ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাশিয়ার সঙ্গে চুক্তিতে ইউরোপীয়দের রাজি করানোর চেষ্টা ট্রাম্পের: ওয়াশিংটন পোস্ট


রাশিয়ার সঙ্গে চুক্তিতে ইউরোপীয়দের রাজি করানোর চেষ্টা ট্রাম্পের: ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য বরাদ্দ অর্থ নিজেদের প্রয়োজনের জন্য ব্যয় করতে রাশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইউরোপীয় নেতাদের রাজি করানোর চেষ্টা করছেন। এই তথ্য ওয়াশিংটন পোস্টের (ডব্লিউপি) এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বার্লিনে সমবেত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর নেতাদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প এই উদ্যোগ গ্রহণ করেন। ইউক্রেনের জন্য ব্যয় করা অর্থ নিজেদের প্রয়োজন মেটাতে ব্যবহারের সুযোগ তৈরি করতে ক্রেমলিনের সঙ্গে একটি চুক্তি করতে ইউরোপীয় নেতাদের উৎসাহিত করার চেষ্টা করছেন তিনি, এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যমটির সূত্রগুলো।

ওয়াশিংটন পোস্টের সূত্রগুলো জানায়, ফোনালাপে ট্রাম্প বলেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের পেছনে ‘কোটি কোটি ডলার’ ব্যয় করছে। কিন্তু সেই অর্থ তারা নিজেদের ‘সুন্দর দেশগুলোর’ উন্নয়নে ব্যয় করতে পারে।

আরও পড়ুন: হোদায়দা বন্দরে হুথি স্থাপনায় সউদী নেতৃত্বাধীন জোটের হামলা, জাজানে সতর্কতা

এর আগে, ১৯ নভেম্বর পলিটিকো সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছিল, ইউক্রেনকে আরও কয়েক বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার বিষয়ে জোটের সদস্য দেশগুলোর পরিকল্পনা নিয়ে ট্রাম্প সংশয় প্রকাশ করেছেন।

১৩ নভেম্বর ডাবলিনে অনুষ্ঠিত সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনার জন্য একটি প্রতিনিধিদল অনুমোদন করেন। একই প্রতিনিধিদল ইইউ প্লাস ই৫ (EU+E5) কাঠামোর অধীনে ইউক্রেনকে সমর্থন দিতে আবুধাবিতে গিয়েছিল। এতে ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কাউন্সিল এবং ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর পাঁচ সদস্য দেশ—জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড ও যুক্তরাজ্যের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পূর্বে বলেছিলেন, রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হলে ইউরোপীয়দের সঙ্গে আলোচনা প্রয়োজন হবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইউরোপীয়দের আলোচনা করার আগ্রহের প্রসঙ্গে বলেছেন, ইউরোপীয়রা বুঝতে পারছে যে ট্রেন ছেড়ে যাচ্ছে, তাই তারা ‘শেষ বগিতে লাফিয়ে উঠতে’ চাইছে। তিনি আরও জানান, ইউরোপীয় নেতাদের বক্তব্য থেকে বোঝা যায়, তাদের কী ভূমিকা দেওয়া হতে পারে, সে বিষয়ে তারা এখনও স্পষ্ট ধারণা রাখেন না। তথ্যসূত্র: তাস

আরও পড়ুন: বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতীয় মন্তব্য, সম্পর্ক রক্ষার প্রতিশ্রুতি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেভিড গ্যারিবাল্ডি ৪৩.৫ সেকেন্ডে স্ট্যাচু অব লিবার্টির ছবি এঁকে গিনেস রেকর্ড গড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


ডেভিড গ্যারিবাল্ডি ৪৩.৫ সেকেন্ডে স্ট্যাচু অব লিবার্টির ছবি এঁকে গিনেস রেকর্ড গড়লেন

যুক্তরাষ্ট্রের পারফরম্যান্স আর্টিস্ট ডেভিড গ্যারিবাল্ডি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মাত্র ৪৩ দশমিক ৫ সেকেন্ডে স্ট্যাচু অব লিবার্টির ছবি এঁকে। নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত এক বিশেষ গতিচিত্র আঁকার অনুষ্ঠানে তিনি এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেন।

গ্যারিবাল্ডি ছবিটি আঁকেন নিউইয়র্কের ওয়াটারফ্রন্ট থেকে দৃশ্যমান স্ট্যাচু অব লিবার্টির পটভূমিতে। পুরো কাজটি সম্পন্ন করতে তার সময় লাগে মাত্র ৪৩ দশমিক ৫ সেকেন্ড।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার এই কৃতিত্বকে স্বীকৃতি দেয়। এই ঘোষণাটি সংস্থাটির ২২তম বার্ষিক ‘ওয়ার্ল্ড রেকর্ডস ডে’ উদ্‌যাপনের অংশ হিসেবে প্রকাশ করা হয়।

গ্যারিবাল্ডি জানান, তিনি প্রচলিত পারফরম্যান্স পেইন্টিংয়ের ধারণা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ গতিনির্ভর একটি চ্যালেঞ্জ তৈরি করার উদ্দেশ্যে কাজটি করেন। তিনি আশা প্রকাশ করেন যে, তার এই অর্জন অন্যদেরও বড় লক্ষ্য নির্ধারণে এবং তা অর্জনে অনুপ্রাণিত করবে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক মাইকেল এমপ্রিক পুরো রেকর্ড গড়ার প্রচেষ্টা সরাসরি পর্যবেক্ষণ করেন। তিনি মন্তব্য করেন, নিউইয়র্কের ওয়াটারফ্রন্টের মনোরম পরিবেশ এমন একটি রেকর্ড গড়ার জন্য আদর্শ স্থান ছিল।

সূত্র: সামা টিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে আদালত চত্বরে কোর্ট পুলিশের দিকে দুটি ককটেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


পিরোজপুরে আদালত চত্বরে কোর্ট পুলিশের দিকে দুটি ককটেল নিক্ষেপ

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গণে কোর্ট পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে, দুর্বৃত্তরা আদালত প্রাঙ্গণের সামনে পুলিশের দিকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এই ঘটনার ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার সময় উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে মঠবাড়িয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে। প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়, কিন্তু দ্বিতীয়টি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত চত্বরের সামনের সড়ক থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। এছাড়া, ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচি পালনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে যেভাবে শিশুর পাশে থাকবে মা-বাবা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে যেভাবে শিশুর পাশে থাকবে মা-বাবা

শিশুকে পড়াশোনায় মনোযোগী করে গড়ে তোলার জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি করা এবং পড়ার জন্য একটি শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশ নিশ্চিত করা সবচেয়ে কার্যকর উপায়। বাবা-মায়ের ধৈর্য, সঠিক কৌশল এবং ইতিবাচক আচরণ শিশুর শেখার আগ্রহকে বহুগুণ বাড়িয়ে দেয়। সব মা-বাবাই চান, সন্তান পড়াশোনায় ভালো করুক। তাই শিশুকে পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে জোর না করে চাই সহানুভূতিশীল, আনন্দময় এবং রুটিনমাফিক পরিবেশ তৈরি করা সবচেয়ে জরুরি। তবে অনেক পরিবারে ভালো ফলের জন্য শিশুর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়, যা মোটেও ঠিক নয়।

তবে উদ্বেগের বিষয় হচ্ছে— শিশুদের শেখার আগ্রহ কমছে। এর পেছনে বিভিন্ন কারণ থাকলেও স্মার্টফোনের প্রভাব গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় বই পড়ার বদলে শিশুরা সামাজিক মাধ্যমে স্ক্রল করছে ও ছোট ভিডিও দেখছে। এতে তারা অনেক কিছু শিখছে বলে মনে করলেও তা দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার অভ্যাস কমে যাচ্ছে।

এতে পড়াশোনায় অনীহা বা মনোযোগের অভাবের পেছনে হতাশা ও নিরুৎসাহ থাকতে পারে। অনেক শিশু অবাধ্যতা বা উদাসীনতার আড়ালে নিজেদের হতাশা লুকিয়ে রাখে।

তবে প্রতিটি শিশুরই কোনো না কোনো বিষয়ে আগ্রহ ও ভালো করার ইচ্ছা থাকে। মনোযোগ ও শেখার অশনাক্ত সমস্যা থেকেও হতাশা তৈরি হতে পারে। এসব বিষয়ে মা-বাবা ও শিক্ষকদের সচেতন থাকা ভীষণ জরুরি। শেখার সামান্য সমস্যাও শিশুর উদ্বেগ, হতাশা ও আত্মবিশ্বাসের ঘাটতি বাড়াতে পারে।

বিভিন্ন বয়সের শিক্ষার্থীর ক্ষেত্রে এসব নিয়ম কার্যকর বলে অনেক পরিবার মনে করে থাকে। এতে শিশুর মধ্যে আত্মনিয়ন্ত্রণের অভ্যাস তৈরি হয়, পরিবারের সদস্যদের মধ্যে পড়াশোনা নিয়ে বিরোধ কমে এবং স্কুলে ভালো করার সুযোগ বাড়ে।

আর পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে শিশুকে মোবাইল ও অন্যান্য ডিভাইস থেকে দূরে রেখে নির্দিষ্ট সময়ে পড়তে বসান। সন্ধ্যার শুরুতে পরিবারের সবাই মিলে ‘লাইব্রেরি আওয়ার’ রাখতে পারেন। এ সময় টেলিভিশন, ভিডিও গেম ও মোবাইল বন্ধ থাকবে।

সে জন্য রান্নাঘর বা খাবার টেবিলের মতো পারিবারিক জায়গায় শিশুর পড়ার ব্যবস্থা করুন। সেই সঙ্গে ছোট শিশুর পড়ার সময় পাশে থাকুন, যাতে প্রয়োজনে সাহায্য ও উৎসাহ দিতে পারেন। পড়াশোনা শেষে তাদের খেলাধুলার সুযোগ করে দিন। তবে পড়াশোনার প্রয়োজনে কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করা যাবে।

আর শিশুর যদি কোনো হতাশা থাকে, তা দূর করতে সমালোচনার চেয়ে উৎসাহ বেশি দিন। দক্ষতা বাড়াতে ভুল ধরিয়ে দেওয়া প্রয়োজন হলেও তার পাশাপাশি উৎসাহ দিতে হবে। উৎসাহ দেওয়া মানে মিথ্যা প্রশংসা নয়; শিশুর ছোট ছোট অগ্রগতিও খেয়াল করুন। শুধু ভুল নয়, তার উন্নতির দিকগুলো নিয়েও কথা বলুন। নতুন কিছু শেখা বা চ্যালেঞ্জ নেওয়ার সময় উৎসাহ পেলে শিশুর আত্মবিশ্বাস বাড়ে।

শিশুকে বোঝান, চেষ্টা ও অনুশীলনের মাধ্যমে দক্ষতা বাড়ানো সম্ভব। জন্মগত প্রতিভা বা বুদ্ধিমত্তার চেয়ে তার প্রচেষ্টার প্রশংসা করুন। ভালো নম্বরের পাশাপাশি নতুন কিছু শেখার জন্যও উৎসাহ দিন। এতে শিশুর মধ্যে নিজে থেকে ভালো করার মানসিকতা তৈরি হবে। ফলে মা-বাবার বারবার তাগাদা দেওয়ার প্রয়োজন হবে না। আর শিশুর পছন্দের বিষয়গুলো আপনার ভালো না লাগলেও সেগুলোর প্রতি আগ্রহ দেখান। শেখার আগ্রহ তৈরি হয় কৌতূহল থেকে। তাই শিশুর প্রশ্ন ও জানার আগ্রহকে উপেক্ষা না করে উৎসাহ দিন। তার পছন্দের বিষয় নিয়ে কথা বলুন, প্রশ্ন করুন এবং একসঙ্গে জানার চেষ্টা করুন। আগ্রহকে কোনো কাজ বা লক্ষ্যে রূপ দিতেও সাহায্য করুন। পুরস্কার বা শাস্তির ভয় দেখিয়ে সাময়িক মনোযোগ বাড়ানো গেলেও এতে শেখার প্রকৃত আগ্রহ তৈরি হয় না।

শুধু তাই নয়, শিশু স্কুলে কী শিখছে, তা নিয়ে কথা বলুন। ইতিহাস, বিজ্ঞান, সাহিত্যসহ বিভিন্ন বিষয় কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে তারা সমাজের উপকার করতে পারে, তা বোঝান। এ ধরনের কথোপকথন স্মার্টফোনের প্রতি আসক্তি কমাতেও সাহায্য করতে পারে। তাই বাড়ির কাজের খোঁজ নেওয়ার আগে স্কুলে কী শিখেছে, তা জানতে চান।

অনেক শিশু নিজেদের ভালো দিকগুলো বুঝতে পারে না। তাদের বুদ্ধিমত্তা, সৃজনশীলতা ও পরিশ্রমের স্বীকৃতি দিলে আত্মবিশ্বাস বেড়ে যায়। এই স্বীকৃতি দীর্ঘদিন তাদের মনে ইতিবাচক প্রভাব ফেলে। শুধু ভালো নম্বর বা ব্যক্তিগত সাফল্যকে জীবনের লক্ষ্য মনে করলে শিশুর শেখার আগ্রহ কমতে পারে। এতে উদ্বেগ ও মানসিক চাপও বাড়ে। তাই সাফল্যকে পরিবার, সমাজ ও দেশের জন্য কিছু করার সুযোগ হিসেবে তুলে ধরুন। সমাজের উপকার হয় এমন কাজে শিশুকে যুক্ত করুন এবং নিজেরাও অংশ নিন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেফতার

চাঁদপুর, ২০ নভেম্বর, ২০২৬ : পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে।

গ্রেফতারের ঘটনা ঘটে গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার সময় শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে।

সদর মডেল থানার পুলিশ জানায়, থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া ছিলেন কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও পরিচিত।

স্থানীয় বাসিন্দাদের মতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে স্থানীয় অনেক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গোপনে চলে গেলেও তিনি প্রকাশ্যে ছিলেন এবং আইন পেশায় নিয়মিতভাবে কাজ করে যাচ্ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি বাসসকে নিশ্চিত করে বলেন, "মজিবুর রহমান ভুঁইয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।" তিনি আরও জানান, তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%