প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রুবিয়া পারভীন অসুস্থ হলে, শুনা মাত্রই তিনি পাশে ছুটে যেতেন। দরিদ্র মানুষ হলে, নিজের পাশাপাশি ফেসবুকে পোস্ট করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বামী, একমাত্র ছেলে এবং জমজ দুই মেয়েকে নিয়ে রুবিয়া পারভীনের জীবন ছিল সুখময়।
বাবার বাড়ি বেড়াতে গেলে, নিজ উদ্যোগে গ্রাম ঘুরে নারীদের স্তন ও জরায়ু ক্যানসারের বিষয়ে সচেতনতা বাড়ানোর কাজ করতেন। কার ওষুধ লাগবে, কার হাসপাতালের ঠিকানা লাগবে, কে চিকিৎসা খরচ যোগাতে পারছে না- এ ধরনের মানবিক কাজে সহযোগিতা করা একসময় রুবিয়া পারভীনের নেশায় পরিণত হয়েছিল। কিন্তু সুখের আকাশে মেঘ জমে উঠেছিল। ক্যানসার নামক মারণ রোগের সচেতনতা বাড়ানো সেই রুবিয়া পারভীন আজ থেকে চার বছর আগে স্তন ক্যানসারে আক্রান্ত হন। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু পর পর দুবার ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার পর, সুখ বেশিদিন স্থায়ী হয়নি।
জীবনযুদ্ধে হার না মানা রুবিয়া পারভীন আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তবে এবার ক্যানসারের জীবাণু তার শরীরে বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে। স্ত্রীর চিকিৎসার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওয়ালিউর রহমান আকন্দ সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। এ পর্যন্ত প্রায় কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছে। কিন্তু শরীরে ক্যানসারের জীবাণু ছড়িয়ে পড়ায়, স্ত্রী রুবিয়া পারভীন এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে বাবা আব্দুর রাজ্জাক সরকারের বাড়িতে মৃত্যুর যন্ত্রণায় কাতরানো রুবিয়া পারভীনকে সম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দেখানো হয়। সেখানে চীন থেকে আসা ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক যাবতীয় পরীক্ষা-নীরিক্ষা করেছেন। ধাপে ধাপে সঠিক চিকিৎসা পেলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে রুবিয়া পারভীনের। তবে এর জন্য তাকে চীনে যেতে হবে। আর চিকিৎসার জন্য ব্যয় হবে প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি।
চিকিৎসকের কথা শুনে রুবিয়া পারভীন ও তার স্বামী ওয়ালিউর রহমান আকন্দ স্বস্তি পেলেও, অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। প্রতিমাসে রুবিয়া পারভীনের চিকিৎসা ও ওষুধ বাবদ প্রায় ৮০ হাজার টাকা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের বেতন ও সম্মানি মিলিয়ে যা পান, তার পুরোটাই স্ত্রীর চিকিৎসার পেছনে ব্যয় করেন ওয়ালিউর রহমান আকন্দ।
এদিকে, মায়ের কষ্ট দেখে একমাত্র ছেলে রাইয়ান বিনতে ওয়ালিউর বলেন, ‘আমি বড় হয়ে ডাক্তার হবো। ক্যানসারের ডাক্তার হবো। সব মানুষকে ফ্রি চিকিৎসা করাবো। যাদের ক্যানসার হয়, তাদের অনেক কষ্ট হয়। তাদের সব টাকা শেষ হয়ে যায়। তাই আমি ক্যানসারের ডাক্তার হবো।’
সরেজমিনে গিয়ে জানা যায়, ২০২২ সালে রুবিয়া পারভীনের স্তন ক্যানসার শনাক্ত হয়। প্রথমে ঢাকায় এবং পরবর্তীতে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার, কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হয়। চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে পরিবারে ফিরে আসে স্বস্তি। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। ক্যানসার আবারও রুবিয়া পারভীনের শরীরে বাসা বাঁধে। বর্তমানে ক্যানসারের জীবাণু রুবিয়া পারভীনের মস্তিষ্ক ও হাড়ে ছড়িয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শে চীনের গুয়াংজুতে মডার্ন ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। সেখানে ডা. সিওকের তত্ত্বাবধানে অস্ত্রোপচার ও কেমোথেরাপি দেওয়ার জন্য বলা হয়েছে। কয়েকটি ধাপে এ চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৭০ লাখ টাকা প্রয়োজন বলে জানান স্বামী ওয়ালিউর রহমান আকন্দ।
স্বামীর দীর্ঘ ত্যাগের কথা উল্লেখ করে কান্নাজড়িত কণ্ঠে রুবিয়া পারভীন যুগান্তরকে বলেন, "আমার চিকিৎসার পেছনে স্বামীর সঞ্চিত অর্থ, আত্মীয়-স্বজনের সহযোগিতা মিলিয়ে ইতোমধ্যে প্রায় কোটি টাকার কাছাকাছি ব্যয় হয়েছে। আমি আমার স্বামীর কাছে চিরঋণী। এমন পুরুষ সহসা মিলবে না, যে কিনা স্ত্রীর জন্য এতো ত্যাগ স্বীকার করতে পারে। একজন শিক্ষক হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আমার চিকিৎসা ও তিন সন্তানের দায়িত্ব সামলাতে গিয়ে কঠিন আর্থিক সংকটে পড়েছেন তিনি। প্লিজ, প্রধানমন্ত্রী ও দেশের মানুষ আমাদের পাশে দাঁড়ান। আমি আমার স্বামী ও সন্তানদের জন্য বাঁচতে চাই। আমাকে আপনার বাঁচান।"
এদিকে, স্ত্রীকে সুস্থ করে আবার সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়াই এখন ওয়ালিউর রহমান আকন্দের চাওয়া। দীর্ঘ পাঁচ বছর ধরে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে স্ত্রীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু সামনে চিকিৎসার বিপুল ব্যয় একা বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সরকার ও দেশ-বিদেশের সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
রুবিয়া পারভীনের পরিবারের পাশে দাঁড়াতে সঞ্চয়ী অ্যাকাউন্ট নাম্বার- রুবিয়া পারভীন। সোনালী ব্যাংক। নওগাঁ বাজার শাখা। হিসাব নং- ৪২১১৯০১০০৬৯৭২। রাউটিং নং-২০০৮৮১৩৯৫
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন