ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত: গোলাম পারওয়ার


গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত: গোলাম পারওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, সরকার যদি গণভোটের রায় মেনে নেয়, তবে আমড়ার জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। তিনি উল্লেখ করেছেন যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমড়ার রাজনৈতিক শক্তি নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, যেই স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ, এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারেন না, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রী সভায় রাখা যায় কি-না, তা প্রধানমন্ত্রীকে বিবেচনা করতে হবে।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হওয়ায় বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

প্রধানমন্ত্রীকে সতর্ক করে তিনি বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের খবর সরকার এবং বিএনপির জন্য শুভ নয়। তিনি দাবি করেন, এরাই সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে। তিনি বলেন, "আমড়ার এখনই বলছি না সরকারকে পদত্যাগ করতে। আমড়ার চাঁই সরকার ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করুক।"

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগে আইন পাস করা গেলেও সেই আইন টিকিয়ে রাখা যায় না। টেকসই আইনের জন্য গণভোটের কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে গণভোটের সেই রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করে সরকারি দল ও বিরোধীদল মিলে বিল পাস করা।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। তাই জামায়াতে ইসলামীসহ পুরো জাতি সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে আসছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

আরও পড়ুন: নারায়ণগঞ্জের যুবক মো. আলমকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

তিনি বলেন, যারা এদেশে গণহত্যা চালিয়ে হাজার-হাজার মানুষকে হত্যা করে ২০২৪ সালের ৫ আগস্ট পালিয়ে গেছে, তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক! তিনি অভিযোগ করেন, ইন্ডিয়া থেকে ৭ বছরের ট্রেনিং নিয়ে দেশে আসা সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী করে বিএনপি সরকার নিজেদের পতন ডেকে আনছে।

মাওলানা রফিকুল ইসলাম খান আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, যখন শেখ হাসিনার হাতে পুরো রাষ্ট্রযন্ত্র ছিল, তখন তিনি পালিয়ে গেছে। আর এখন তিনি শূন্য হাতে বাংলাদেশে ফিরবে, এটি কেবলই দিবাস্বপ্ন।

এসময় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাত উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে, বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে হাজার-হাজার নেতাকর্মী ও স্থানীয় জনতা, নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: ফরিদপুরে আগুনে বাবার মৃত্যু, পারিবারিক বিরোধের অভিযোগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাটুরিয়া আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৯ এম


সাটুরিয়া আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান আর নেই

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান মৃত্যুবরণ করেছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর আনুমানিক বয়স ছিল (৮৫)।

দীর্ঘকাল ধরে তিনি সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন। ২০১২ সালে তিনি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২১-১১-২০২২ তারিখে অনুষ্ঠিত দলীয় কাউন্সিলের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।

ফজলুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সাটুরিয়ার রাজনৈতিক অঙ্গনে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে ইসলামিক আইডিয়াল ক্যাডেট স্কুলের ছবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৯ এম


কিশোরগঞ্জে ইসলামিক আইডিয়াল ক্যাডেট স্কুলের ছবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার সমন্বয় ও দীনের সাথে দুনিয়ার শিক্ষা এই মূলমন্ত্রকে সামনে রেখে শনিবার সকালে কিশোরগঞ্জ জেলার সদর মহিনন্দ ইউনিয়নের অক্টোর মোড় সংলগ্ন ইসলামিক আইডিয়াল ক্যাডেট স্কুলে পবিত্র কুরআন শরীফের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ ছোবহানিয়া কামেল মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি), কবি ও লেখক মাওলানা সাইফ সিরাজ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ডক্টর মাও কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার মাও উমর ফারুক এবং সাধারণ কেয়ারটেকার মাও খন্দকার সাদেকুজ্জামান। আলোচনায় অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাও আব্দুল মতিন, মুন্সিবাড়ি জামে মসজিদের ইমাম মাও মাহফুজুর রহমান, বেরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু বকর সিদ্দিক, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদী, অভিভাবক মাও দ্বীন ইসলাম, ইসলামিক আইডিয়াল ক্যাডেট স্কুলের শিক্ষক তাওহীদা আক্তার, হুমায়ুন ও জুবায়ের আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা উল্লেখ করেন, বইয়ের খাতার পাঠ্য কেবল মেধা বৃদ্ধি করে, কিন্তু নির্মূল আনন্দ ও ভালোবাসার স্পর্শ শিশুর কোমল মনকে মানবিক করে তোলে। বক্তারা বলেন, আমাদের ছোট্ট সোনামণিদের মুখস্থ বিদ্যার জালে বন্দি রাখা উচিত নয়। ইসলামিক আইডিয়াল ক্যাডেট স্কুলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, হাসি-আনন্দ ও সৃজনশীলতার একটি আনন্দময় পরিবেশ তৈরি করা হয়, যাতে প্রতিটি শিশু তার নিজস্ব আলোয় উদ্ভাসিত হতে পারে।

শিক্ষার উদ্দেশ্য হলো ইসলামিক শিক্ষায় পারদর্শী হওয়ার পাশাপাশি সকল বিষয়ে দক্ষতা অর্জন। প্রকৃতির সবুজ ছায়ায়, খেলাধুলার উচ্ছ্বাসে আর আনন্দের জোয়ারে যখন আমাদের সোনামণিরা মেতে ওঠে, তখন তারা ফুলের মতো পবিত্র ও সুন্দর হয়ে ওঠে। বক্তারা বিশ্বাস করেন, আজকের এই ছোট্ট আনন্দ-উল্লাস ও নৈতিক শিক্ষার ভিত্তি আগামী দিনে তাদের একজন পরিপূর্ণ মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে।

বক্তারা বলেন, আমাদের ভাবনায় শিশুদের দীপ্ত ভবিষ্যৎ আনন্দময় শিখন, বইয়ের বোঝা নয়, বরং খেলার ছলে এবং হাসিমুখে আনন্দের সাথে জ্ঞানার্জন। ছোটবেলা থেকেই হৃদয়ে সততা, সহমর্মিতা, একে অপরকে ভালোবাসা এবং বড়দের শ্রদ্ধা করার মানসিকতা তৈরি করা উচিত। সৃজনশীলতার বিকাশ যেমন ছবি আঁকা, বিভিন্ন সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে শিশুদের স্বাধীনভাবে নিজেদের প্রকাশ করার সুযোগ দেওয়া। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও সুন্নতি আদব-কায়দায় একটি সুন্দর জীবন গঠন করা।

বক্তারা আশা প্রকাশ করেন, আমাদের এই ছোট্ট প্রাঙ্গণটি হোক আপনার সন্তানের হাসি-কান্না, আনন্দ এবং স্বপ্নযাত্রার সবচেয়ে নিরাপদ ও প্রিয় ঠিকানা। আসুন, একসাথে গড়ি একটি সুন্দর, মানবিক ও আলোকিত আগামী। সভার সমাপ্তি দোয়ার মাধ্যমে হয়, যেখানে সকলের নেক হায়াত ও বিদ্যালয়ের অগ্রগতির জন্য প্রার্থনা করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়ায় শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত, ৫১৮ শিক্ষার্থী অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ এম


কাপাসিয়ায় শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত, ৫১৮ শিক্ষার্থী অংশগ্রহণ

"কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ" (কেআরএমএসসি) গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের প্রাণকেন্দ্রে শিক্ষা বৃত্তি ২০২৬ এর পরীক্ষা আয়োজন করেছে। ২১ নভেম্বর শনিবার সকালে বিদ্যালয়ে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন হয়।

বিভিন্ন স্কুলের পঞ্চম ও অষ্টম শ্রেণির ৫'শ ১৮ জন পরীক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উপর একশত নাম্বারে দুই ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ গ্রেড বৃত্তির ব্যবস্থা রয়েছে, এবং তাদের জন্য সনদপত্র, ক্রেস্ট ও আকর্ষণীয় নানা পুরস্কারও প্রদান করা হবে।

আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় একযোগে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এর আগে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক লাকি আক্তার জানান, বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে উপজেলা ব্যাপী ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫'শ ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পঞ্চম শ্রেণির ৩'শ ৬ জন এবং অষ্টম শ্রেণির ২'শ ১২ জন শিক্ষার্থী শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’ আহ্বায়ক কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ এম


টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’ আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ‘সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে। শনিবার (২১ নভেম্বর) টাঙ্গাইল ক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

সভায় অ্যাডভোকেট জামাল উদ্দিনকে সভাপতি এবং সাজ্জাদ কাদির সোহেলকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। নবগঠিত কমিটির যুগ্ম-আহ্বায়করা হলেন শাহ সুফী দুলাল মাহমুদ খন্দকার (পীর সাহেব, সারওয়ারি কালামিয়া দরবার শরীফ), খন্দকার মাসুদ পারভেজ (সভাপতি, টাঙ্গাইল জেলা সাংবাদিক জোট), কবি জসিম সরকার (সাবেক সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বাউল শিল্পী), বিমল চন্দ্র সরকার (সাধারণ সম্পাদক, পূজা উদ্‌যাপন কমিটি টাঙ্গাইল জেলা শাঁখা), মনির হক চিশতী, ওসমান মোল্লা পীর এবং তুহিনুর রহমান লিটন। যুগ্ম-সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ইব্রাহিম, আবু সায়েম ও অ্যাডভোকেট আমজাদ উদ্দিন। সদস্যদের মধ্যে রয়েছেন আব্দুল আউয়াল খান চিশতী, সাইফুল্লাহসহ অন্যান্যরা।

নবগঠিত ‘সবার জন্য বাংলাদেশ’ এর উপদেষ্টাদের মধ্যে আছেন অধ্যাপক দেবাশীষ দেব (সভাপতি, উদিতি টাঙ্গাইল), শফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক, কালিহাতী উপজেলা শিক্ষক সমিতি), সমরেশ পাল (সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ) ও সিরাজুল ইসলাম (রিজু বাউলা)।

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক রুফায়দা পন্নী ও শামসুল হুদা, স্ট্যান্ডিং কমিটির সদস্য উম্মে তিজান মাখদুমা পন্নী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পিরজাদা মুখলেসুর রহমান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন শহীদ জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আলী রেজা, বীর মুক্তিযোদ্ধা লাভলু মিয়া, সৈয়দ সাইফুল ইসলাম, জাহিদ হোসেন হেলাল, মো. আবু সায়েদ, মো. ফিরোজ খান, পলাশ চন্দ্র পাল, শহিদুর রহমান চিশতী, বজলুর রহমান, রমেশ কুমার কোচ এবং আব্দুর রহিম তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের গাজীপুর-টাঙ্গাইল অঞ্চলের কো-অর্ডিনেটর ডা. নজমম আল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এসএম মোশাররফ হোসেন খান এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজ্জাদ কাদির খান।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে মশিউর রহমান বলেন, ‘বাংলাদেশ সবার। এ দেশের প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে।’

মতবিনিময় সভায় বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উগ্রবাদমুক্ত, সম্প্রীতিপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%