ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক: খেলাফত মজলিস


বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক: খেলাফত মজলিস

বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি এবং এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি মন্তব্য করেছেন, ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের মর্যাদা উপলব্ধি করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়া এবং এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।

মাওলানা জালালুদ্দীন আহমদ বিবৃতিতে বলেন, বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরের প্রাক্কালে প্রতিবেশী রাষ্ট্রের একজন মন্ত্রীর এ ধরনের বক্তব্য কেবল কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ কোনো বিদেশি রাষ্ট্রের করুণা বা অনুকম্পায় স্বাধীনতা অর্জন করেনি। লাখো শহীদের রক্ত, অসংখ্য মা-বোনের আত্মত্যাগ এবং দীর্ঘ মুক্তিসংগ্রামের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় দেশের মানুষ ঐক্যবদ্ধ ও আপসহীন।

আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির যৌথ টহল অব্যাহত

তিনি আরও বলেন, যারা বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার স্বপ্ন দেখছেন, তাদের মনে রাখা উচিত—বাংলাদেশ কোনো করদ রাজ্য বা আশ্রিত ভূখণ্ড নয়। এটি অন্য কোনো রাষ্ট্রের সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রও নয়। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, দিল্লি কিংবা অন্য কোনো দেশের রাজনৈতিক নেতা বা ক্ষমতাধর গোষ্ঠী নয়। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের গৌরবোজ্জ্বল দিন। এই দিন সামনে রেখে বাংলাদেশ দখলের হুমকি দেওয়া ১৮ কোটি মানুষের জাতীয় আত্মমর্যাদার ওপর চরম আঘাত।

মাওলানা জালালুদ্দীন আহমদ আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির বক্তব্যে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি, সামরিক আগ্রাসনের উসকানি এবং আধিপত্যবাদী মনোভাব স্পষ্ট হয়ে উঠছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশকে গাজা স্টাইলে শিক্ষা দেওয়ার বক্তব্য এবং অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকি একই ধরনের রাজনৈতিক প্রবণতার বহিঃপ্রকাশ। প্রতিবেশী একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে এমন বক্তব্যকে বিচ্ছিন্ন রাজনৈতিক বাগাড়ম্বর হিসেবে উপেক্ষা করা উচিত নয়। এসব বক্তব্য আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূরাজনৈতিক গুরুত্ব উপেক্ষা করে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের ভূখণ্ড ও সহযোগিতার বিশেষ কৌশলগত গুরুত্ব রয়েছে। বাংলাদেশের সহযোগিতা ও ভৌগোলিক বাস্তবতাকে পাশ কাটিয়ে ভারতের আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তার স্বার্থ পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশ কারও করুণা প্রদর্শনের জায়গা নয়; প্রতিবেশী সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতে টিকে থাকে।

বাংলাদেশের সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, অবিলম্বে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠাতে হবে। ভারতীয় হাইকমিশনারকে তলব করে এ বক্তব্যের ব্যাখ্যা এবং ভবিষ্যতে এ ধরনের হুমকি বন্ধের নিশ্চয়তা চাইতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রকাশ্য হুমকির বিষয়টি তুলে ধরতে হবে।

আরও পড়ুন: মেহেদী হাসান পলাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ পেলেন

তিনি আরও বলেন, বাংলাদেশকে দখলের হুমকি দিয়ে এ দেশের মানুষকে ভীত করা যাবে না। বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডের ওপরও কোনো বিদেশি রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠার অপচেষ্টা জনগণ বরদাশত করবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে গোটা জাতি ঐক্যবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মমন্ত্রী কুরআন-সুন্নাহর আলোকে সহযোগিতা চাইলেন আলেম-ওলামাদের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


ধর্মমন্ত্রী কুরআন-সুন্নাহর আলোকে সহযোগিতা চাইলেন আলেম-ওলামাদের

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে দেশের পরিচালনায় আলেম-ওলামাদের সহযোগিতা এবং দোয়া চেয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানী ঢাকার ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মহাসম্মেলনে তিনি এই আহ্বান জানান।

ধর্মমন্ত্রী উল্লেখ করেন, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত ফরিদাবাদ মাদ্রাসা দেশের ইসলামী শিক্ষা বিস্তারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.) সহ পূর্ববর্তী দায়িত্বশীল আলেমদের অবদান স্মরণ করেন। বর্তমান মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুসের দীর্ঘদিনের খেদমতের কথাও তিনি প্রশংসার সাথে তুলে ধরেন।

মন্ত্রী সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে জানান, ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে ৮২ হাজার ৬৬৫টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক সম্মানির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, হজের বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।

বিএনপির ভূমিকা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, ইসলামী শিক্ষার বিকাশ এবং কওমি মাদ্রাসা ও আলেম-ওলামাদের মর্যাদা প্রতিষ্ঠায় দলটি কাজ করে যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন তাঁকে পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনার তাওফিক দান করেন।

ধর্মমন্ত্রী সকলের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চান। বক্তব্যের শেষ পর্যায়ে জামিয়া ফরিদাবাদের সম্মেলনের সাফল্য, দেশের কওমি মাদ্রাসাগুলোর উন্নতি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প: জানুয়ারি পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধের তহবিল রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


ট্রাম্প: জানুয়ারি পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধের তহবিল রয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত তহবিল ওয়াশিংটনের কাছে রয়েছে এবং আগামী জানুয়ারির শেষ পর্যন্ত এই সামরিক অভিযান চালানো সম্ভব। তিনি উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্রের হাতে এই যুদ্ধের অবসান ঘটানোর সক্ষমতা রয়েছে যখনই তারা চাইবে।

মঙ্গলবার প্রকাশিত ‘নিউ ইয়র্ক পোস্ট’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, আগামী জানুয়ারিতে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে যুদ্ধের বিষয়ে তাঁর সামরিক পদক্ষেপগুলো সীমিত হয়ে পড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে, “আসলে জানুয়ারির শেষ পর্যন্ত মোটামুটি আমাদের তহবিল রয়েছে।” তিনি আরও বলেন, “আমরা যখনই চাই, তখনই এই যুদ্ধের অবসান ঘটাতে পারি।”

সাক্ষাৎকারে ট্রাম্প কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের কঠোর সমালোচনা করেন। তিনি সতর্ক করে বলেন যে, যুদ্ধ সীমিত করার সম্ভাব্য উদ্যোগগুলো যুক্তরাষ্ট্রের অর্জনকে নস্যাৎ করতে পারে। তিনি বলেন, “তারা একটি পূর্ণাঙ্গ বিজয়কে পরাজয়ে রূপ দেবে।” ট্রাম্পের দাবি, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং দেশটির নেতৃত্বও নির্মূল করা হয়েছে।

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, এটি “সম্ভবত করা সম্ভব” হলেও তা তাঁর মূল লক্ষ্য নয়। তিনি উল্লেখ করেন, “আমি শুধু চাই না তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হোক। শাসনব্যবস্থা পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে আমি কখনোই ছিলাম না, এটি আমার কাছে কখনোই কোনো মানদণ্ড ছিল না।” সূত্র: আনাদোলু এজেন্সি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এবছরে মোট ৫২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এবছরে মোট ৫২৬ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন রোগী।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে একজন মারা গেছেন। একই সময়ে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু ঘটেছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, খুলনা বিভাগে ১২৯ জন, রাজশাহী বিভাগে ১১৮ জন, রংপুর বিভাগে ৫৫ জন, বরিশাল বিভাগে ১১৪ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।

সবমিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে, দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ২৬৬ জন মারা গেছেন। এছাড়া, খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৭১ হাজার ৭৫০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে চার হাজার ৮৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে হাইকোর্টে রিট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার জন্য এবং দলটির সকল ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

এই রিটটি বুধবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়।

এর আগে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে ব্যর্থতার কারণে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

এদিকে, গ্রামীণ ব্যাংকে হামলা এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই আহ্বান জানান।

নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেছেন, "শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে।" তিনি বলেন, এসব হামলার সময় হামলাকারীদের অনেককে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%