ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ওভারটেক নিয়ে বিরোধ, হাতাহাতির একপর্যায়ে ট্রাকের চাপায় রিকশাচালক নিহত


ওভারটেক নিয়ে বিরোধ, হাতাহাতির একপর্যায়ে ট্রাকের চাপায় রিকশাচালক নিহত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বিতীয় ফটকের সামনে ট্রাকের চাপায় আসাদুল (২৭) নামের এক অটোরিকশাচালক প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ফটকের সামনে একটি অটোরিকশা অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে ধাক্কা দেয়। এই ঘটনার পর দুই চালকের মধ্যে প্রথমে বাক্‌বিতণ্ডা শুরু হয় এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে একজন অটোরিকশাচালক অপর চালক আসাদুলকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এই অবস্থায় একটি চলন্ত ট্রাক তার বুকের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন: হিলিতে হাতকড়াসহ পালানো আসামী ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

ঘটনার বিষয়ে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আবদুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আমরা নিহতের নাম-পরিচয় শনাক্ত করেছি। ট্রাক ও অটোরিকশা জব্দ করার জন্য আমাদের টিম কাজ করছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।"

নিহত আসাদুল টাঙ্গাইলের সন্তোষের বালুচড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের পুত্র।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে

মোরেলগঞ্জের বাগেরহাটে ৩০ হাজার টাকার বিনিময়ে এক মায়ের কাছ থেকে তার ১ বছর ৩ মাস বয়সী শিশুসন্তানকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১৭ বছর বয়সী ওই তরুণীর প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি পুত্রসন্তানের জন্ম হয়, শিশুটির নাম আলামিন।

পরবর্তী সময়ে, স্বামীর সঙ্গে ওই তরুণীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি বারইখালীতে ফিরে আসেন।

অভিযোগ রয়েছে, গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে নাছির শিকদারের স্ত্রী ও তরুনীর বাবা পলাশ শেখের সহযোগিতায় মোংলা এলাকার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

তবে কী পরিস্থিতিতে শিশুটিকে অন্যের কাছে হস্তান্তর করা হয়েছে, আদৌ অর্থের বিনিময়ে বিক্রির ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে ঐ তরুনী বলেন, "হ্যা আমার বাচ্চাকে খাওয়া ও চিকিৎসার খরচ চালাইতে পারিনা বলে ৩০ হাজার টাকায় বিক্রি করেছি।"

এদিকে, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাবিবুল্লাহ বলেন, "এ ধরনের একটি তথ্য পেয়েছি। আগামীকাল তাদের ডাকা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

শিশুটির বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এখন এলাকাবাসীর প্রধান দাবি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে সরকার পতন না হলে সেটি আমার জন্য পরাজয় হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


ইরানে সরকার পতন না হলে সেটি আমার জন্য পরাজয় হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যদি ইরানের সরকার পতন না ঘটে তার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগে, তাহলে তিনি বিষয়টিকে নিজের পরাজয় হিসেবে বিবেচনা করবেন।

রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এ বিষয়ে জানতে চাইলে বলেন, “হ্যাঁ, সেটি একটি পরাজয়ই হবে... নিশ্চিতভাবেই।”

ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক শক্তি প্রয়োগের বিষয়ে তিনি দ্বিধা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি কোনো দ্বিধা ছাড়াই তা করবেন।

তিনি আরও বলেন, “যদি আমি দেখি পরিস্থিতি অন্য দিকে মোড় নিচ্ছে, তবে আমি তা (ইরানে হামলা) করব। এমনও হতে পারে যে আমি এখনই তা করে ফেলব।”

সূত্র: টাইমস অব ইসরাইল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাকিবুল হাসান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাকিবুল হাসান গ্রেফতার

ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল (৩৪) কে পুলিশ আবারও গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান জুয়েল ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওহাব মাতুব্বরের পুত্র।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দৈনিক ইনকিলাবকে বলেছেন, "গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসান জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।" তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ২০২৬ সালের ১৭ মার্চ সকালে সালথা সদর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। এবার আবারও তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছেন ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


দুই বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছেন ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম

কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ের অফিস সহায়ক এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা সত্ত্বেও নিয়মিত বেতন গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলামের ভাগনে।

অভিযোগ রয়েছে যে, ৫ আগস্টের পর থেকে বিদ্যালয়ে উপস্থিত না হলেও প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম (যিনি তার আপন মামা) গোপনে হাজিরা খাতায় স্বাক্ষর নিয়ে নজরুল ইসলামকে নিয়মিত বেতন-ভাতা তুলতে সহায়তা করছেন। এই ঘটনায় স্থানীয় অভিভাবক শাহ আলম ইউএনও এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরেজমিন তদন্তে গিয়ে নজরুল ইসলামকে অনুপস্থিত অবস্থায় পান এবং হাজিরা খাতা ও অন্যান্য কাগজপত্র জব্দ করেন। তবে প্রধান শিক্ষকের দাবি, নজরুল ছুটিতে আছেন, কিন্তু তিনি ছুটির আবেদন প্রদর্শন করতে পারেননি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধান শিক্ষক বিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। প্রধান শিক্ষকসহ তার আত্মীয়স্বজনের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীসহ মোট ছয়জন কর্মরত রয়েছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ‘নজরুল ইসলাম বিদ্যালয়ে মাঝে মাঝে আসতেন। তবে এখন কিছুদিন ধরে তিনি আসেন না।’

অভিযোগকারী শাহ আলম বলেন, ‘নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে আসেন না। অথচ প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর এবং বেতন-ভাতা উত্তোলন করছেন। বিদ্যালয়ে না এসে অবৈধভাবে বেতন-ভাতা উত্তোলনের বিষয়ে সুবিচার পাওয়ার আশায় মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন তদন্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্তকালে অফিস সহায়ক নজরুল ইসলামকে অনুপস্থিত পেয়েছি। হাজিরা খাতা ও ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় থেকে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কোনো মন্তব্য করা উচিত হবে না।’

অভিযোগের বিষয়ে অফিস সহায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইউএনও এ টি এম আরিফ জানান, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%