০৭:২৩ পি.এম
সেঞ্চুরিয়ান টেস্টের তৃতীয় দিন শেষ হওয়ার আগেই খেলা শেষ হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে অল আউট করে। এর ফলে বাংলাদেশ ইনিংস ও ২১৯ রানে পরাজিত হয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ৯১ রানে গুটিয়ে যায়। এর বিপরীতে, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৪ রান করে ইনিংস ঘোষণা করে।
তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। তারা শেষ ৫৬ রানে ৭ উইকেট হারায়। বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারণ ছিলেন উইয়ান মুল্ডার। এই প্রোটিয়া অলরাউন্ডার একাই ৭ উইকেট তুলে নেন।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪১ রান আসে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। মুল্ডারের ৭ উইকেটের পাশাপাশি ইয়ানসেন ২ উইকেট এবং রাবাদা ১ উইকেট পান।
আরও পড়ুন: পিটি ঊষা অলিম্পিক নির্বাচনে অংশ নিচ্ছেন না
প্রথম টেস্টে বাংলাদেশ ৯ উইকেটে পরাজিত হয়েছিল। এবার তারা ইনিংস ব্যবধানে হারল। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে শান্তর দল হোয়াইটওয়াশ হলো। এখন বাংলাদেশের নজর ওয়ানডে সিরিজের দিকে। আগামী পহেলা জানুয়ারি ওয়ানডে সিরিজ শুরু হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন