সাধারণত দুই বছরের শর্তসাপেক্ষ গ্রিন কার্ড দেওয়া হয়। পরে নির্ধারিত সময়ে শর্ত তুলে নেওয়ার আবেদন করতে হয়।

৩. এইচ-১বি ভিসা ও নিয়োগকর্তার স্পনসরশিপ (Employment-Based): যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় কাজ করা বিদেশি কর্মীরা নিয়োগকর্তার মাধ্যমে গ্রিন কার্ডের আবেদন করতে পারেন। সাধারণত নিয়োগকর্তাকে প্রথমে শ্রম বিভাগের পিইআরএম প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এরপর ইউএসসিআইএসে ফরম আই-১৪০ জমা দিতে হয়। ভিসা পাওয়ার সময় হলে যোগ্য কর্মী যুক্তরাষ্ট্রে থেকেই ফরম আই-৪৮৫ অথবা বিদেশ থেকে কনস্যুলার প্রক্রিয়ায় আবেদন করতে পারেন। তবে এইচ-১বি ভিসা থাকলেই গ্রিন কার্ড নিশ্চিত হয় না।

৪. অসাধারণ দক্ষতা ও আন্তর্জাতিক স্বীকৃতি (EB-1): বিজ্ঞান, শিক্ষা, ব্যবসা, শিল্পকলা ও খেলাধুলায় অসাধারণ দক্ষতা এবং জাতীয় বা আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে, এমন ব্যক্তিরা ইবি-১ ক্যাটাগরিতে আবেদন করতে পারেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধ্যাপক ও গবেষক এবং বহুজাতিক প্রতিষ্ঠানের যোগ্য ব্যবস্থাপক ও নির্বাহীদের জন্যও এই ক্যাটাগরিতে সুযোগ রয়েছে। অসাধারণ দক্ষতার প্রমাণ দিতে পারলে নির্দিষ্ট শ্রেণির আবেদনকারী নিয়োগকর্তার স্পনসরশিপ ছাড়াই নিজের পক্ষে আবেদন করতে পারেন।

৫. উচ্চশিক্ষা ও জাতীয় স্বার্থে অবদান (EB-2 ও NIW): উচ্চতর ডিগ্রিধারী এবং বিজ্ঞান, শিল্প বা ব্যবসায় বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তিরা ইবি-২ ক্যাটাগরিতে আবেদন করতে পারেন। এই ক্যাটাগরির গুরুত্বপূর্ণ সুযোগ হলো ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার বা এনআইডব্লিউ। আবেদনকারীর প্রস্তাবিত কাজ যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ হলে নির্দিষ্ট শর্তে নিয়োগকর্তার চাকরির প্রস্তাব ও শ্রম সনদ ছাড়াই নিজের পক্ষে আবেদন করা যায়। গবেষক, প্রযুক্তিবিদ, চিকিৎসক ও উদ্যোক্তাদের মধ্যে যোগ্য ব্যক্তিরা এই পথ বিবেচনা করতে পারেন।

৬. দক্ষ ও পেশাজীবী কর্মী (EB-3): যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বিদেশি কর্মীকে স্থায়ী চাকরিতে নিয়োগ দিতে চাইলে ইবি-৩ ক্যাটাগরিতে গ্রিন কার্ডের আবেদন করতে পারেন। এই শ্রেণিতে দক্ষ কর্মী, পেশাজীবী এবং নির্দিষ্ট ধরনের অন্যান্য কর্মীরা অন্তর্ভুক্ত। দক্ষ কর্মীদের সাধারণত অন্তত দুই বছরের প্রশিক্ষণ বা অভিজ্ঞতা প্রয়োজন। পেশাজীবীদের সংশ্লিষ্ট চাকরির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে নিয়োগকর্তার শ্রম বিভাগের অনুমোদন এবং ইউএসসিআইএসে আবেদন প্রয়োজন হয়।

৭. বিনিয়োগের মাধ্যমে (EB-5 Investor Program): যাদের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগের সক্ষমতা রয়েছে, তাদের জন্য ইবি-৫ কর্মসূচি রয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যোগ্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে নির্ধারিত পরিমাণ অর্থ বিনিয়োগের পাশাপাশি অন্তত ১০টি যোগ্য পূর্ণকালীন কর্মসংস্থান সৃষ্টি করতে হয়। ২০২৬ সালের ১৫ নভেম্বর পর্যন্ত সাধারণ প্রকল্পে ন্যূনতম বিনিয়োগ ১০ লাখ ৫০ হাজার ডলার এবং যোগ্য লক্ষ্যভিত্তিক কর্মসংস্থান এলাকা বা নির্দিষ্ট অবকাঠামো প্রকল্পে ৮ লাখ ডলার। বিনিয়োগের অর্থ বৈধ উৎস থেকে এসেছে, সেটিও প্রমাণ করতে হয়। শুধুমাত্র বিনিয়োগ করলেই গ্রিন কার্ড নিশ্চিত হয় না।

৮. শরণার্থী ও অ্যাসাইলামের মাধ্যমে (Refugee and Asylum): শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তি সাধারণত অন্তত এক বছর দেশটিতে অবস্থানের পর গ্রিন কার্ডের আবেদন করতে পারেন। একইভাবে, যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম বা আশ্রয় পাওয়া ব্যক্তিরাও আশ্রয় অনুমোদনের পর অন্তত এক বছর শারীরিকভাবে অবস্থান করলে আবেদন করার সুযোগ পান। তবে উভয় ক্ষেত্রেই নির্দিষ্ট আইনি যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হয়।

৯. বিশেষ অভিবাসন ও মানবিক সুরক্ষা (EB-4, VAWA, U ও T Visa): নির্দিষ্ট ধর্মীয় কর্মী, বিশেষ অভিবাসী শিশু এবং আইনে নির্ধারিত কিছু বিশেষ শ্রেণির ব্যক্তিরা ইবি-৪ ক্যাটাগরিতে আবেদন করতে পারেন। নির্যাতনের শিকার যোগ্য ব্যক্তিরা ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যাক্ট বা ভাওয়ার অধীনে নিজের পক্ষে আবেদন করতে পারেন। নির্দিষ্ট অপরাধের শিকার হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সহযোগিতা করা ব্যক্তিরা ইউ ভিসা এবং মানবপাচারের শিকার ব্যক্তিরা টি ভিসা পেতে পারেন। এসব মর্যাদা পাওয়ার পর নির্দিষ্ট শর্ত পূরণ করলে গ্রিন কার্ডের আবেদন করার সুযোগ রয়েছে।

১০. ডাইভারসিটি ভিসা লটারি (DV Lottery): যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারির মাধ্যমে প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা দেওয়ার বিধান রয়েছে। কম অভিবাসন হার রয়েছে এমন দেশের যোগ্য নাগরিকেরা এই কর্মসূচিতে অংশ নিতে পারেন। আবেদনকারীর জন্মদেশ, শিক্ষাগত যোগ্যতা অথবা নির্দিষ্ট কাজের অভিজ্ঞতার শর্ত বিবেচনা করা হয়। লটারিতে নির্বাচিত হলেই গ্রিন কার্ড নিশ্চিত হয় না; পরবর্তী যাচাই, সাক্ষাৎকার ও ভিসা পাওয়ার শর্ত পূরণ করতে হয়। বাংলাদেশে জন্ম নেওয়া আবেদনকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বছরের যোগ্য দেশের তালিকা যাচাই করা জরুরি। সাম্প্রতিক ডিভি কর্মসূচিতে বাংলাদেশ অযোগ্য দেশের তালিকায় ছিল।

গ্রিন কার্ড পাওয়ার পর নাগরিকত্বের সুযোগ: গ্রিন কার্ড পাওয়ার অর্থ যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যাওয়া নয়। তবে নির্দিষ্ট শর্ত পূরণ করলে পরবর্তী সময়ে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। সাধারণ নিয়মে পাঁচ বছর বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে থাকার পর নাগরিকত্বের আবেদন করা যায়। তবে মার্কিন নাগরিকের সঙ্গে বৈবাহিক সম্পর্ক বজায় রেখে নির্দিষ্ট শর্ত পূরণ করলে তিন বছর পরও আবেদন করার সুযোগ রয়েছে। এ ছাড়া ধারাবাহিক বসবাস, যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট সময় শারীরিকভাবে উপস্থিত থাকা, ভালো নৈতিক চরিত্র এবং নাগরিকত্ব পরীক্ষার শর্ত পূরণ করতে হয়।

সবার জন্য একই প্রক্রিয়া প্রযোজ্য নয়: গ্রিন কার্ড পাওয়ার এই ১০টি প্রক্রিয়ার সবগুলো সবার জন্য প্রযোজ্য নয়। কারও জন্য পারিবারিক স্পনসরশিপ উপযুক্ত হতে পারে, আবার কারও ক্ষেত্রে চাকরি, উচ্চশিক্ষা, বিশেষ দক্ষতা কিংবা বিনিয়োগের পথ প্রযোজ্য হতে পারে। আবেদনকারীর পারিবারিক সম্পর্ক, শিক্ষা, পেশাগত অভিজ্ঞতা, অভিবাসন-অবস্থা এবং আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করে কোন ক্যাটাগরিতে আবেদন করা যাবে।

এ ছাড়া, প্রতিটি প্রক্রিয়ায় আলাদা আবেদনপত্র, ফি, প্রমাণপত্র ও অপেক্ষার সময় রয়েছে। যেসব ক্যাটাগরিতে ভিসার সংখ্যা সীমিত, সেসব ক্ষেত্রে আবেদন অনুমোদিত হলেও ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। তাই আবেদন করার আগে ইউএসসিআইএসের সর্বশেষ নির্দেশনা ও ভিসা বুলেটিন যাচাই করা এবং প্রয়োজনে অভিজ্ঞ অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%