০৭:০৭ পি.এম
ভারতের পশ্চিম উপদ্বীপের একটি প্রধান রাজ্য মহারাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় ভর্তা হলো থেচা। বলিউডের খ্যাতনামা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিয়মিতভাবে তার ডায়েট তালিকায় এই ভর্তাটি অন্তর্ভুক্ত করেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের ঐতিহ্যবাহী এ ভর্তা ‘চাট মিল’ নামেও পরিচিত। সম্প্রতি প্রিয়াঙ্কা একটি সাক্ষাৎকারে এ বিশেষ ভর্তাটির প্রতি তার দুর্বলতার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, "মহারাষ্ট্রের ওই রেসিপি আমার দারুণ লাগে। যখনই ঝাল-ঝাল মশলাদার খাওয়ার ইচ্ছে হয় তখনই খাবারে থেচা মিশিয়ে খাই আমি।"
ভর্তাটির পুষ্টিগুণ সম্পর্কে মুম্বাইয়ের জনপ্রিয় পুষ্টিবিদ তনভী তুতলানী জানান, ওজন কমানোর ডায়েটে মশলাদার খাবার খেতে চাইলে নির্দ্বিধায় থেচা গ্রহণ করা যেতে পারে। কারণ এতে থাকা সব উপাদানই পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য উপকারী।
আরও পড়ুন: এয়ার ফ্রায়ার পরিষ্কারের সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
থেচা (Thecha) মূলত কাঁচা মরিচ, রসুন এবং চিনাবাদাম দিয়ে তৈরি করা হয়। শিল-পাটা বা হামানদিস্তায় পিষে নিলে এর আসল স্বাদ পাওয়া যায়।
পুষ্টিবিদ থেচারের নিজস্ব রন্ধনপ্রণালী অনুসারে আসুন এক নজরে জেনে নিই ঐতিহ্যবাহী উপায়ে থেচা তৈরির সহজ রেসিপিটি-
প্রয়োজনীয় উপকরণ
• কাঁচা মরিচ: ১০-১২টি (মাঝারি ঝাল বা আপনার পছন্দমতো)
আরও পড়ুন: নিয়মিত বিটরুট খাওয়ার উপকারিতা জানুন
• রসুন কোয়া: ১০-১২টি (খোসা ছাড়ানো)
• চিনাবাদাম: ২ টেবিল চামচ (কাঁচা বা ভাজা)
• ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ (ঐচ্ছিক, তবে স্বাদ বাড়ায়)
• জিরা গুড়া : আধা চা চামচ
আরও পড়ুন: শিশুর শরীরে ভিটামিনের ঘাটতি চিহ্নিত করার উপায়
• সরিষা তেল: ১ টেবিল চামচ
• লবণ: স্বাদমতো
• লেবুর রস: ১ চা চামচ (ঐচ্ছিক, শেষে মেশানোর জন্য)
যেভাবে তৈরি করবেন
আরও পড়ুন: বন্ধ্যত্ব থেকে বাঁচতে নারীদের লাইফস্টাইলে জরুরি পরিবর্তন আনতে হবে
• একটি প্যান বা তাওয়ায় ১ টেবিল চামচ তেল গরম করুন।
• তেল গরম হলে প্রথমে চিনাবাদাম দিয়ে হালকা আঁচে ১-২ মিনিট ভাজুন (যদি ভাজা বাদাম ব্যবহার করেন, তবে সবশেষে দিলেও চলবে)।
• এরপর এতে জিরা গুড়া, রসুনের কোয়া এবং কাঁচা মরিচ দিয়ে দিন। (মরিচগুলো মাঝখান থেকে সামান্য চিড়ে বা ভেঙে দিন এতে ভর্তার সুগন্ধ দ্বিগুণ হবে)।
• মাঝারি আঁচে ২-৩ মিনিট নাড়তে থাকুন যতক্ষণ না মরিচ ও রসুনের গায়ে হালকা পোড়া বা বাদামী দাগ ধরে। এরপর চুলা বন্ধ করে দিন এবং ধনেপাতা কুচি দিয়ে নেড়ে মিশ্রণটি ঠান্ডা হতে দিন।
আরও পড়ুন: ট্যাবলেট খেলেই নির্মূল হবে অগ্ন্যাশয়ের ক্যানসার, আসছে নতুন ওষুধ
• থেচার আসল মজা হলো এর দানা দানা ভাব। তাই এ পর্যায়ে এটি ব্লেন্ডারে মিহি পেস্ট না করে শিল-পাটা বা হামানদিস্তায় থেঁতো করে নিন।
• ভাজা উপকরণগুলোর সাথে স্বাদমতো লবণ দিয়ে আধভাঙা বা দরদরে করে পিষে নিন।
• বাটিতে তুলে ওপরে সামান্য লেবুর রস এবং চাইলে আরও একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিন।
ব্যাস, রেডি সুস্বাদু থেচা। গরম ভাত, রুটি, পরোটা, পোলাও কিংবা খিচুড়ির সাথে এই থেচা দারুণ জমে। এটি এয়ারটাইট বয়ামে ভরে ফ্রিজে ৪-৫ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।
আরও পড়ুন: শীতে গ্যাস-বদহজমের সমস্যা? ঘরে বানানো জিরা, জোয়ান ও মৌরি পানীয়তে স্বস্তি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন