০৭:১০ পি.এম
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে দেশের পরিচালনায় আলেম-ওলামাদের সহযোগিতা এবং দোয়া চেয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানী ঢাকার ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মহাসম্মেলনে তিনি এই আহ্বান জানান।
ধর্মমন্ত্রী উল্লেখ করেন, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত ফরিদাবাদ মাদ্রাসা দেশের ইসলামী শিক্ষা বিস্তারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.) সহ পূর্ববর্তী দায়িত্বশীল আলেমদের অবদান স্মরণ করেন। বর্তমান মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুসের দীর্ঘদিনের খেদমতের কথাও তিনি প্রশংসার সাথে তুলে ধরেন।
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির যৌথ টহল অব্যাহত
মন্ত্রী সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে জানান, ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে ৮২ হাজার ৬৬৫টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক সম্মানির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, হজের বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
বিএনপির ভূমিকা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, ইসলামী শিক্ষার বিকাশ এবং কওমি মাদ্রাসা ও আলেম-ওলামাদের মর্যাদা প্রতিষ্ঠায় দলটি কাজ করে যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন তাঁকে পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনার তাওফিক দান করেন।
ধর্মমন্ত্রী সকলের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চান। বক্তব্যের শেষ পর্যায়ে জামিয়া ফরিদাবাদের সম্মেলনের সাফল্য, দেশের কওমি মাদ্রাসাগুলোর উন্নতি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করেন।
আরও পড়ুন: মেহেদী হাসান পলাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ পেলেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন