প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উত্তরা পূর্ব থানার সামনে থেকে শুরু হয়ে বিমানবন্দর সংলগ্ন হাইওয়েতে নিরাপত্তা মহড়া পরিচালনা করা হয়েছে, যা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রেজাউল করিমের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে। এই মহড়া ও যৌথ টহল কার্যক্রমের উদ্দেশ্য হলো সম্ভাব্য নাশকতা প্রতিরোধ করা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জাগিয়ে তোলা, জানিয়েছেন উত্তরা বিভাগের ডিসি রেজাউল করিম।
ডিসি রেজাউল করিম তার বক্তব্যে উল্লেখ করেন, "কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন।" তিনি জানান, আশপাশের থানাগুলোর সমন্বয়ে একটি কম্বাইন্ড বা যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, এলাকায় কিছু রাজনৈতিক উপাদান এবং গার্মেন্টস শ্রমিকদের মধ্যে কেউ কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে—এমন আশঙ্কার জায়গাগুলো মাথায় রেখেই যৌথ টহল দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ নিরাপদ বোধ করেন।
হাইওয়ে ও আজমপুর এলাকায় নজরদারির বিষয়ে তিনি বলেন, বিমানবন্দর মহাসড়ক হাইওয়ে নিরাপদ রাখা এবং কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া দিয়াবাড়ি এলাকায় টহল বা মহড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সেখানেও পুলিশি মহড়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন