প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মোংলার দিগরাজ নেভাল বার্থে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দিগরাজ নৌ ঘাঁটিতে যুদ্ধজাহাজটি দেখতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
প্রতি বছরের মতো, এবারও সশস্ত্র বাহিনী দিবসের উপলক্ষে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ সারা দেশে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মোংলায় শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে নৌবাহিনীর জেটি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দর্শনার্থীরা জাহাজে প্রবেশ করেন।
জাহাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দর্শনার্থীদের বানৌজা বিজয় জাহাজের সক্ষমতা, ব্যবহৃত প্রযুক্তি, নৌবাহিনীর কার্যক্রম ও জাহাজ পরিচালনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
আগত দর্শনার্থীরা জানান, সাধারণত যুদ্ধজাহাজ দেখার সুযোগ পাওয়া যায় না। তাই তারা সন্তানদের দেশের নৌবাহিনী সম্পর্কে জানাতে এবং দেশপ্রেম জাগ্রত করতে এখানে নিয়ে এসেছেন।
জাহাজটি ঘুরে দেখে দর্শনার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বলেন, দেশের সামুদ্রিক নিরাপত্তায় নৌবাহিনীর অবদান কাছ থেকে জানতে পারা সত্যিই গর্বের বিষয়।
বানৌজা বিজয় জাহাজের অধিনায়ক কমান্ডার ফয়সাল আহমেদ বলেন, দেশের নাগরিকদের নৌবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে জানাতে এবং জনগণের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই নৌবাহিনীর জাহাজের বিভিন্ন কার্যক্রম প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন