ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ব্যবস্থা নেবে ডিএমপি


১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ব্যবস্থা নেবে ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আগামী ১ ডিসেম্বর থেকে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন এবং বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে শুরু করবে।

১ ডিসেম্বর সকাল থেকে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু হবে।

ডিএমপি যানবাহনের মালিক ও চালকদের অনুরোধ করেছে যে, এর আগেই তারা এসব অননুমোদিত সরঞ্জাম অপসারণ করে নেবেন। নির্ধারিত সময়ের পর যদি কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন মন্তব্য করেছেন যে, রাজধানীতে যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। অতিরিক্ত শব্দের কারণে বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ হলেও কিছু যানবাহনে এর ব্যবহার এখনও দেখা যাচ্ছে। তিনি মনে করেন, চালক ও মালিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বাসসকে জানিয়েছেন, ‘আগামী ১ ডিসেম্বর থেকে রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন এবং বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে। এসব সরঞ্জামের অননুমোদিত ব্যবহার সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি ও শব্দদূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’

তিনি আরও বলেন, আইন অনুযায়ী যেসব যানবাহনে হুটার, বিকন লাইট এবং বিশেষ ধরনের হর্ন ব্যবহারের অনুমতি নেই, সেসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে এসব অবৈধ সরঞ্জাম জব্দ করা হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন: মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ দেখতে সাধারণ মানুষের ভিড়

আনিছুর রহমান উল্লেখ করেছেন যে, বাস ও ট্রাক ছাড়াও কিছু জিপগাড়িতে হাইড্রোলিক হর্ন এবং বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। অনেক গাড়িতে অনুমোদনহীন ডেকোরেশন এবং সাইল্যান্সার ব্যবহার করা হচ্ছে।

এতে ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তায় বিঘ্ন ঘটছে। তাই রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন এবং বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হচ্ছে।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন বিধি অনুযায়ী জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত ৪ ক্যাটাগরির যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলো হলো অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এর বাইরেও মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস এবং ট্রাকসহ বাণিজ্যিক মোটরযানে উচ্চশব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক বা বিশেষ হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

অটোরিকশা বা একই ধরনের যানবাহনে উচ্চ শব্দ সৃষ্টি হচ্ছে জানিয়ে তিনি বলেন, এটিও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমানে সিটি কর্পোরেশন এই ধরনের যানবাহনের নিবন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিবন্ধনের পর এই ধরনের যানবাহনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। তিনি আশা প্রকাশ করেন, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে এসব পরিবহনও শৃঙ্খলায় চলে আসবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের মন্তব্য করেছেন যে, যানবাহনে ব্যবহৃত উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত শব্দের কারণে মানুষের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপ, বিরক্তি, অনিদ্রা, মাথাব্যথা এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, হৃদরোগী এবং অসুস্থ মানুষের জন্য এ ধরনের শব্দ বেশি ক্ষতিকর। অন্যদিকে অনুমোদনহীনভাবে বিকন লাইট ব্যবহার সড়কে অপ্রয়োজনীয় আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব শিকাগোতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব শিকাগোতে

শিকাগো শহরের সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাব করেছে। প্রস্তাব অনুযায়ী, সড়কটির নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way)।

গত ২৩ সেপ্টেম্বর, শিকাগো সিটি কাউন্সিলের ৩৬তম ওয়ার্ডের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস এই বিষয়টি নিয়ে একটি অধ্যাদেশ উত্থাপন করেন। এরপর প্রস্তাবটি পরিবহন ও পাবলিক ওয়ে কমিটিতে পাঠানো হয়। কমিটির প্রতিবেদনে প্রস্তাবটি কাউন্সিলে পাসের সুপারিশ করা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, শিকাগোর আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশের নামকরণ করা হবে বেগম খালেদা জিয়ার নামে। ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড এবং ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী সড়কটির অংশটি উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। এ জন্য শিকাগোর পরিবহন কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যাদেশের প্রস্তাবনায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা, শিক্ষা বিস্তারে উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা উল্লেখ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের মানুষের সেবায় কয়েক দশক ধরে নিয়োজিত থাকার পাশাপাশি সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের রাজনৈতিক অধিকারের প্রতি তার অঙ্গীকারের কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি লাভ করেন।

প্রস্তাবনায় মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে তার সরকারের উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার নীতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা করেছে বলে এতে উল্লেখ করা হয়।

এছাড়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে শিকাগোসহ যুক্তরাষ্ট্রের নাগরিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।

অধ্যাদেশে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এবং তার পরিবারের প্রসঙ্গও এসেছে। এতে তার ছেলে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করে বলা হয়েছে, পরবর্তী প্রজন্মের নেতৃত্বের মাধ্যমে তার উত্তরাধিকার অব্যাহত রয়েছে।

প্রস্তাবনায় আরও বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। গণতান্ত্রিক নেতৃত্ব, জনসেবা এবং দেশের মানুষের প্রতি নিষ্ঠার মধ্য দিয়ে তিনি একটি ঐতিহাসিক উত্তরাধিকার রেখে গেছেন।

সড়কটির অবস্থান নির্বাচনের পেছনেও বাংলাদেশের সঙ্গে শিকাগোর একটি বিশেষ সংযোগ তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত অংশটি উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত এই ভবন শিকাগোর স্থাপত্য ও প্রকৌশল উৎকর্ষের প্রতীক। ভবনটির নকশা ও নির্মাণে বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের গুরুত্বপূর্ণ অবদানের কথাও অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে। তার উদ্ভাবনী প্রকৌশলকাজ আধুনিক শিকাগোর আকাশসীমা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, বেগম খালেদা জিয়ার নামে সড়কের সম্মানসূচক নামকরণ তার গণতন্ত্র, শিক্ষা, জনসেবা এবং আন্তর্জাতিক বন্ধুত্বে অবদানের প্রতি স্থায়ী নাগরিক শ্রদ্ধার নিদর্শন হবে। এটি শিকাগো, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও তুলে ধরবে।

প্রস্তাবিত অধ্যাদেশে শিকাগো মিউনিসিপ্যাল কোডের ২-৮-০৪০ ধারার আওতায় সড়কটির নামকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবহন কমিশনারকে নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। অধ্যাদেশটি পাস ও প্রকাশের পর কার্যকর হওয়ার বিধান রাখা হয়েছে। তবে প্রস্তাবটি বাস্তবায়নের জন্য সিটি কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।

সূত্র: শিকাগো সিটি কাউন্সিল পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে এমপি ফখরুল ইসলামের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে এমপি ফখরুল ইসলামের অভিযান

‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে নোয়াখালীর বসুরহাট পৌরসভায় একটি পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এই অভিযানে অংশগ্রহণ করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

শনিবার (২১ নভেম্বর) সকালে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এবং হাসপাতাল গেট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়।

এই অভিযানের আওতায় পৌরসভার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধের জন্য নাগরিকদের নিজ নিজ বাড়ি এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বসুরহাট পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান, সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, বাজার পরিদর্শক করিমুল হক সাথী, লাইসেন্স পরিদর্শক জামাল উদ্দিন মাসুদ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক।

মোহাম্মদ ফখরুল ইসলাম মন্তব্য করেন, ‘মশার উপদ্রব কমাতে পৌরসভার বিভিন্ন এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা উচিত সবার। সবার সম্মিলিত চেষ্টা ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবনে সিনায় এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ, কর্মস্থল গাজীপুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


ইবনে সিনায় এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ, কর্মস্থল গাজীপুর

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইসিটি বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৯ নভেম্বর থেকে এবং এটি চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: আইসিটি

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/আইটি/গণিত/পদার্থবিজ্ঞান/রসায়ন বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি।

অন্যান্য যোগ্যতা: যেকোনো কারখানা বা করপোরেট শিল্প/প্রতিষ্ঠানে কাজের দক্ষতা থাকতে হবে। তবে ফার্মাসিউটিক্যাল শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে সেটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর

কর্মস্থল: গাজীপুর

বেতন: যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ প্রদান করা হবে।

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ।

আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

ঢাকা, ২১ নভেম্বর ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বৈশ্বিক জ্বালানি সংকটের সমাধানে বায়োগ্যাস প্ল্যান্টকে একটি কার্যকর উপায় হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হবে।

আজ সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মাহফুজুল আলম খান।

প্রতিমন্ত্রী সভায় জানান, যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে দেশের প্রতিটি গ্রামে 'বায়োগ্যাস পল্লী' গড়ে তোলা হবে। এর মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রয় করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। এই উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য যুবকদের মাঝে ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করা হবে এবং প্রয়োজন হলে ঋণের পরিমাণ বৃদ্ধি করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে চলমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি মাসে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করা হবে এবং কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে।

এছাড়াও, সারা দেশের যুব সমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে দ্রুততম সময়ের মধ্যে 'যুব কাউন্সিল' গঠন করা হবে বলে তিনি জানান। কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি চার মাস পরপর এ ধরনের মতবিনিময় সভা আয়োজন এবং সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।

সভায় আরও আলোচনা হয়, অধিক সংখ্যক বেকার যুবককে প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের আরও সক্রিয় করা এবং বর্তমান সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড যুক্ত করার বিষয়ে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%